Income Tax Act, 2023 · Part 10: Assessment and audit

Section 191 of the Income Tax Act 2023: Assessment in case of discontinued business

আয়কর আইন, ২০২৩ — ধারা ১৯১: বন্ধ ব্যবসার ক্ষেত্রে কর নির্ধারণ

Section 191 of the Income Tax Act 2023 of Bangladesh as it stands for FY 2026-27: the Bangla text, NBR's English text, and every change since 2023, year by year.

The text in Bangla FY 2026-27

বন্ধ ব্যবসার ক্ষেত্রে কর নির্ধারণ

১৯১। (১) ধারা ১৮৯ এর বিধান ব্যতিরেকে, যেইক্ষেত্রে কোনো অর্থবর্ষে কোনো ব্যবসা বন্ধ হয়, সেইক্ষেত্রে উক্ত বৎসরের কর নির্ধারণ করা যাইবে।

(২) উপ-ধারা (১) এর অধীন কোনো আয়বর্ষের কর নির্ধারণের ক্ষেত্রে যে আয়বর্ষে ব্যবসা বন্ধ হইয়াছে সেই আয়বর্ষের শুরু হইতে যেই তারিখে ব্যবসা বন্ধ হইয়াছে সেই সময়ের জন্য আয় পরিগণনা করা হইবে।

(৩) কোনো অর্থবৎসরে কোনো ব্যবসা বন্ধ হইলে তাহা ব্যবসা বন্ধ হইবার ১৫ (পনেরো) দিনের মধ্যে উপকর কমিশনারকে নোটিশ প্রদান করিতে হইবে এবং নোটিশের সহিত আয়বর্ষ শেষের তারিখ হইতে যে তারিখে ব্যবসা বন্ধ হইয়াছে সে সময়কাল পর্যন্ত আয়ের রিটার্ন দাখিল করিতে হইবে, তবে এইক্ষেত্রে উক্ত সময়ের জন্য আয়ের ক্ষেত্রে অর্থবৎসর ই করবর্ষ হিসাবে গণ্য হইবে।

(৪) উপ-ধারা (৩) এর অধীন নোটিশ প্রদানে ব্যর্থতায় উপকর কমিশনার ব্যবসা বন্ধের তারিখ পর্যন্ত সময়ের জন্য কোনো অঙ্ক জরিমানা হিসাবে আদায় করিবার নির্দেশ প্রদান করিতে পারেন, তবে এই জরিমানার অঙ্ক অব্যবহিত পূর্বের করবর্ষের করের অঙ্ক অপেক্ষা অধিক হইবে না।

(৫) উপ-ধারা (১) এর অধীন কর নির্ধারণ করিবার ক্ষেত্রে উপকর কমিশনার-

(ক) যে ব্যক্তির কর নির্ধারণ হইবে তাহার;

(খ) ফার্মের ক্ষেত্রে ব্যবসা বন্ধের সময় যিনি ফার্মের অংশীদার ছিলেন তাহার; এবং

(গ) কোম্পানির ক্ষেত্রে কোম্পানির ১মুখ্য কর্মকর্তার -

উপর নোটিশ জারি করিয়া কমপক্ষে ৭ (সাত) দিন সময় প্রদান করিয়া ধারা ১৬৯ অনুসারে রিটার্ন দাখিলের ক্ষেত্রে প্রযোজ্য বিবরণী এবং তথ্যসহ নোটিশে বর্ণিত বিবরণী, রেকর্ড এবং দলিলাদি সংযুক্ত করিয়া রিটার্ন দাখিলের নির্দেশ প্রদান করিতে পারিবেন।

২(৬) কর নির্ধারণের উদ্দেশ্যে উপ-ধারা (৫) এর অধীন উপকর কমিশনার কর্তৃক প্রদত্ত নোটিশের প্রেক্ষিতে করদাতা ধারা ১৭২ এর অধীন রিটার্ন দাখিল করিবেন এবং উপকর কমিশনার এই আইনের বিধানাবলি যতটুকু প্রযোজ্য ততটুকু প্রয়োগ করিবেন।

  1. ১

    “মুখ্য কর্মকর্তার” শব্দগুলি “প্রধান কর্মচারীর” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১১৩(ক) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    The words “মুখ্য কর্মকর্তার” were substituted for “প্রধান কর্মচারীর” by section 113(a) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

  2. ২

    উপ-ধারা (৬) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১১৩(খ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    Sub-section (6) was substituted by section 113(b) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

Source: bdlaws.minlaw.gov.bd, the government's laws site, as of 22 November 2026. Footnotes in English are our translation.

The text in English NBR, amendments up to the Finance Act, 2024

NBR's English text predates the FY 2026-27 change to this section. The Bangla text above is current; the changes are summarised in English under Changes by year.

