Income Tax Act, 2023 · Part 10: Assessment and audit

Section 180 of the Income Tax Act 2023: Assessment under self-assessment procedure

আয়কর আইন, ২০২৩ — ধারা ১৮০: স্বনির্ধারণী পদ্ধতিতে কর নির্ধারণ

Section 180 of the Income Tax Act 2023 of Bangladesh as it stands for FY 2026-27: the Bangla text, NBR's English text, and every change since 2023, year by year.

The text in Bangla FY 2026-27

১স্বনির্ধারণী পদ্ধতিতে কর নির্ধারণ

১৮০। ২(১) কোনো ব্যক্তি কর্তৃক ধারা ১৭০ক-তে দাখিলকৃত রিটার্ন স্বয়ংক্রিয়ভাবে স্বনির্ধারণী পদ্ধতিতে নিষ্পন্ন করিতে চাহিলে, এই ধারার অধীন কর নির্ধারণ সম্পন্ন হইয়াছে বলিয়া গণ্য হইবে, যদি উক্ত রিটার্ন-

(ক) ধারা ১৬৯ এ উল্লিখিত সকল বিধান পরিপালনপূর্বক দাখিল করা হয়; এবং

(খ) ধারা ১৭৩ এ উল্লিখিত সকল বিধান পরিপালনপূর্বক কর পরিশোধ করা হয়।

৩

(২) উপ-ধারা (১) এর অধীন রিটার্ন দাখিল করিবার পর যদি করদাতা কর্তৃক পরিলক্ষিত হয় যে তাহার দাখিলকৃত রিটার্নে-

(ক) প্রদর্শিত ৪আয়ের কারণে ; বা

(খ) দাবিকৃত কর অব্যাহতি বা ৫ক্রেডিটের কারণে ; বা

(গ) অন্য কোনো কারণে,

এই আইনের অধীন প্রদেয় কর সঠিকভাবে পরিগণিত হয় নাই বা সঠিক অঙ্কে পরিশোধিত হয় নাই ৬বা রিটার্নে কোনো তথ্য সঠিকভাবে প্রতিফলিত হয় নাই , তাহা হইলে তিনি একটি লিখিত বিবৃতিতে কারণ উল্লেখপূর্বক সংশোধিত রিটার্ন দাখিল করিতে পারিবেন ৭।

৮

(৩) উপ-ধারা (২) এর অধীন নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে কোনো সংশোধিত রিটার্ন দাখিল করা যাইবে না-

(ক) উপ-ধারা (১) এর অধীন রিটার্ন দাখিল করিবার তারিখ হইতে ১৮০ (একশত আশি) দিন শেষ হইবার পর;

(খ) সংশোধিত রিটার্ন প্রথমবার দাখিলের পর; বা

(গ) মূল রিটার্নটি ধারা ১৮২ এর অধীনে অডিটের জন্য নির্বাচিত হইবার পর।

(৪) উপ-ধারা (১) এর অধীন দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে, নূতন কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা হইবে না, যদি করদাতা-

(ক) এইরূপ খাত হইতে আয় প্রদর্শন করেন যাহা কর অব্যাহতি প্রাপ্ত নহে এবং প্রদর্শিত আয় করমুক্ত সীমা অতিক্রম করে;

(খ) প্রারম্ভিক মূলধনের ২০% (বিশ শতাংশ) এর নিম্নে নহে এইরূপ পরিমাণ আয় প্রদর্শন করেন;

(গ) রিটার্ন দাখিল করিবার সময় বা তৎপূর্বে নিয়মিত করহারে পরিগণিত কর ও অন্যান্য প্রযোজ্য অঙ্ক পরিশোধ করেন;

(ঘ) প্রর্দর্শিত ব্যবসায়ের অস্তিত্ব সম্পর্কিত প্রমাণাদি দাখিল করেন;

৯(ঙ) ধারা ১৭০ এ উল্লিখিত সময়সীমা অনুযায়ী রিটার্ন দাখিল করেন; এবং

(চ) লিখিতভাবে উল্লেখ করেন যে, দাখিলকৃত রিটার্নটি ১০বিলম্ব রিটার্ন নহে।

১১

(৬) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,-

(ক) “নিয়মিত করহার” অর্থ এইরূপ করহার যাহা অব্যাহতিপ্রাপ্ত নয় বা হ্রাসকৃত নহে;

