Income Tax Act, 2023 · Part 10: Assessment and audit

Section 183 of the Income Tax Act 2023: Assessment of tax by the Deputy Commissioner of Taxes

আয়কর আইন, ২০২৩ — ধারা ১৮৩: উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ

Section 183 of the Income Tax Act 2023 of Bangladesh as it stands for FY 2026-27: the Bangla text, NBR's English text, and every change since 2023, year by year.

The text in Bangla FY 2026-27

১উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ

১৮৩। ২(১) উপকর কমিশনার, এই ধারার অধীন, সংশ্লিষ্ট রিটার্ন, দলিলাদি বা এই আইনের অন্য কোনো বিধান অনুযায়ী নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে প্রদেয় কর নির্ধারণ করিতে পারিবেন, যদি-

(ক) কোনো ব্যক্তি ধারা ১৭০ক এর উপ-ধারা (৪) অথবা উপ-ধারা (৫) অনুযায়ী তার রিটার্নটি উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণের জন্য দাখিল করেন বা কর নির্ধারণের জন্য দাখিল বলিয়া গণ্য হয়;

(খ) কোনো ব্যক্তি ধারা ১৭৪ এর অধীন বিলম্ব রিটার্ন দাখিল করেন;

(গ) কোনো ব্যক্তি ধারা ১৭৫ এর উপ-ধারা (১) এর দফা (ক) ব্যতীত, দফা (খ), (গ), (ঘ) ও (ঙ) অনুযায়ী সংশোধিত রিটার্ন দাখিল করেন;

৩

(৩) যেইক্ষেত্রে উপকর কমিশনার কোনো করদাতার কর নির্ধারণের জন্য করদাতার উপস্থিতি বা কোনো সাক্ষ্য প্রমাণাদির প্রয়োজন বিবেচনা করেন, সেইক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তিকে এই মর্মে নোটিশ প্রদান করিবেন যে, তাহাকে-

(ক) নোটিশে উল্লিখিত তারিখ এবং সময়ে, নিজে বা অনুমোদিত প্রতিনিধি দ্বারা, উপকর কমিশনারের সম্মুখে হাজির হইতে হইবে; অথবা

(খ) নোটিশে উল্লিখিত রিটার্নের সমর্থনে প্রয়োজনীয় প্রমাণ দাখিল করিতে হইবে।

(৪) যেইক্ষেত্রে করদাতা উপ-ধারা (৩) এর অধীন প্রদত্ত নোটিশ পরিপালন করেন, সেইক্ষেত্রে উপকর কমিশনার কর নির্ধারণ প্রক্রিয়া শুরু করিবেন।

৪(৪ক) কর নির্ধারণ সম্পন্ন হওয়ার পূর্বে করদাতা সংশোধিত রিটার্ন দাখিল করিলে উপকর কমিশনার উপ-ধারা (৩) অনুযায়ী শুনানির নোটিশ প্রদান করিবেন।

৫(৫) উপকর কমিশনার করদাতার কর নির্ধারণকালে অধিকতর শুনানি বা প্রয়োজনীয় সাক্ষ্য, প্রমাণ চাহিতে পারিবেন এবং সেইক্ষেত্রে উপকর কমিশনার শুনানির নোটিশে চাহিত তথ্য-প্রমাণাদি সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ এবং পরিপালনে ব্যর্থতায় উদ্ভূত ফলাফলের বর্ণনা করিবেন।

(৬) উপকর কমিশনার শুনানির সুযোগ প্রদান ব্যতীত করদাতা কর্তৃক প্রদর্শিত কোনো ব্যয় অননুমোদন করিতে পারিবে না।

(৭) উপকর কমিশনার শুনানি অন্তে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ বিবেচনাক্রমে লিখিতভাবে বা নির্দিষ্ট ইলেকট্রনিক পদ্ধতিতে কর নির্ধারণী আদেশ প্রদান করিবেন এবং উক্ত আদেশ প্রদানের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উক্ত আদেশ করদাতাকে অবহিত করিবেন।

(৮) করদাতা উপ-ধারা (৩) বা (৫) এর অধীন প্রদত্ত নোটিশ পরিপালনে ব্যর্থ হইলে, উপকর কমিশনার ধারা ১৮৪ এর অধীন সর্বোত্তম বিচারভিত্তিক কর নির্ধারণ করিতে পারিবেন।

  1. ১

    “উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ” উপান্তটীকাটি “রিটার্নের ভিত্তিতে উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ” এর পরিবর্তে অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৬৯(ক) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।

    The marginal heading “উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ” was substituted for “রিটার্নের ভিত্তিতে উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ” by section 69(a) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024.

