Section 170 of the Income Tax Act 2023 of Bangladesh as it stands for FY 2026-27: the Bangla text, NBR's English text, and every change since 2023, year by year.
১১৭০। (১) স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতা নিম্নবর্ণিত সারণির শর্তানুযায়ী আয়বর্ষ সমাপ্তি পরবর্তী সংশ্লিষ্ট করবর্ষব্যাপী ধারা ১৭০ক-তে বর্ণিত পদ্ধতিতে রিটার্ন দাখিল করিতে পারিবে, যথা:-
(ক) নিম্নসারণিতে উল্লিখিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতা নিম্নবর্ণিত হারে কর প্রণোদনা প্রাপ্ত হইবেন বা অতিরিক্ত কর পরিশোধ করিবেন, যথা:-
ক্রমিক
রিটার্নদাখিলেরসময়
করপ্রণোদনাবাঅতিরিক্তকর
(১)
(২)
(৩)
১।
১ জুলাই হইতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
দ্রুত রিটার্ন দাখিলের জন্য করদাতা ধারা ১৭৩ এর উপ -ধারা (২) এ উল্লিখিত পরিশোধযোগ্য করের ৫% (পাঁচ শতাংশ) অথবা ২৫ (পঁচিশ) হাজার টাকা যাহা কম সেই পরিমাণ কর প্রণোদনা পাইবেন।
২।
১ অক্টোবর হইতে ৩১ ডিসেম্বর পর্যন্ত
প্রণোদনা অথবা অতিরিক্ত কর কোনোটিই প্রযোজ্য নহে।
৩।
১ জানুয়ারী হইতে ৩১ মার্চ পর্যন্ত
বিলম্বে রিটার্ন দাখিলের জন্য ধারা ১৭৩ এর উপ -ধারা (২) এ উল্লিখিত পরিশোধযোগ্য করের ২% (দুই শতাংশ) অথবা ৩ (তিন) হাজার টাকা, যাহা অধিক সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হইবে।
৪।
১ এপ্রিল হইতে ৩০ জুন পর্যন্ত
বিলম্বে রিটার্ন দাখিলের জন্য ধারা ১৭৩ এর উপ -ধারা (২) এ উল্লিখিত পরিশোধযোগ্য করের ৫% (পাঁচ শতাংশ) অথবা ৫ (পাঁচ) হাজার টাকা, যাহা অধিক সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হইবে।
(খ) পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেন নাই এইরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতা সংশ্লিষ্ট কর বর্ষের জন্য প্রযোজ্য হারে আয়কর পরিশোধ করিয়া আয়বর্ষ শেষ হইবার পরবর্তী ৩০ জুন তারিখের মধ্যে রিটার্ন দাখিল করিতে পারিবেন;
(গ) বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে, তাহার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হইতে ৯০ (নব্বই) তম দিনের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করিবেন, যদি উক্তরূপ ব্যক্তি-
(অ) উচ্চ শিক্ষার জন্য ছুটিতে অথবা চাকরির জন্য প্রেষণে বা লিয়েনে নিযুক্ত হইয়া বাংলাদেশের বাহিরে অবস্থান করেন; বা
(আ) অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা এবং পারমিটধারী হয়ে বাংলাদেশের বাহিরে অবস্থান করেন।
(২) স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত, অন্যান্য করদাতার ক্ষেত্রে, রিটার্ন দাখিলের সময়সীমা হইবে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নবম মাসের পনেরোতম দিন অথবা, যেক্ষেত্রে উক্ত পনেরোতম দিন সেপ্টেম্বর মাসের পনেরোতম দিনের পূর্বের তারিখে পড়ে, সেইক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী সেপ্টেম্বর মাসের পনেরোতম দিন, তবে, নিম্ন সারণিতে উল্লিখিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতা নিম্নবর্ণিত হারে কর প্রণোদনা প্রাপ্ত হইবেন বা অতিরিক্ত কর পরিশোধ করিবেন, যথা:-
ক্রমিক
রিটার্নদাখিলেরসময়
করপ্রণোদনাবাঅতিরিক্তকর
(১)
(২)
(৩)
১
করদাতার রিটার্ন দাখিলের এই উপ-ধারায় বর্ণিত সময়সীমা অতিক্রান্ত হইবার ২ (দুই) মাস পূর্বে রিটার্ন দাখিলের ক্ষেত্রে
দ্রুত রিটার্ন দাখিলের জন্য করদাতা ধারা ১৭৩ এর উপ -ধারা (২) এ উল্লিখিত পরিশোধযোগ্য করের ৫% (পাঁচ শতাংশ) অথবা ২৫ (পঁচিশ) হাজার টাকা, যাহা কম, সেই পরিমাণ কর প্রণোদনা পাইবেন।
২
১ নং ক্রমিকে বর্ণিত সময়সীমার পর, তবে এই উপ-ধারায় বর্ণিত সময়সীমার মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে
প্রণোদনা অথবা অতিরিক্ত কর কোনোটিই প্রযোজ্য নহে।
৩
এই উপ-ধারায় বর্ণিত রিটার্ন দাখিলের সময়সীমার পরে সংশ্লিষ্ট করবৎসরের অবশিষ্ট সময়কালের মধ্যে
বিলম্বে রিটার্ন দাখিলের জন্য ধারা ১৭৩ এর উপ -ধারা (২) এ উল্লিখিত পরিশোধযোগ্য করের ২% (দুই শতাংশ) অথবা ২৫ (পঁচিশ) হাজার টাকা, যাহা বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হইবে।
(৩) যদি উপ-ধারা (১) এর দফা (ক), (খ) ও (গ) এবং উপ-ধারা (২) এর সারণিতে উল্লিখিত দিন সরকারি ছুটির দিন হয়, তাহা হইলে উক্ত দিনের অব্যবহিত পরবর্তী কর্মদিবস।
১
ধারা ১৭০ অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৯৭ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
Section 170 was substituted by section 97 of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.