(খ) “ ১২বিলম্ব রিটার্ন” অর্থ এইরূপ রিটার্ন যাহা আয়বর্ষ সংশ্লিষ্ট করবর্ষের মধ্যে দাখিল হয় নাই।

  1. ১

    উপান্তটীকা অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১০৬(ক) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    The marginal heading was substituted by section 106(a) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

  2. ২

    উপ-ধারা (১) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১০৬(খ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    Sub-section (1) was substituted by section 106(b) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

  3. ৩

    শর্তাংশ অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৬৭(ক)(আ) ধারাবলে বিলুপ্ত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।

    The proviso was omitted by section 67(a)(ii) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024.

  4. ৪

    “আয়ের কারণে” শব্দগুলি “আয়” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১০৩(ক) ধারাবলে প্রতিস্থাপিত।

    The words “আয়ের কারণে” were substituted for “আয়” by section 103(a) of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026).

  5. ৫

    “ক্রেডিটের কারণে” শব্দগুলি “ক্রেডিট” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১০৩(খ) ধারাবলে প্রতিস্থাপিত।

    The words “ক্রেডিটের কারণে” were substituted for “ক্রেডিট” by section 103(b) of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026).

  6. ৬

    “বা রিটার্নে কোনো তথ্য সঠিকভাবে প্রতিফলিত হয় নাই” শব্দগুলি “পরিশোধিত হয় নাই” শব্দগুলির পর অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১০৩(গ) ধারাবলে সন্নিবেশিত ।

    The words “বা রিটার্নে কোনো তথ্য সঠিকভাবে প্রতিফলিত হয় নাই” were inserted after “পরিশোধিত হয় নাই” by section 103(c) of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026).

  7. ৭

    “।” দাঁড়ি “করিতে পারিবেন” শব্দগুলির প্রান্তঃস্থিত “:” কোলন এর পরিবর্তে অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৬৭(খ)(অ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।

    The text “।” was substituted for “করিতে পারিবেন” by section 67(b)(i) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024.

  8. ৮

    শর্তাংশ অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৬৭(খ)(আ) ধারাবলে বিলুপ্ত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।

    The proviso was omitted by section 67(b)(ii) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024.

  9. ৯

    দফা (ঙ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১০৬(গ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    Clause (e) was substituted by section 106(c) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

  10. ১০

    “বিলম্ব” শব্দ “বকেয়া” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১০৬(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    The words “বিলম্ব” were substituted for “বকেয়া” by section 106(d) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

  11. ১১

    উপ-ধারা (৫) অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৬৭(গ) ধারাবলে বিলুপ্ত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।

    Sub-section (5) was omitted by section 67(c) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024.

  12. ১২

    “বিলম্ব” শব্দ “বকেয়া” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১০৬(ঙ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    The words “বিলম্ব” were substituted for “বকেয়া” by section 106(e) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

Source: bdlaws.minlaw.gov.bd, the government's laws site, as of 22 November 2026. Footnotes in English are our translation.

The text in English NBR, amendments up to the Finance Act, 2024

NBR's English text predates the FY 2025-26 change, the FY 2026-27 change to this section. The Bangla text above is current; the changes are summarised in English under Changes by year.

NBR's heading for this section was “Self-assessment”. The heading at the top of this page is our English for the current Bangla heading.

180. Self-assessment

(1) If a “self-assessment return” is filed by a person for any assessment year under this section, his income, tax and other liability under this Act shall be deemed to have automatically completed if the return—

(a) is filed in compliance with all the provisions mentioned in 169; and

(b) is filed with payment of tax subject to all provisions mentioned in section 173 and section 1741[.] 2[***]

(2) After filing the return under sub-section (1) if the assessee finds that in the return filed by him—

(a) income shown; or

(b) claimed tax exemption or credit; or

(c) for any other reason, the tax payable under this Act has not been correctly computed or the correct amount has not been paid, he may file an revised return stating the reasons in a written statement3[.] 4[***]

(3) No revised return shall be filed under sub-section (2) in the following cases—

(a) after the expiry of 180 (one hundred and eighty) days from the date of filing the return under sub-section (1); or

(b) after filing the revised return for the first time; or

(c) after the original return is selected for audit under section 182.