  2. ২

    উপ-ধারা (১) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১০৭(ক) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    Sub-section (1) was substituted by section 107(a) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

  3. ৩

    উপ-ধারা (২) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১০৫(খ) ধারাবলে বিলুপ্ত।

    Sub-section (2) was omitted by section 105(b) of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026).

  4. ৪

    উপ-ধারা (৪ক) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১০৭(খ) ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    Sub-section (4A) was inserted by section 107(b) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

  5. ৫

    উপ-ধারা (৫) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১০৭(গ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    Sub-section (5) was substituted by section 107(c) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

Source: bdlaws.minlaw.gov.bd, the government's laws site, as of 22 November 2026. Footnotes in English are our translation.

The text in English NBR, amendments up to the Finance Act, 2024

NBR's English text predates the FY 2025-26 change, the FY 2026-27 change to this section. The Bangla text above is current; the changes are summarised in English under Changes by year.

183. Assessment of tax by the Deputy Commissioner of Taxes12

[(1) The Deputy Commissioner of Taxes may assess the income-tax payable under this section in accordance with relevant return, documents or any other provisions of this Act in the following cases, namely:–

(a) where a return or revised return filed by a person is considered to be a normal return; or

(b) where a person is assessable to tax under sub-section (12) of section 182; or

(c) where a person is assessable to tax under section 212 or 213; or

(d) where a person is liable to pay income-tax under any provision of this Act.]

(2) Where Deputy Commissioner of Taxes is satisfied that the presence of the assessee or the production of any evidence for the purpose of assessing the tax of the assessee or calculating the tax liability thereof is not necessary, the Deputy Commissioner of Taxes shall, on the basis of the return or revised return, subject to the following conditions, shall assess the tax of the said assessee, namely:—

(a) such return shall be filed on or before the date specified in section 171;

(b) the amount of tax payable shall be paid on or before the date on which the return is filed;

(c) such return does not show any loss or lesser income than the last assessed income;

(d) assessment on the basis of such return does not result in refund; and

(e) if the Taxpayer’s Identification Number is mentioned in the said return.

(3) Where the Deputy Commissioner of Taxes deems it necessary for the assessment of the tax of an assesseeto require the presence of the assessee or production of any evidence, the Deputy Commissioner of Taxes shall issue notice to such person to the effect that—

(a) he shall appear before the Deputy Commissioner of Taxes, in person or by an authorized representative, on the date and time so specified in the notice; or

(b) necessary evidence shall be filed in support of the return mentioned in the notice.

(4) Where the assessee complies with the notice given under sub-section (3), the Deputy Commissioner of Taxes shall initiate the assessment process.

(5) The Deputy Commissioner of Taxes may require further hearing or necessary evidence during the assessment proceedings of the assessee and in such case the notice shall specify the matters to be heard and the consequences arising out of failure to comply.

(6) The Deputy Commissioner of Taxes shall not disallow any expenditure shown by the assessee without an opportunity of being heard.

(7) The Deputy Commissioner of Taxes shall, after considering the evidence presented at the end of the hearing, issue a tax assessment order in writing or by specified electronic method and notify the assessee of the said order within 30 (thirty) days of issuing the said order.

(8) If the assessee fails to comply with the notice given under sub-section

(3) or (5), the Deputy Commissioner of Taxes may determine the tax payable as per best judgement assessment under section 184.

  1. 1

    The heading “Assessment of tax by the Deputy Commissioner of Taxes” was substituted for the heading “Assessment of tax by the Deputy Commissioner of Taxes on the basis of return” by section 69(a) of the Finance Act, 2024 (Act No. V of 2024) with effect from 1st July 2024.

  2. 2

    Sub-section (1) was substituted by section 69(b) of the Finance Act, 2024 (Act No. V of 2024) with effect from 1st July 2024.

Source: National Board of Revenue, Authentic English Text of the Income Tax Act, 2023 (S.R.O. 404, 2025), page 134 of the PDF.

Changes by year

Each year's Finance Act (or Ordinance) that changed section 183, from the newest. The summary is in our words; the lines under it are the footnotes bdlaws gives, in English. Open “Show the text” to see that year's Bangla text with the change marked: removed, added.