Source: bdlaws.minlaw.gov.bd, the government's laws site, as of 22 November 2026. Footnotes in English are our translation.
The text in English NBR, amendments up to the Finance Act, 2024
NBR's heading for this section was “Filing of return under self-assessment procedure”. The heading at the top of this page is our English for the current Bangla heading.
170. Filing of return under self-assessment procedure1
(1) All persons legally required to file return under section 166 shall file a return under self-assessment procedure under section 180.]
1
Section 170 was substituted by section 60 of the Finance Act, 2024 (Act No. V of 2024) with effect from 1st July 2024.
Source: National Board of Revenue, Authentic English Text of the Income Tax Act, 2023 (S.R.O. 404, 2025), page 120 of the PDF.
Changes by year
Each year's Finance Act (or Ordinance) that changed section 170, from the newest. The summary is in our words; the lines under it are the footnotes bdlaws gives, in English. Open “Show the text” to see that year's Bangla text with the change marked: removed, added.
FY 2026-27 amended by the Finance Act, 2026 (Act No. 96 of 2026)
Section 170 was replaced; it now sets the time limit for filing a return.
Section 170 was substituted by section 97 of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (ধারা ১৭০ অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৯৭ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
১১৭০। স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল।- (১) স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতা নিম্নবর্ণিত সারণির শর্তানুযায়ী আয়বর্ষ সমাপ্তি পরবর্তী সংশ্লিষ্ট করবর্ষব্যাপী ধারা ১৬৬ এর অধীন রিটার্ন দাখিলের আইনানুগ বাধ্যবাধকতা রহিয়াছে এইরূপ সকল ব্যক্তি রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ সংশ্লিষ্ট করবর্ষের মধ্যে ধারা ১৮০ এর অধীন স্বনির্ধারণী ১৭০ক-তে বর্ণিত পদ্ধতিতে রিটার্ন দাখিল করিবেন। করিতে পারিবে, যথা:-
(ক) নিম্নসারণিতে উল্লিখিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতা নিম্নবর্ণিত হারে কর প্রণোদনা প্রাপ্ত হইবেন বা অতিরিক্ত কর পরিশোধ করিবেন, যথা:-
ক্রমিক
রিটার্নদাখিলেরসময়
করপ্রণোদনাবাঅতিরিক্তকর
(১)
(২)
(৩)
১।
১ জুলাই হইতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
দ্রুত রিটার্ন দাখিলের জন্য করদাতা ধারা ১৭৩ এর উপ -ধারা (২) এ উল্লিখিত পরিশোধযোগ্য করের ৫% (পাঁচ শতাংশ) অথবা ২৫ (পঁচিশ) হাজার টাকা যাহা কম সেই পরিমাণ কর প্রণোদনা পাইবেন।
২।
১ অক্টোবর হইতে ৩১ ডিসেম্বর পর্যন্ত
প্রণোদনা অথবা অতিরিক্ত কর কোনোটিই প্রযোজ্য নহে।
৩।
১ জানুয়ারী হইতে ৩১ মার্চ পর্যন্ত
বিলম্বে রিটার্ন দাখিলের জন্য ধারা ১৭৩ এর উপ -ধারা (২) এ উল্লিখিত পরিশোধযোগ্য করের ২% (দুই শতাংশ) অথবা ৩ (তিন) হাজার টাকা, যাহা অধিক সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হইবে।
৪।
১ এপ্রিল হইতে ৩০ জুন পর্যন্ত
বিলম্বে রিটার্ন দাখিলের জন্য ধারা ১৭৩ এর উপ -ধারা (২) এ উল্লিখিত পরিশোধযোগ্য করের ৫% (পাঁচ শতাংশ) অথবা ৫ (পাঁচ) হাজার টাকা, যাহা অধিক সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হইবে।
(খ) পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেন নাই এইরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতা সংশ্লিষ্ট কর বর্ষের জন্য প্রযোজ্য হারে আয়কর পরিশোধ করিয়া আয়বর্ষ শেষ হইবার পরবর্তী ৩০ জুন তারিখের মধ্যে রিটার্ন দাখিল করিতে পারিবেন;
