Income Tax Act, 2023 · Part 7: Payment of tax

Section 155 of the Income Tax Act 2023: Amount of advance tax and time of payment thereof

আয়কর আইন, ২০২৩ — ধারা ১৫৫: অগ্রিম করের পরিমাণ এবং তাহা পরিশোধের সময়

Section 155 of the Income Tax Act 2023 of Bangladesh as it stands for FY 2026-27: the Bangla text, NBR's English text, and every change since 2023, year by year.

The text in Bangla FY 2026-27

অগ্রিম করের পরিমাণ এবং তাহা পরিশোধের সময়

১৫৫। (১) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে এবং ধারা ১৫৪ এর বিধানাবলি ক্ষুণ্ন না করিয়া, কোনো চলমান অর্থ বর্ষে করদাতা কর্তৃক পরিশোধযোগ্য ন্যূনতম অগ্রিম কর হইবে ক-খ এর সমপরিমাণ, যেইক্ষেত্রে-

ক = সর্বশেষ আয়বর্ষ নির্ধারিত করদাতার মোট আয়ের উপর পরিশোধযোগ্য কর যাহা উক্ত অর্থবর্ষে প্রযোজ্য হারে পরিগণনাকৃত;

খ = এই অংশের অধীন উৎসে কর্তনকৃত বা সংগ্রহকৃত কর বা অংশ ৭ এর অধীন পরিশোধকৃত অগ্রিম করের পরিমাণ।

(২) অগ্রিম কর হিসাবে পরিশোধযোগ্য ১কর নিম্নবর্ণিতভাবে ৪ (চার) টি সমান কিস্তিতে পরিশোধ্য হইবে, যথা:-

অর্থবৎসরের তারিখ

পরিশোধতব্য অর্থের পরিমাণ

(১)

(২)

১৫ সেপ্টেম্বর

২৫% (পঁচিশ শতাংশ)

১৫ ডিসেম্বর

২৫% (পঁচিশ শতাংশ)

১৫ মার্চ

২৫% (পঁচিশ শতাংশ)

১৫ জুন

২৫% (পঁচিশ শতাংশ)।

(৩) উপ-ধারা (২) এ উল্লিখিত তারিখ যদি কোনো সরকারি ছুটির দিন হয়, তাহা হইলে সংশ্লিষ্ট কিস্তি তাহার পরবর্তী কর্মদিবসে পরিশোধ করিতে হইবে।

(৪) এই ক্ষেত্রে কোনো করদাতা যেকোনো কিস্তি বা উহার অংশবিশেষ পরিশোধ করিতে ব্যর্থ হইলে, এই আইনের অধীন করদাতার কোনো দায়কে ক্ষুণ্ন না করিয়া, তাহার পরবর্তী কিস্তির সহিত অপরিশোধিত কিস্তি বা উহার অংশবিশেষ যুক্ত হইয়া পরিশোধযোগ্য হইবে।

(৫) যেইক্ষেত্রে কোনো করদাতা প্রাক্কলন করেন যে, অগ্রিম করের কিস্তি উপ-ধারা (১) ও (২) এর অধীন পরিগণনাকৃত কর অপেক্ষা কম ২বা বেশি হইবার সম্ভাবনা রহিয়াছে, সেইক্ষেত্রে তিনি উপকর কমিশনার বরাবর একটি প্রাক্কলন দাখিল করিবেন এবং ইতঃপূর্বে পরিশোধকৃত কোনো কিস্তির সহিত প্রয়োজনীয় সমন্বয়পূর্বক প্রাক্কলন অনুসারে কিস্তি পরিশোধ করিবেন।

  1. ১

    “ন্যূনতম” শব্দ অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৮৮(ক) ধারাবলে বিলুপ্ত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    The words “ন্যূনতম” were omitted by section 88(a) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

  2. ২

    “বা বেশি” শব্দগুলি “কম” শব্দের পর অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৮৮(খ) ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    The words “বা বেশি” were inserted after “কম” by section 88(b) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

Source: bdlaws.minlaw.gov.bd, the government's laws site, as of 22 November 2026. Footnotes in English are our translation.

The text in English NBR, amendments up to the Finance Act, 2024

NBR's English text predates the FY 2026-27 change to this section. The Bangla text above is current; the changes are summarised in English under Changes by year.

155. Amount of advance tax and time of payment thereof

(1) Subject to the provisions of sub-section (3) and without prejudice to the provisions of section 154, the minimum advance tax payable by an assessee in any current financial year shall be equal to A-B, where—

A = tax payable on the total income of the assessee in the last income year computed at the rate applicable in that financial year;

B = amount of tax deducted or collected at source under this Part or advance tax paid under Part 7.

(2) The minimum tax payable as advance tax shall be payable in 4 (four) equal instalments as follows, namely:—

A table is printed here: see page 109 of the English PDF.