FY 2026-27 amended by the Finance Act, 2026 (Act No. 96 of 2026)

  • Sub-section (1) was substituted by section 107(a) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (উপ-ধারা (১) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১০৭(ক) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
  • Sub-section (4A) was inserted by section 107(b) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (উপ-ধারা (৪ক) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১০৭(খ) ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
  • Sub-section (5) was substituted by section 107(c) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (উপ-ধারা (৫) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১০৭(গ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)

The Internet Archive has no copy of this section's text from one side of this change, so the marked text below shows the footnotes without word-level marks.

Show the text with the FY 2026-27 change marked

উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ

১৮৩। ১(১) উপকর কমিশনার, এই ধারার অধীন, সংশ্লিষ্ট রিটার্ন, দলিলাদি বা এই আইনের অন্য কোনো বিধান অনুযায়ী নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে প্রদেয় কর নির্ধারণ করিতে পারিবেন, যদি-

(ক) কোনো ব্যক্তি ধারা ১৭০ক এর উপ-ধারা (৪) অথবা উপ-ধারা (৫) অনুযায়ী তার রিটার্নটি উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণের জন্য দাখিল করেন বা কর নির্ধারণের জন্য দাখিল বলিয়া গণ্য হয়;

(খ) কোনো ব্যক্তি ধারা ১৭৪ এর অধীন বিলম্ব রিটার্ন দাখিল করেন;

(গ) কোনো ব্যক্তি ধারা ১৭৫ এর উপ-ধারা (১) এর দফা (ক) ব্যতীত, দফা (খ), (গ), (ঘ) ও (ঙ) অনুযায়ী সংশোধিত রিটার্ন দাখিল করেন;

(৩) যেইক্ষেত্রে উপকর কমিশনার কোনো করদাতার কর নির্ধারণের জন্য করদাতার উপস্থিতি বা কোনো সাক্ষ্য প্রমাণাদির প্রয়োজন বিবেচনা করেন, সেইক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তিকে এই মর্মে নোটিশ প্রদান করিবেন যে, তাহাকে-

(ক) নোটিশে উল্লিখিত তারিখ এবং সময়ে, নিজে বা অনুমোদিত প্রতিনিধি দ্বারা, উপকর কমিশনারের সম্মুখে হাজির হইতে হইবে; অথবা

(খ) নোটিশে উল্লিখিত রিটার্নের সমর্থনে প্রয়োজনীয় প্রমাণ দাখিল করিতে হইবে।

(৪) যেইক্ষেত্রে করদাতা উপ-ধারা (৩) এর অধীন প্রদত্ত নোটিশ পরিপালন করেন, সেইক্ষেত্রে উপকর কমিশনার কর নির্ধারণ প্রক্রিয়া শুরু করিবেন।

২(৪ক) কর নির্ধারণ সম্পন্ন হওয়ার পূর্বে করদাতা সংশোধিত রিটার্ন দাখিল করিলে উপকর কমিশনার উপ-ধারা (৩) অনুযায়ী শুনানির নোটিশ প্রদান করিবেন।

৩(৫) উপকর কমিশনার করদাতার কর নির্ধারণকালে অধিকতর শুনানি বা প্রয়োজনীয় সাক্ষ্য, প্রমাণ চাহিতে পারিবেন এবং সেইক্ষেত্রে উপকর কমিশনার শুনানির নোটিশে চাহিত তথ্য-প্রমাণাদি সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ এবং পরিপালনে ব্যর্থতায় উদ্ভূত ফলাফলের বর্ণনা করিবেন।

(৬) উপকর কমিশনার শুনানির সুযোগ প্রদান ব্যতীত করদাতা কর্তৃক প্রদর্শিত কোনো ব্যয় অননুমোদন করিতে পারিবে না।

(৭) উপকর কমিশনার শুনানি অন্তে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ বিবেচনাক্রমে লিখিতভাবে বা নির্দিষ্ট ইলেকট্রনিক পদ্ধতিতে কর নির্ধারণী আদেশ প্রদান করিবেন এবং উক্ত আদেশ প্রদানের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উক্ত আদেশ করদাতাকে অবহিত করিবেন।

(৮) করদাতা উপ-ধারা (৩) বা (৫) এর অধীন প্রদত্ত নোটিশ পরিপালনে ব্যর্থ হইলে, উপকর কমিশনার ধারা ১৮৪ এর অধীন সর্বোত্তম বিচারভিত্তিক কর নির্ধারণ করিতে পারিবেন।

এই ধারার পূর্ববর্তী পাঠ সংরক্ষিত পাওয়া যায়নি; এই বছরের পরিবর্তন পাদটীকায় দেখুন।

FY 2025-26 amended by the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026), which re-enacted the Finance Ordinance, 2025 (Ordinance No. 28 of 2025) and its amending Ordinances No. 33 and 52 of 2025

  • Sub-section (2) was omitted by section 105(b) of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026). (উপ-ধারা (২) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১০৫(খ) ধারাবলে বিলুপ্ত।)

The Internet Archive has no copy of this section's text from one side of this change, so the marked text below shows the footnotes without word-level marks.

