Income Tax Act, 2023 · Part 7: Payment of tax

Section 126 of the Income Tax Act 2023: Collection of tax from developer or real estate developer

আয়কর আইন, ২০২৩ — ধারা ১২৬: ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপারের নিকট হইতে কর সংগ্রহ

Section 126 of the Income Tax Act 2023 of Bangladesh as it stands for FY 2026-27: the Bangla text, NBR's English text, and every change since 2023, year by year.

The text in Bangla FY 2026-27

ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপারের নিকট হইতে কর সংগ্রহ

১১২৬। (১) Registration Act, 1908 (Act No. XVI of 1908) এর অধীন কোনো ভূমি, স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেস হস্তান্তরের নিমিত্ত কোনো দলিল নিবন্ধনের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি উক্তরূপ কোনো দলিল নিবন্ধন করিবেন না, যদি না ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপার কর্তৃক নির্ধারিত হারে কর পরিশোধ করা হয়।

(২) এই ধারার অধীন কর সংগ্রহের ক্ষেত্রে, করহার নিম্নবর্ণিত হারের অধিক হইবে না, যথা:—

ক) আবাসিক উদ্দেশ্যে নির্মিত বা ব্যবহৃত স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের ক্ষেত্রে বর্গমিটার প্রতি ১৬০০ (এক হাজার ছয়শত) টাকা;

খ) স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেস আবাসিক উদ্দেশ্যে নির্মিত বা ব্যবহৃত না হইলে বর্গমিটার প্রতি ৬৫০০ (ছয় হাজার পাঁচশত) টাকা;

গ) স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের সহিত সংশ্লিষ্ট ভূমির ক্ষেত্রে দলিলমূল্যের ৫% (পাঁচ শতাংশ)।

(৩) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, “ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপার” বলিতে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ (২০১০ সনের ৪৮ নং আইন) এ বর্ণিত ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপারকে বুঝাইবে এবং যদি কোনো ব্যক্তি ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপারের অনুরূপ কার্যাবলি সম্পাদনপূর্বক তাহার নিজের বা অন্যের ভূমি উন্নয়ন করেন অথবা তাহার নিজের বা অন্যের ভূমিতে স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেস নির্মাণ করেন; অথবা ভূমির মালিক বা স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের মালিক ডেভেলপার বা কো-ডেভেলপারের ন্যায় আচরণ করেন, তাহা হইলে তিনিও ইহার অন্তর্ভুক্ত হইবেন।

  1. ১

    ধারা ১২৬ অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৪৬ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।

    Section 126 was substituted by section 46 of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024.

Source: bdlaws.minlaw.gov.bd, the government's laws site, as of 22 November 2026. Footnotes in English are our translation.

The text in English NBR, amendments up to the Finance Act, 2024

126. Collection of tax from developer or real estate developer1

(1) Any person responsible for the registration of a document for the transfer of any land, structure, house, flat, apartment or floor space under the provisions of the Registration Act, 1908 (XVI of 1908) shall not register the document of the transfer unless tax is paid by the developer or the real estate developer at such rate as may be prescribed.

(2) In case of collection of tax under this section, the rates of tax shall not exceed—

(a) Taka 1600 (one thousand and six hundred) per square meter in case of structure, house, flat, apartment or floor space constructed or used for residential purpose;

(b) Taka 6500 (six thousand and five hundred) per square meter in case of structure, house, flat, apartment or floor space not constructed or used for residential purpose;

(c) 5% (five per cent) of the deed value in respect of land appurtenant to the structure, house, flat, apartment or floor space.

(3) For the purpose of this section, “developer or real estate developer” means developer or real estate developer as referred to in the Real Estate Development and Management Act, 2010 (Act No. XLVIII of 2010) and shall also include any person who develops land for himself or others, or constructs structure, house, flat, apartment or floor space on his own land or on the land of others by performing similar activities of developer or real estate developer; or owner of land or owner of structure, house, flat, apartment or floor space when he acts like a developer or a co-developer.]

