FY 2026-27 amended by the Finance Act, 2026 (Act No. 96 of 2026)
- The words “বা” were omitted by section 67(a) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (“বা” শব্দ অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৬৭(ক) ধারাবলে বিলুপ্ত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
- The words “; বা” were substituted for “,” by section 67(b) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (“; বা” সেমিকোলন চিহ্ন ও শব্দ “,” কমা চিহ্নের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৬৭(খ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
- Clause (e) was inserted by section 67(b) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (দফ (ঙ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৬৭(খ) ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
The Internet Archive has no copy of this section's text from one side of this change, so the marked text below shows the footnotes without word-level marks.
Show the text with the FY 2026-27 change marked
ভাড়া হইতে উৎসে কর কর্তন
১০৯। (১) যেইক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যক্তি-
(ক) কোনো গৃহ সম্পত্তি;
(খ) হোটেল বা গেস্ট হাউজ;
(গ) খালি স্থান বা প্ল্যান্ট বা যন্ত্রপাতি;১
(ঘ) সরকারি জলাধার ব্যতীত অন্য কোনো জলাধার ২; বা
৩(ঙ) কোনো ভবন যাহা সম্পূর্ণভাবে গুদাম ঘর হিসাবে ব্যবহৃত হয়,
ভাড়া করেন সেইক্ষেত্রে উক্ত ব্যক্তি উক্ত সম্পত্তির ভাড়া পরিশোধকালে প্রদেয় ভাড়ার উপর ১০% (দশ শতাংশ) হারে কর কর্তন করিবেন।
(২) যেইক্ষেত্রে সংশ্লিষ্ট বৎসরের কর নির্ধারণের পর দেখা যায় যে, সম্পত্তির মালিক কর্তৃক কোনো কর প্রদেয় নাই বা প্রদত্ত করের পরিমাণ প্রদেয় কর অপেক্ষা অধিক হয়, সেইক্ষেত্রে নিম্নবর্ণিত হারে কর্তিত অর্থ ফেরত প্রদান করা হইবে,-
(ক) কোনো কর প্রদেয় না হইলে, সম্পূর্ণ অংশ; বা
(খ) কর্তিত করের পরিমাণ প্রদেয় কর অপেক্ষে অধিক হইলে, যতটুকু অধিক সেইটুকু।
(৩) যেইক্ষেত্রে, উপকর কমিশনার এতদুদ্দেশ্যে কৃত আবেদনের ভিত্তিতে, নির্ধারিত ফরমে সরল বিশ্বাসে এই মর্মে সনদ প্রদান করেন যে, উক্ত বৎসরে সম্পত্তির মালিকের কোনো করযোগ্য আয় নাই বা এই আইনের বিধানাবলি সাপেক্ষে উহা আয়কর মুক্ত, সেইক্ষেত্রে প্রদত্ত সনদ বাতিল না হওয়া পর্যন্ত উপ-ধারা (১) এর অধীন উক্ত সম্পত্তির ভাড়া হইতে প্রাপ্ত আয়ের উপর কর কর্তনযোগ্য হইবে না।
(৪) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, "ভাড়া" অর্থ কোনো পরিশোধ, উহা যে নামেই অভিহিত হউক না কেন, যাহা কোনো লিজ, ভোগ স্বত্ত (tenancy) বা কোনো চুক্তি বা সমঝোতার মাধ্যমে কোনো আসবাবপত্র, জিনিসপত্র এবং ভূমিসহ কোনো ভবন ব্যবহারের জন্য প্রদান করা হয়।
এই ধারার পূর্ববর্তী পাঠ সংরক্ষিত পাওয়া যায়নি; এই বছরের পরিবর্তন পাদটীকায় দেখুন।