(4) In the return filed under sub-section (1), no question shall be raised as to the source of the initial capital of the business of a new individual assessee, if the assessee—

(a) shows income from sources which are not exempted from tax and income shown exceeds the tax free limit;

(b) shows amount of income not less than 20% (twenty percent) of the initial capital;

(c) pays the amount of tax computed under regular tax rate and other applicable sums on or before filing the return;

(d) submits evidence relating to the existence of the business;

(e) filed within the relevant tax day of the relevant tax year; and

(f) states in writing that the return filed is not an arrear return.

5[***]

(6) For the purposes of this section,—

(a) “regular tax rate” means the rate of tax which is not exempted or reduced;

(b) “arrear return” means a return which has not been filed within the assessment year to which the income year relates.

  1. 1

    Sub-section (5) was omitted by section 67(c) of the Finance Act, 2024 (Act No. V of 2024) with effect from 1st July 2024.

  2. 2

  3. 3

  4. 4

  5. 5

    Sub-section (5) was omitted by section 67(c) of the Finance Act, 2024 (Act No. V of 2024) with effect from 1st July 2024.

Source: National Board of Revenue, Authentic English Text of the Income Tax Act, 2023 (S.R.O. 404, 2025), page 125 of the PDF.

Changes by year

Each year's Finance Act (or Ordinance) that changed section 180, from the newest. The summary is in our words; the lines under it are the footnotes bdlaws gives, in English. Open “Show the text” to see that year's Bangla text with the change marked: removed, added.

FY 2026-27 amended by the Finance Act, 2026 (Act No. 96 of 2026)

  • The marginal heading was substituted by section 106(a) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (উপান্তটীকা অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১০৬(ক) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
  • Sub-section (1) was substituted by section 106(b) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (উপ-ধারা (১) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১০৬(খ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
  • Clause (e) was substituted by section 106(c) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (দফা (ঙ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১০৬(গ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
  • The words “বিলম্ব” were substituted for “বকেয়া” by section 106(d) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (“বিলম্ব” শব্দ “বকেয়া” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১০৬(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
  • The words “বিলম্ব” were substituted for “বকেয়া” by section 106(e) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (“বিলম্ব” শব্দ “বকেয়া” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১০৬(ঙ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)

The Internet Archive has no copy of this section's text from one side of this change, so the marked text below shows the footnotes without word-level marks.

Show the text with the FY 2026-27 change marked

১স্বনির্ধারণী পদ্ধতিতে কর নির্ধারণ

১৮০। ২(১) কোনো ব্যক্তি কর্তৃক ধারা ১৭০ক-তে দাখিলকৃত রিটার্ন স্বয়ংক্রিয়ভাবে স্বনির্ধারণী পদ্ধতিতে নিষ্পন্ন করিতে চাহিলে, এই ধারার অধীন কর নির্ধারণ সম্পন্ন হইয়াছে বলিয়া গণ্য হইবে, যদি উক্ত রিটার্ন-

(ক) ধারা ১৬৯ এ উল্লিখিত সকল বিধান পরিপালনপূর্বক দাখিল করা হয়; এবং

(খ) ধারা ১৭৩ এ উল্লিখিত সকল বিধান পরিপালনপূর্বক কর পরিশোধ করা হয়।

(২) উপ-ধারা (১) এর অধীন রিটার্ন দাখিল করিবার পর যদি করদাতা কর্তৃক পরিলক্ষিত হয় যে তাহার দাখিলকৃত রিটার্নে-

(ক) প্রদর্শিত আয়ের কারণে ; বা

(খ) দাবিকৃত কর অব্যাহতি বা ক্রেডিটের কারণে ; বা

(গ) অন্য কোনো কারণে,

এই আইনের অধীন প্রদেয় কর সঠিকভাবে পরিগণিত হয় নাই বা সঠিক অঙ্কে পরিশোধিত হয় নাই বা রিটার্নে কোনো তথ্য সঠিকভাবে প্রতিফলিত হয় নাই , তাহা হইলে তিনি একটি লিখিত বিবৃতিতে কারণ উল্লেখপূর্বক সংশোধিত রিটার্ন দাখিল করিতে পারিবেন ।

(৩) উপ-ধারা (২) এর অধীন নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে কোনো সংশোধিত রিটার্ন দাখিল করা যাইবে না-