(গ) বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে, তাহার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হইতে ৯০ (নব্বই) তম দিনের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করিবেন, যদি উক্তরূপ ব্যক্তি-
(অ) উচ্চ শিক্ষার জন্য ছুটিতে অথবা চাকরির জন্য প্রেষণে বা লিয়েনে নিযুক্ত হইয়া বাংলাদেশের বাহিরে অবস্থান করেন; বা
(আ) অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা এবং পারমিটধারী হয়ে বাংলাদেশের বাহিরে অবস্থান করেন।
(২) স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত, অন্যান্য করদাতার ক্ষেত্রে, রিটার্ন দাখিলের সময়সীমা হইবে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নবম মাসের পনেরোতম দিন অথবা, যেক্ষেত্রে উক্ত পনেরোতম দিন সেপ্টেম্বর মাসের পনেরোতম দিনের পূর্বের তারিখে পড়ে, সেইক্ষেত্রে আয়বর্ষ সমাপ্তির পরবর্তী সেপ্টেম্বর মাসের পনেরোতম দিন, তবে, নিম্ন সারণিতে উল্লিখিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতা নিম্নবর্ণিত হারে কর প্রণোদনা প্রাপ্ত হইবেন বা অতিরিক্ত কর পরিশোধ করিবেন, যথা:-
ক্রমিক
রিটার্নদাখিলেরসময়
করপ্রণোদনাবাঅতিরিক্তকর
(১)
(২)
(৩)
১
করদাতার রিটার্ন দাখিলের এই উপ-ধারায় বর্ণিত সময়সীমা অতিক্রান্ত হইবার ২ (দুই) মাস পূর্বে রিটার্ন দাখিলের ক্ষেত্রে
দ্রুত রিটার্ন দাখিলের জন্য করদাতা ধারা ১৭৩ এর উপ -ধারা (২) এ উল্লিখিত পরিশোধযোগ্য করের ৫% (পাঁচ শতাংশ) অথবা ২৫ (পঁচিশ) হাজার টাকা, যাহা কম, সেই পরিমাণ কর প্রণোদনা পাইবেন।
২
১ নং ক্রমিকে বর্ণিত সময়সীমার পর, তবে এই উপ-ধারায় বর্ণিত সময়সীমার মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে
প্রণোদনা অথবা অতিরিক্ত কর কোনোটিই প্রযোজ্য নহে।
৩
এই উপ-ধারায় বর্ণিত রিটার্ন দাখিলের সময়সীমার পরে সংশ্লিষ্ট করবৎসরের অবশিষ্ট সময়কালের মধ্যে
বিলম্বে রিটার্ন দাখিলের জন্য ধারা ১৭৩ এর উপ -ধারা (২) এ উল্লিখিত পরিশোধযোগ্য করের ২% (দুই শতাংশ) অথবা ২৫ (পঁচিশ) হাজার টাকা, যাহা বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হইবে।
(৩) যদি উপ-ধারা (১) এর দফা (ক), (খ) ও (গ) এবং উপ-ধারা (২) এর সারণিতে উল্লিখিত দিন সরকারি ছুটির দিন হয়, তাহা হইলে উক্ত দিনের অব্যবহিত পরবর্তী কর্মদিবস।
FY 2025-26 amended by the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026), which re-enacted the Finance Ordinance, 2025 (Ordinance No. 28 of 2025) and its amending Ordinances No. 33 and 52 of 2025
Section 170 was substituted by section 96 of the Finance Ordinance, 2025 (Ordinance No. 28 of 2025), with effect from 1 July 2025. (ধারা ১৭০ অর্থ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ) এর ৯৬ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
১১৭০। (১) স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল।- ধারা ১৬৬ এর অধীন রিটার্ন দাখিলের আইনানুগ বাধ্যবাধকতা রহিয়াছে এইরূপ সকল ব্যক্তি ধার রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ সংশ্লিষ্ট করবর্ষের মধ্যে ধারা ১৮০ এর অধীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করিবেন: করিবেন।
তবে শর্ত থাকে যে, এক ব্যক্তি কোম্পানি, ব্যাংক, ইন্স্যুরেন্স ও আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য কোম্পানি এবং বাংলাদেশ ত্যাগকারী ব্যক্তি সাধারণ রিটার্ন দাখিল করিতে পারিবেন।
(২) এই অংশের উদ্দেশ্যপূরণকল্পে, “সাধারণ রিটার্ন” অর্থ ধারা ১৮৩ বা ১৮৪ এর অধীন কর নির্ধারণের জন্য দাখিলকৃত রিটার্ন বুঝাইবে।
Unofficial compilation for study, not legal or tax advice. For legal use, rely on the Bangladesh Gazette and bdlaws.minlaw.gov.bd. Not affiliated with the National Board of Revenue or the Government of Bangladesh.