191. Assessment in case of discontinued business

(1) Save as the provisions of section 189, where any business is discontinued in any financial year, in that case assessment shall be made for that year.

(2) For the purpose of assessment in any income year under sub-section (1), the income shall be computed for the period from the beginning of the income year in which the business has discontinued to the date of such discontinuance.

(3) Any person discontinuing any business in any financial year shall give to the Deputy Commissioner of Taxes a notice of such discontinuance within 15 (fifteen) days thereof; and such notice shall be accompanied by a return of total income in respect of the period between the end of the income year and the date of such discontinuance and that financial year shall be deemed to be the assessment year in respect of the income of the said period.

(4) Where a person fails to give the notice required by sub-section (3), the Deputy Commissioner of Taxes may direct that a sum shall be recovered from him by way of penalty, however, the amount of this penalty shall not exceed the amount of tax assessed for the immediately preceding assessment year.

(5) Where an assessment is to be made under sub-section (1), the Deputy Commissioner of Taxes may serve—

(a) on the person whose income is to be assessed;

(b) in the case of a firm, on the person who was a partner of the firm at the time of discontinuance of the business; and

(c) in the case of a company, on the principal officer of the company, a notice to furnish within such time, not being less than 7 (seven) days, a return of his total income giving such particulars and information as are required to be furnished with a return to be filed under section 169 along with such other particulars, records and documents as may be specified in the notice.

(6) The provisions of this Act shall, so far as may be, apply to a notice under sub-section (5) for the purpose of assessment of tax as if it were a notice under section 172.

Source: National Board of Revenue, Authentic English Text of the Income Tax Act, 2023 (S.R.O. 404, 2025), page 139 of the PDF.

Changes by year

Each year's Finance Act (or Ordinance) that changed section 191, from the newest. The summary is in our words; the lines under it are the footnotes bdlaws gives, in English. Open “Show the text” to see that year's Bangla text with the change marked: removed, added.

FY 2026-27 amended by the Finance Act, 2026 (Act No. 96 of 2026)

  • The words “মুখ্য কর্মকর্তার” were substituted for “প্রধান কর্মচারীর” by section 113(a) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (“মুখ্য কর্মকর্তার” শব্দগুলি “প্রধান কর্মচারীর” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১১৩(ক) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
  • Sub-section (6) was substituted by section 113(b) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (উপ-ধারা (৬) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১১৩(খ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
Show the text with the FY 2026-27 change marked

বন্ধ ব্যবসার ক্ষেত্রে কর নির্ধারণ

১৯১। (১) ধারা ১৮৯ এর বিধান ব্যতিরেকে, যেইক্ষেত্রে কোনো অর্থবর্ষে কোনো ব্যবসা বন্ধ হয়, সেইক্ষেত্রে উক্ত বৎসরের কর নির্ধারণ করা যাইবে।

… 5 unchanged paragraphs …

(খ) ফার্মের ক্ষেত্রে ব্যবসা বন্ধের সময় যিনি ফার্মের অংশীদার ছিলেন তাহার; এবং

(গ) কোম্পানির ক্ষেত্রে কোম্পানির ১প্রধান কর্মচারীর- মুখ্য কর্মকর্তার -

উপর নোটিশ জারি করিয়া কমপক্ষে ৭ (সাত) দিন সময় প্রদান করিয়া ধারা ১৬৯ অনুসারে রিটার্ন দাখিলের ক্ষেত্রে প্রযোজ্য বিবরণী এবং তথ্যসহ নোটিশে বর্ণিত বিবরণী, রেকর্ড এবং দলিলাদি সংযুক্ত করিয়া রিটার্ন দাখিলের নির্দেশ প্রদান করিতে পারিবেন।

২(৬) কর নির্ধারণের উদ্দেশ্যে উপ-ধারা (৫) এর অধীন উপকর কমিশনার কর্তৃক প্রদত্ত নোটিশ নোটিশের প্রেক্ষিতে করদাতা ধারা ১৭২ এর অধীন নোটিশ হিসাবে গণ্য হইবে রিটার্ন দাখিল করিবেন এবং উপকর কমিশনার এই আইনের বিধানাবলি যতটুকু প্রযোজ্য ততটুকু প্রয়োগ হইবে। করিবেন।

Section 191 in the PDFs

All sections of the Income Tax Act 2023

Official sources & further reading

অফিসিয়াল সূত্র ও আরও পড়া

All useful links

Unofficial compilation for study, not legal or tax advice. For legal use, rely on the Bangladesh Gazette and bdlaws.minlaw.gov.bd. Not affiliated with the National Board of Revenue or the Government of Bangladesh.