  1. 1

    Section 126 was substituted by section 46 of the Finance Act, 2024 (Act No. V of 2024) with effect from 1st July 2024.

Source: National Board of Revenue, Authentic English Text of the Income Tax Act, 2023 (S.R.O. 404, 2025), page 90 of the PDF.

Changes by year

Each year's Finance Act (or Ordinance) that changed section 126, from the newest. The summary is in our words; the lines under it are the footnotes bdlaws gives, in English. Open “Show the text” to see that year's Bangla text with the change marked: removed, added.

FY 2024-25 amended by the Finance Act, 2024 (Act No. 5 of 2024)

  • Section 126 was substituted by section 46 of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024. (ধারা ১২৬ অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৪৬ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
Show the text with the FY 2024-25 change marked

ডেভেলপার বা রিয়েল এস্টেট বা ভূমি উন্নয়নকারীর ডেভেলপারের নিকট হইতে কর সংগ্রহ

১১২৬। (১) Registration Act, 1908 (Act No. XVI of 1908) এর বিধান মোতাবেক অধীন কোনো ভূমি বা ভবন বা ভূমি, স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেস হস্তান্তরের জন্য নিমিত্ত কোনো দলিল দস্তাবেজ নিবন্ধনের জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি, ব্যক্তি উক্তরূপ কোনো দলিল নিবন্ধন করিবেন না, যদি না ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপার কর্তৃক নির্ধারিত হারে কর প্রদান না পরিশোধ করা পর্যন্ত, হস্তান্তরকারী কর্তৃক ভূমি উন্নয়ন ব্যবসায় নিয়োজিত কোনো ব্যক্তির নিকট হস্তান্তরের দলিলাদি নিবন্ধন করিবেন না। হয়।

(২) এই ধারার অধীন কর সংগ্রহের ক্ষেত্রে, করের হার- করহার নিম্নবর্ণিত হারের অধিক হইবে না, যথা:—

ক) আবাসিক উদ্দেশ্যে নির্মিত ভবন বা অ্যাপার্টমেন্টের ব্যবহৃত স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের ক্ষেত্রে ১ (এক) বর্গমিটার প্রতি ১৬০০ (এক হাজার ৬০০ (ছয়শত) টাকা, ছয়শত) টাকা;

খ) স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেস আবাসিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য নির্মিত বা ব্যবহৃত না হইলে ৬ (ছয়) বর্গমিটার প্রতি ৬৫০০ (ছয় হাজার ৫০০ (পাঁচশত) টাকা, পাঁচশত) টাকা;

গ) ভবন বা অ্যাপার্টমেন্টের স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের সহিত সংশ্লিষ্ট ভূমির ক্ষেত্রে দলিলমূল্যের ৫% (পাঁচ শতাংশ), শতাংশ)।

এর অধিক হইবে না। (৩) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, “ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপার” বলিতে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ (২০১০ সনের ৪৮ নং আইন) এ বর্ণিত ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপারকে বুঝাইবে এবং যদি কোনো ব্যক্তি ডেভেলপার বা রিয়েল এস্টেট ডেভেলপারের অনুরূপ কার্যাবলি সম্পাদনপূর্বক তাহার নিজের বা অন্যের ভূমি উন্নয়ন করেন অথবা তাহার নিজের বা অন্যের ভূমিতে স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেস নির্মাণ করেন; অথবা ভূমির মালিক বা স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের মালিক ডেভেলপার বা কো-ডেভেলপারের ন্যায় আচরণ করেন, তাহা হইলে তিনিও ইহার অন্তর্ভুক্ত হইবেন।

Section 126 in the PDFs

All sections of the Income Tax Act 2023

Official sources & further reading

অফিসিয়াল সূত্র ও আরও পড়া

All useful links

Unofficial compilation for study, not legal or tax advice. For legal use, rely on the Bangladesh Gazette and bdlaws.minlaw.gov.bd. Not affiliated with the National Board of Revenue or the Government of Bangladesh.