Show the text with the FY 2025-26 change marked

উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ

১৮৩। (১) উপকর কমিশনার, এই ধারার অধীন, সংশ্লিষ্ট রিটার্ন, দলিলাদি বা এই আইনের অন্য কোনো বিধান অনুযায়ী নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে প্রদেয় আয়কর নির্ধারণ করিতে পারিবেন, যথা:-

(ক) কোনো ব্যক্তি কর্তৃক দাখিলকৃত কোনো রিটার্ন বা সংশোধিত রিটার্ন ধারা ১৭৫ এর অধীন সাধারণ রিটার্ন হিসাবে গণ্য হইলে; বা

(খ) কোনো ব্যক্তি ধারা ১৮২ এর উপ-ধারা (১২) অনুযায়ী কর নির্ধারণের যোগ্য হইলে; বা

(গ) কোনো ব্যক্তি ধারা ২১২ বা ২১৩ অনুযায়ী কর নির্ধারণের যোগ্য হইলে; বা

(ঘ) কোনো ব্যক্তি এই আইনের কোনো বিধান অনুযায়ী আয়কর পরিশোধের যোগ্য হইলে।

(২) যেইক্ষেত্রে উপকর কমিশনার সন্তুষ্ট হন যে, করদাতার কর নির্ধারণ বা করদায় পরিগণনা করিবার জন্য করদাতার উপস্থিতি বা কোনো সাক্ষ্য প্রমাণ প্রয়োজন নাই, সেইক্ষেত্রে উপকর কমিশনার রিটার্ন বা সংশোধিত রিটার্নের ভিত্তিতে, নিম্নবর্ণিত শর্তাবলির পরিপালন সাপেক্ষে, উক্ত করদাতার কর নির্ধারণ করিবেন, যথা:-

(ক) উক্ত রিটার্ন ধারা ১৭১ এ উল্লিখিত তারিখে বা পূর্বে দাখিল করিতে হইবে;

(খ) প্রদেয় কর রিটার্ন দাখিলের তারিখে বা তাহার পূর্বে পরিশোধ করিতে হইবে;

(গ) উক্ত রিটার্নে কোনো ক্ষতি বা সর্বশেষ নিরূপিত আয় হইতে কম আয় প্রদর্শন করা হয় নাই;

(ঘ) উক্ত রিটার্নের ভিত্তিতে কর নির্ধারণ করা হইলে উহার ফলশ্রুতিতে কোনো কর প্রত্যর্পণ করিতে হইবে না; এবং

(ঙ) উক্ত রিটার্নে করদাতা শনাক্তকরণ নম্বর উল্লেখ করা হইলে।

(৩) যেইক্ষেত্রে উপকর কমিশনার কোনো করদাতার কর নির্ধারণের জন্য করদাতার উপস্থিতি বা কোনো সাক্ষ্য প্রমাণাদির প্রয়োজন বিবেচনা করেন, সেইক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তিকে এই মর্মে নোটিশ প্রদান করিবেন যে, তাহাকে-

(ক) নোটিশে উল্লিখিত তারিখ এবং সময়ে, নিজে বা অনুমোদিত প্রতিনিধি দ্বারা, উপকর কমিশনারের সম্মুখে হাজির হইতে হইবে; অথবা

(খ) নোটিশে উল্লিখিত রিটার্নের সমর্থনে প্রয়োজনীয় প্রমাণ দাখিল করিতে হইবে।

(৪) যেইক্ষেত্রে করদাতা উপ-ধারা (৩) এর অধীন প্রদত্ত নোটিশ পরিপালন করেন, সেইক্ষেত্রে উপকর কমিশনার কর নির্ধারণ প্রক্রিয়া শুরু করিবেন।

(৫) উপকর কমিশনার করদাতার কর নির্ধারণ প্রক্রিয়াকালে অধিকতর শুনানি বা প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ চাহিতে পারিবেন এবং এইক্ষেত্রে নোটিশে সুনির্দিষ্টভাবে শুনানির বিষয়াদি উল্লেখসহ পরিপালনের ব্যর্থতায় উদ্ভূত ফলাফলের বর্ণনা উল্লেখ করিবেন।