(3) If the date mentioned in sub-section (2) falls on a public holiday, the instalment concerned shall be paid on the next working day following such holiday.

(4) In this case, if an assessee fails to pay any instalment or part thereof, without prejudice to any liability of the assessee under this Act, the unpaid instalment or part thereof shall be compounded with the next instalment and payable.

(5) Where an assessee estimates that the instalment of advance tax is likely to be less than the tax computed under sub-sections (1) and (2), he shall submit an estimate to the Deputy Commissioner of Taxes and pay such instalments subject to any necessary adjustments to any instalments already paid according to the estimate.

Source: National Board of Revenue, Authentic English Text of the Income Tax Act, 2023 (S.R.O. 404, 2025), page 109 of the PDF.

Changes by year

Each year's Finance Act (or Ordinance) that changed section 155, from the newest. The summary is in our words; the lines under it are the footnotes bdlaws gives, in English. Open “Show the text” to see that year's Bangla text with the change marked: removed, added.

FY 2026-27 amended by the Finance Act, 2026 (Act No. 96 of 2026)

  • The words “ন্যূনতম” were omitted by section 88(a) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (“ন্যূনতম” শব্দ অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৮৮(ক) ধারাবলে বিলুপ্ত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
  • The words “বা বেশি” were inserted after “কম” by section 88(b) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (“বা বেশি” শব্দগুলি “কম” শব্দের পর অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৮৮(খ) ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
Show the text with the FY 2026-27 change marked

অগ্রিম করের পরিমাণ এবং তাহা পরিশোধের সময়

১৫৫। (১) উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে এবং ধারা ১৫৪ এর বিধানাবলি ক্ষুণ্ন না করিয়া, কোনো চলমান অর্থ বর্ষে করদাতা কর্তৃক পরিশোধযোগ্য ন্যূনতম অগ্রিম কর হইবে ক-খ এর সমপরিমাণ, যেইক্ষেত্রে-

ক = সর্বশেষ আয়বর্ষ নির্ধারিত করদাতার মোট আয়ের উপর পরিশোধযোগ্য কর যাহা উক্ত অর্থবর্ষে প্রযোজ্য হারে পরিগণনাকৃত;

খ = এই অংশের অধীন উৎসে কর্তনকৃত বা সংগ্রহকৃত কর বা অংশ ৭ এর অধীন পরিশোধকৃত অগ্রিম করের পরিমাণ।

(২) অগ্রিম কর হিসাবে পরিশোধযোগ্য ১ন্যূনতম কর নিম্নবর্ণিতভাবে ৪ (চার) টি সমান কিস্তিতে পরিশোধ্য হইবে, যথা:-

অর্থবৎসরের তারিখ

পরিশোধতব্য অর্থের পরিমাণ

(১)

(২)

১৫ সেপ্টেম্বর

২৫% (পঁচিশ শতাংশ)

১৫ ডিসেম্বর

২৫% (পঁচিশ শতাংশ)

১৫ মার্চ

২৫% (পঁচিশ শতাংশ)

১৫ জুন

২৫% (পঁচিশ শতাংশ)।

(৩) উপ-ধারা (২) এ উল্লিখিত তারিখ যদি কোনো সরকারি ছুটির দিন হয়, তাহা হইলে সংশ্লিষ্ট কিস্তি তাহার পরবর্তী কর্মদিবসে পরিশোধ করিতে হইবে।

(৪) এই ক্ষেত্রে কোনো করদাতা যেকোনো কিস্তি বা উহার অংশবিশেষ পরিশোধ করিতে ব্যর্থ হইলে, এই আইনের অধীন করদাতার কোনো দায়কে ক্ষুণ্ন না করিয়া, তাহার পরবর্তী কিস্তির সহিত অপরিশোধিত কিস্তি বা উহার অংশবিশেষ যুক্ত হইয়া পরিশোধযোগ্য হইবে।

(৫) যেইক্ষেত্রে কোনো করদাতা প্রাক্কলন করেন যে, অগ্রিম করের কিস্তি উপ-ধারা (১) ও (২) এর অধীন পরিগণনাকৃত কর অপেক্ষা কম ২বা বেশি হইবার সম্ভাবনা রহিয়াছে, সেইক্ষেত্রে তিনি উপকর কমিশনার বরাবর একটি প্রাক্কলন দাখিল করিবেন এবং ইতঃপূর্বে পরিশোধকৃত কোনো কিস্তির সহিত প্রয়োজনীয় সমন্বয়পূর্বক প্রাক্কলন অনুসারে কিস্তি পরিশোধ করিবেন।

Section 155 in the PDFs

All sections of the Income Tax Act 2023

Official sources & further reading

অফিসিয়াল সূত্র ও আরও পড়া

All useful links

Unofficial compilation for study, not legal or tax advice. For legal use, rely on the Bangladesh Gazette and bdlaws.minlaw.gov.bd. Not affiliated with the National Board of Revenue or the Government of Bangladesh.