(ক) উপ-ধারা (১) এর অধীন রিটার্ন দাখিল করিবার তারিখ হইতে ১৮০ (একশত আশি) দিন শেষ হইবার পর;

(খ) সংশোধিত রিটার্ন প্রথমবার দাখিলের পর; বা

(গ) মূল রিটার্নটি ধারা ১৮২ এর অধীনে অডিটের জন্য নির্বাচিত হইবার পর।

(৪) উপ-ধারা (১) এর অধীন দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে, নূতন কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা হইবে না, যদি করদাতা-

(ক) এইরূপ খাত হইতে আয় প্রদর্শন করেন যাহা কর অব্যাহতি প্রাপ্ত নহে এবং প্রদর্শিত আয় করমুক্ত সীমা অতিক্রম করে;

(খ) প্রারম্ভিক মূলধনের ২০% (বিশ শতাংশ) এর নিম্নে নহে এইরূপ পরিমাণ আয় প্রদর্শন করেন;

(গ) রিটার্ন দাখিল করিবার সময় বা তৎপূর্বে নিয়মিত করহারে পরিগণিত কর ও অন্যান্য প্রযোজ্য অঙ্ক পরিশোধ করেন;

(ঘ) প্রর্দর্শিত ব্যবসায়ের অস্তিত্ব সম্পর্কিত প্রমাণাদি দাখিল করেন;

৩(ঙ) ধারা ১৭০ এ উল্লিখিত সময়সীমা অনুযায়ী রিটার্ন দাখিল করেন; এবং

(চ) লিখিতভাবে উল্লেখ করেন যে, দাখিলকৃত রিটার্নটি ৪বিলম্ব রিটার্ন নহে।

(৬) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,-

(ক) “নিয়মিত করহার” অর্থ এইরূপ করহার যাহা অব্যাহতিপ্রাপ্ত নয় বা হ্রাসকৃত নহে;

(খ) “ ৫বিলম্ব রিটার্ন” অর্থ এইরূপ রিটার্ন যাহা আয়বর্ষ সংশ্লিষ্ট করবর্ষের মধ্যে দাখিল হয় নাই।

এই ধারার পূর্ববর্তী পাঠ সংরক্ষিত পাওয়া যায়নি; এই বছরের পরিবর্তন পাদটীকায় দেখুন।

FY 2025-26 amended by the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026), which re-enacted the Finance Ordinance, 2025 (Ordinance No. 28 of 2025) and its amending Ordinances No. 33 and 52 of 2025

  • The words “আয়ের কারণে” were substituted for “আয়” by section 103(a) of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026). (“আয়ের কারণে” শব্দগুলি “আয়” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১০৩(ক) ধারাবলে প্রতিস্থাপিত।)
  • The words “ক্রেডিটের কারণে” were substituted for “ক্রেডিট” by section 103(b) of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026). (“ক্রেডিটের কারণে” শব্দগুলি “ক্রেডিট” শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১০৩(খ) ধারাবলে প্রতিস্থাপিত।)
  • The words “বা রিটার্নে কোনো তথ্য সঠিকভাবে প্রতিফলিত হয় নাই” were inserted after “পরিশোধিত হয় নাই” by section 103(c) of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026). (“বা রিটার্নে কোনো তথ্য সঠিকভাবে প্রতিফলিত হয় নাই” শব্দগুলি “পরিশোধিত হয় নাই” শব্দগুলির পর অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১০৩(গ) ধারাবলে সন্নিবেশিত ।)

The Internet Archive has no copy of this section's text from one side of this change, so the marked text below shows the footnotes without word-level marks.

Show the text with the FY 2025-26 change marked

স্বনির্ধারণী

১৮০। (১) কোনো ব্যক্তি কর্তৃক এই ধারার অধীন কোনো করবর্ষের জন্য “স্বনির্ধারণী রিটার্ন” দাখিল করা হইলে এই আইনের অধীন তাহার আয়, কর ও অন্যান্য দায় নির্ধারণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হইয়াছে বলিয়া গণ্য হইবে, যদি উক্ত রিটার্ন-

