Section 141 of the Income Tax Act 2023: Deduction or collection tax on grossed-up amount without tax
আয়কর আইন, ২০২৩ — ধারা ১৪১: কর ব্যতীত পরিশোধ এর ক্ষেত্রে গ্রস-আপ পূর্বক কর কর্তন বা সংগ্রহ
Section 141 of the Income Tax Act 2023 of Bangladesh as it stands for FY 2026-27: the Bangla text, NBR's English text, and every change since 2023, year by year.
কর ব্যতীত পরিশোধ এর ক্ষেত্রে গ্রস-আপ পূর্বক কর কর্তন বা সংগ্রহ
১৪১। (১) যেইক্ষেত্রে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ১বা নির্দিষ্ট ব্যক্তি কর ব্যতীত কোনো পরিশোধ করেন, সেইক্ষেত্রে নিম্নবর্ণিত পদ্ধতিতে পরিগণিত অঙ্কের উপর প্রযোজ্য হারে কর কর্তন করিতে হইবে, যথা:-
গ = (১০০ × ক)/(১০০-খ), যেখানে-
গ = কর্তনের উদ্দেশ্যে পরিগণিত অঙ্ক,
ক = কর ব্যতীত পরিশোধ এর পরিমাণ,
খ = প্রযোজ্য করহার।
(২) যেইক্ষেত্রে, কর ব্যতীত পরিশোধের প্রাপক,-
(ক) রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনে বাধ্য কিন্তু উহা উপস্থাপনে ব্যর্থ হইয়াছেন; বা
(খ) ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ গ্রহণে ব্যর্থ হইয়াছেন,
সেইক্ষেত্রে, উপ-ধারা (১) এ বর্ণিত ‘খ’ এই অধ্যায়ের বিধানানুযায়ী নির্ধারিত হইবে।
(৩) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, “কর ব্যতীত পরিশোধ” অর্থ কোনো চুক্তি বা বন্দোবস্তের আওতায় উৎসে কর কর্তন বা সংগ্রহ ব্যতিরেকে পরিশোধকারী কর্তৃক প্রাপকের বরাবর কোনো পরিশোধ।
১
“বা নির্দিষ্ট ব্যক্তি” শব্দগুলি “কোনো” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৮৭ ধারাবলে প্রতিস্থাপিত।
The words “বা নির্দিষ্ট ব্যক্তি” were substituted for “কোনো” by section 87 of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026).
Source: bdlaws.minlaw.gov.bd, the government's laws site, as of 22 November 2026. Footnotes in English are our translation.
The text in English NBR, amendments up to the Finance Act, 2024
NBR's English text predates the FY 2025-26 change to this section. The Bangla text above is current; the changes are summarised in English under Changes by year.
141. Deduction or collection tax on grossed-up amount without tax
(1) Where the person responsible for making the payment makes any payment exclusive of tax, tax shall be deducted at the applicable rate on the amount computed in the following manner, namely:—
C = (100 × A)/(100-B), Where—
C = amount computed for the purpose of deduction, A = amount of payment without tax, B = applicable tax rate.
(2) Where, the recipient, getting the payment without tax,—
(a) is required to furnish proof of submission of return but fails to do so; or
(b) fails to receive payment through bank transfer, in such cases, 'B' referred to in sub-section (1) shall be determined in accordance with the provisions of this Chapter.
(3) For the purposes of this section, “payment without tax” means any payment made by the payer to the payee on which no tax has been deducted or collected at source under any contract or arrangement.
Source: National Board of Revenue, Authentic English Text of the Income Tax Act, 2023 (S.R.O. 404, 2025), page 100 of the PDF.
Changes by year
Each year's Finance Act (or Ordinance) that changed section 141, from the newest. The summary is in our words; the lines under it are the footnotes bdlaws gives, in English. Open “Show the text” to see that year's Bangla text with the change marked: removed, added.
FY 2025-26 amended by the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026), which re-enacted the Finance Ordinance, 2025 (Ordinance No. 28 of 2025) and its amending Ordinances No. 33 and 52 of 2025
The words “বা নির্দিষ্ট ব্যক্তি” were substituted for “কোনো” by section 87 of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026). (“বা নির্দিষ্ট ব্যক্তি” শব্দগুলি “কোনো” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৮৭ ধারাবলে প্রতিস্থাপিত।)
Show the text with the FY 2025-26 change marked
কর ব্যতীত পরিশোধ এর ক্ষেত্রে গ্রস-আপ পূর্বক কর কর্তন বা সংগ্রহ
১৪১। (১) যেইক্ষেত্রে অর্থ পরিশোধের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ১কোনো বা নির্দিষ্ট ব্যক্তি কর ব্যতীত কোনো পরিশোধ করেন, সেইক্ষেত্রে নিম্নবর্ণিত পদ্ধতিতে পরিগণিত অঙ্কের উপর প্রযোজ্য হারে কর কর্তন করিতে হইবে, যথা:-
Unofficial compilation for study, not legal or tax advice. For legal use, rely on the Bangladesh Gazette and bdlaws.minlaw.gov.bd. Not affiliated with the National Board of Revenue or the Government of Bangladesh.