(৬) উপকর কমিশনার শুনানির সুযোগ প্রদান ব্যতীত করদাতা কর্তৃক প্রদর্শিত কোনো ব্যয় অননুমোদন করিতে পারিবে না।

(৭) উপকর কমিশনার শুনানি অন্তে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ বিবেচনাক্রমে লিখিতভাবে বা নির্দিষ্ট ইলেকট্রনিক পদ্ধতিতে কর নির্ধারণী আদেশ প্রদান করিবেন এবং উক্ত আদেশ প্রদানের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উক্ত আদেশ করদাতাকে অবহিত করিবেন।

(৮) করদাতা উপ-ধারা (৩) বা (৫) এর অধীন প্রদত্ত নোটিশ পরিপালনে ব্যর্থ হইলে, উপকর কমিশনার ধারা ১৮৪ এর অধীন সর্বোত্তম বিচারভিত্তিক কর নির্ধারণ করিতে পারিবেন।

এই বছরের সংশোধিত পাঠের কোনো সংরক্ষিত কপি পাওয়া যায়নি, তাই আগের বছরের পাঠ দেখানো হলো। এই বছরের পরিবর্তন১ পাদটীকায়; পরের বছরের সংস্করণে সংশোধিত পাঠ আছে।

FY 2024-25 amended by the Finance Act, 2024 (Act No. 5 of 2024)

  • The marginal heading “উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ” was substituted for “রিটার্নের ভিত্তিতে উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ” by section 69(a) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024. (“উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ” উপান্তটীকাটি “রিটার্নের ভিত্তিতে উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ” এর পরিবর্তে অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৬৯(ক) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
  • Sub-section (1) was substituted by section 69(b) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024. (উপ-ধারা (১) অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৬৯(খ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
Show the text with the FY 2024-25 change marked

১রিটার্নের ভিত্তিতে উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ

১৮৩। ২(১) উপকর কমিশনার, এই ধারার অধীন, সংশ্লিষ্ট রিটার্ন, দলিলাদি বা এই আইনের অন্য কোনো করদাতা- বিধান অনুযায়ী নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে প্রদেয় আয়কর নির্ধারণ করিতে পারিবেন, যথা:-

(ক) ধারা ১৬৬, ২১২ বা ১৭৫ এর অধীন কোনো ব্যক্তি কর্তৃক দাখিলকৃত কোনো রিটার্ন বা সংশোধিত রিটার্ন দাখিল করিলে বা দাখিলের যোগ্য ধারা ১৭৫ এর অধীন সাধারণ রিটার্ন হিসাবে গণ্য হইলে; বা

(খ) কোনো ব্যক্তি ধারা ১৮২ এর উপ-ধারা (১২) অনুযায়ী কর নির্ধারণের যোগ্য হইলে; বা

(গ) কোনো ব্যক্তি ধারা ২১২ বা ২১৩ অনুযায়ী কর নির্ধারণের যোগ্য হইলে; বা

(ঘ) কোনো ব্যক্তি এই আইনের বিধানানুযায়ী কোনো কর বা অন্য কোনো অঙ্ক বিধান অনুযায়ী আয়কর পরিশোধের যোগ্য হইলে;

উপকর কমিশনার, এই ধারার অধীন, সংশ্লিষ্ট রিটার্নের বা দলিলাদির ভিত্তিতে কর বা অন্য কোনো অঙ্ক নির্ধারণ করিতে পারিবেন। হইলে।

(২) যেইক্ষেত্রে উপকর কমিশনার সন্তুষ্ট হন যে, করদাতার কর নির্ধারণ বা করদায় পরিগণনা করিবার জন্য করদাতার উপস্থিতি বা কোনো সাক্ষ্য প্রমাণ প্রয়োজন নাই, সেইক্ষেত্রে উপকর কমিশনার রিটার্ন বা সংশোধিত রিটার্নের ভিত্তিতে, নিম্নবর্ণিত শর্তাবলির পরিপালন সাপেক্ষে, উক্ত করদাতার কর নির্ধারণ করিবেন, যথা:-

… 13 unchanged paragraphs …

Section 183 in the PDFs

All sections of the Income Tax Act 2023

Official sources & further reading

অফিসিয়াল সূত্র ও আরও পড়া

All useful links

Unofficial compilation for study, not legal or tax advice. For legal use, rely on the Bangladesh Gazette and bdlaws.minlaw.gov.bd. Not affiliated with the National Board of Revenue or the Government of Bangladesh.