(ক) ধারা ১৬৯ এ উল্লিখিত সকল বিধান পরিপালনপূর্বক দাখিল করা হয়; এবং

(খ) ধারা ১৭৩ এবং ধারা ১৭৪ এ উল্লিখিত সকল বিধান পরিপালনপূর্বক কর পরিশোধ করা হয় ।

(২) উপ-ধারা (১) এর অধীন রিটার্ন দাখিল করিবার পর যদি করদাতা কর্তৃক পরিলক্ষিত হয় যে তাহার দাখিলকৃত রিটার্নে-

(ক) প্রদর্শিত আয়; বা

(খ) দাবিকৃত কর অব্যাহতি বা ক্রেডিট; বা

(গ) অন্য কোনো কারণে,

এই আইনের অধীন প্রদেয় কর সঠিকভাবে পরিগণিত হয় নাই বা সঠিক অঙ্কে পরিশোধিত হয় নাই, তাহা হইলে তিনি একটি লিখিত বিবৃতিতে কারণ উল্লেখপূর্বক সংশোধিত রিটার্ন দাখিল করিতে পারিবেন ।

(৩) উপ-ধারা (২) এর অধীন নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে কোনো সংশোধিত রিটার্ন দাখিল করা যাইবে না-

(ক) উপ-ধারা (১) এর অধীন রিটার্ন দাখিল করিবার তারিখ হইতে ১৮০ (একশত আশি) দিন শেষ হইবার পর;

(খ) সংশোধিত রিটার্ন প্রথমবার দাখিলের পর; বা

গ) মূল রিটার্নটি ধারা ১৮২ এর অধীনে অডিটের জন্য নির্বাচিত হইবার পর।

(৪) উপ-ধারা (১) এর অধীন দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে, নূতন কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা হইবে না, যদি করদাতা-

(ক) এইরূপ খাত হইতে আয় প্রদর্শন করেন যাহা কর অব্যাহতি প্রাপ্ত নহে এবং প্রদর্শিত আয় করমুক্ত সীমা অতিক্রম করে;

(খ) প্রারম্ভিক মূলধনের ২০% (বিশ শতাংশ) এর নিম্নে নহে এইরূপ পরিমাণ আয় প্রদর্শন করেন;

(গ) রিটার্ন দাখিল করিবার সময় বা তৎপূর্বে নিয়মিত করহারে পরিগণিত কর ও অন্যান্য প্রযোজ্য অঙ্ক পরিশোধ করেন;

(ঘ) প্রর্দর্শিত ব্যবসায়ের অস্তিত্ব সম্পর্কিত প্রমাণাদি দাখিল করেন;

(ঙ) সংশ্লিষ্ট করবর্ষের সংশ্লিষ্ট করদিবসের মধ্যে দাখিল করেন; এবং

(চ) লিখিতভাবে উল্লেখ করেন যে, দাখিলকৃত রিটার্নটি বকেয়া রিটার্ন নহে।

(৬) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,-

(ক) “নিয়মিত করহার” অর্থ এইরূপ করহার যাহা অব্যাহতিপ্রাপ্ত নয় বা হ্রাসকৃত নহে;

(খ) “বকেয়া রিটার্ন” অর্থ এইরূপ রিটার্ন যাহা আয়বর্ষ সংশ্লিষ্ট করবর্ষের মধ্যে দাখিল হয় নাই।

এই বছরের সংশোধিত পাঠের কোনো সংরক্ষিত কপি পাওয়া যায়নি, তাই আগের বছরের পাঠ দেখানো হলো। এই বছরের পরিবর্তন১২৩ পাদটীকায়; পরের বছরের সংস্করণে সংশোধিত পাঠ আছে।

FY 2024-25 amended by the Finance Act, 2024 (Act No. 5 of 2024)

  • The text “।” was substituted for “:” by section 67(a)(i) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024. (“।” দাঁড়ি “:” কোলন এর পরিবর্তে অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৬৭(ক)(অ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
  • The proviso was omitted by section 67(a)(ii) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024. (শর্তাংশ অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৬৭(ক)(আ) ধারাবলে বিলুপ্ত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
  • The text “।” was substituted for “করিতে পারিবেন” by section 67(b)(i) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024. (“।” দাঁড়ি “করিতে পারিবেন” শব্দগুলির প্রান্তঃস্থিত “:” কোলন এর পরিবর্তে অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৬৭(খ)(অ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
  • The proviso was omitted by section 67(b)(ii) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024. (শর্তাংশ অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৬৭(খ)(আ) ধারাবলে বিলুপ্ত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
  • Sub-section (5) was omitted by section 67(c) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024. (উপ-ধারা (৫) অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৬৭(গ) ধারাবলে বিলুপ্ত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
Show the text with the FY 2024-25 change marked

স্বনির্ধারণী

১৮০। (১) কোনো ব্যক্তি কর্তৃক এই ধারার অধীন কোনো করবর্ষের জন্য “স্বনির্ধারণী রিটার্ন” দাখিল করা হইলে এই আইনের অধীন তাহার আয়, কর ও অন্যান্য দায় নির্ধারণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হইয়াছে বলিয়া গণ্য হইবে, যদি উক্ত রিটার্ন-

(ক) ধারা ১৬৯ এ উল্লিখিত সকল বিধান পরিপালনপূর্বক দাখিল করা হয়; এবং

(খ) ধারা ১৭৩ এবং ধারা ১৭৪ এ উল্লিখিত সকল বিধান পরিপালনপূর্বক কর পরিশোধ করা হয়: হয় ১।

২তবে শর্ত থাকে যে, ধারা ১৬৯ এ উল্লিখিত বিধানাবলি পরিপালন না করিয়া কোনো রিটার্ন দাখিল করা হইলে উহা “সাধারণ রিটান” বলিয়া গণ্য হইবে।

(২) উপ-ধারা (১) এর অধীন রিটার্ন দাখিল করিবার পর যদি করদাতা কর্তৃক পরিলক্ষিত হয় যে তাহার দাখিলকৃত রিটার্নে-

… 2 unchanged paragraphs …

(গ) অন্য কোনো কারণে,

এই আইনের অধীন প্রদেয় কর সঠিকভাবে পরিগণিত হয় নাই বা সঠিক অঙ্কে পরিশোধিত হয় নাই, তাহা হইলে তিনি একটি লিখিত বিবৃতিতে কারণ উল্লেখপূর্বক সংশোধিত রিটার্ন দাখিল করিতে পারিবেন: পারিবেন ৩।

৪তবে শর্ত থাকে যে, করদাতাকে উক্তরূপ সংশোধিত রিটার্ন দাখিলের পূর্বে কর এবং অন্যান্য অঙ্ক যাহা কম পরিগণনা করা হইয়াছিল বা কম পরিশোধ করা হইয়াছিল উহা, এবং এইরূপ পরিমাণের উপর মাসিক ৫% (পাঁচ শতাংশ) হারে সরল সুদ পরিশোধ করিতে হইবে।

(৩) উপ-ধারা (২) এর অধীন নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে কোনো সংশোধিত রিটার্ন দাখিল করা যাইবে না-

… 9 unchanged paragraphs …

(চ) লিখিতভাবে উল্লেখ করেন যে, দাখিলকৃত রিটার্নটি বকেয়া রিটার্ন নহে।

৫(৫) উপ-ধারা (৪) এর বিধান প্রযোজ্য হয় এইরূপ ক্ষেত্রে, প্রথম আয়বর্ষ পরবর্তী ধারাবাহিক ৪ (চার) আয়বর্ষে প্রদর্শিত প্রারম্ভিক মূলধনের পরিমাণ প্রথম আয়বর্ষে প্রদর্শিত মূলধন হইতে কম হইবে না এবং প্রথম আয়বর্ষ পরবর্তী ধারাবাহিক ৪ (চার) আয়বর্ষের কোনো আয়বর্ষে প্রদর্শিত মূলধনের পরিমাণ প্রথম আয়বর্ষে প্রদর্শিত মূলধন হইতে কম প্রদর্শিত হইলে সেই আয়বর্ষে উক্তরূপ ঘাটতি করদাতার “অন্যান্য উৎস হইতে আয়” হিসাবে গণ্য হইবে।

(৬) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,-

… 2 unchanged paragraphs …

Section 180 in the PDFs

All sections of the Income Tax Act 2023

Official sources & further reading

অফিসিয়াল সূত্র ও আরও পড়া

All useful links

Unofficial compilation for study, not legal or tax advice. For legal use, rely on the Bangladesh Gazette and bdlaws.minlaw.gov.bd. Not affiliated with the National Board of Revenue or the Government of Bangladesh.