Income Tax Act, 2023 · Part 14: Recovery, refund and adjustment of income tax

Section 223 of the Income Tax Act 2023: Interim attachment or seizure of property

আয়কর আইন, ২০২৩ — ধারা ২২৩: সম্পত্তির অন্তর্বর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোক

Section 223 of the Income Tax Act 2023 of Bangladesh as it stands for FY 2026-27: the Bangla text, NBR's English text, and every change since 2023, year by year.

The text in Bangla FY 2026-27

সম্পত্তির অন্তর্বর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোক

২২৩। (১) এই আইনের অধীন কার্যসম্পাদনকালে, যেইক্ষেত্রে মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল) বা কমিশনারের নিকট এই মর্মে সুনির্দিষ্ট তথ্য থাকে যে, কোনো ব্যক্তি তাহার আয় বা বিনিয়োগ সংক্রান্ত তথ্যাদি গোপন করিয়াছেন ১বা এই আইনের ধারা ২১২ এ উল্লিখিত কোনো অঙ্কের পরিশোধ এড়াইয়া গিয়াছেন , সেইক্ষেত্রে তিনি, লিখিত আদেশ দ্বারা, কোনো ব্যক্তি, যাহার অধিকারে এই মুহূর্তে কোনো অর্থ, বুলিয়ান, অলংকার, আর্থিক দলিল, আর্থিক পরিসম্পদ, মূল্যবান দ্রব্য বা অন্য কোনো সম্পত্তি রহিয়াছে তাহাকে আদেশ প্রদানকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে তাহা অপসারণ, হস্তান্তর বা অন্য কোনোভাবে বিলিব্যবস্থা না করিবার নির্দেশ প্রদান করিতে পারিবেন।

(২) উপ-ধারা (১) এর অধীন আদেশ প্রদানের তারিখ হইতে এক বৎসর উত্তীর্ণ হইবার পর এইরূপ আদেশের কোনো কার্যকারিতা থাকিবে না।

(৩) উপ-ধারা (১) এ উল্লিখিত আয়কর কর্তৃপক্ষ বোর্ডের অনুমোদন সাপেক্ষে, উক্ত মেয়াদ বৃদ্ধি করিতে পারিবে:

তবে শর্ত থাকে যে, মেয়াদ বৃদ্ধির সময় কোনোক্রমেই সাকুল্যে ১ (এক) বৎসরের অধিক হইবে না।

(৪) উপ-ধারা (২) ও (৩) এ উল্লিখিত মেয়াদ হিসাব করিবার ক্ষেত্রে, উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত আদেশ আদালত কোনো মেয়াদের জন্য স্থগিত করিলে উক্ত মেয়াদ, যদি থাকে, গণনা হইতে বাদ যাইবে।

  1. ১

    “বা এই আইনের ধারা ২১২ এ উল্লিখিত কোনো অঙ্কের পরিশোধ এড়াইয়া গিয়াছেন” সংখ্যাগুলি ও শব্দগুলি “তথ্যাদি গোপন করিয়াছেন” শব্দগুলির পরে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১১৭ ধারাবলে সন্নিবেশিত।

    The words “বা এই আইনের ধারা ২১২ এ উল্লিখিত কোনো অঙ্কের পরিশোধ এড়াইয়া গিয়াছেন” were inserted after “তথ্যাদি গোপন করিয়াছেন” by section 117 of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026).

Source: bdlaws.minlaw.gov.bd, the government's laws site, as of 22 November 2026. Footnotes in English are our translation.

The text in English NBR, amendments up to the Finance Act, 2024

NBR's English text predates the FY 2025-26 change to this section. The Bangla text above is current; the changes are summarised in English under Changes by year.

223. Interim attachment or seizure of property

(1) Where in the course of discharging functions under this Act, the Director General (Central Intelligence Cell) or the Commissioner has specific information to the effect that any person has concealed information relating to his income or investment, he may, by order issued in writing, require any person in whose possession for the time being any money, bullion, ornaments, financial documents, financial assets, valuables or any other property, not to remove, transfer or otherwise dispose of it without the prior permission of the concerned authority issuing such order.

(2) Such order shall cease to have any effect after the expiry of one year from the date of the passing of the order under sub-section (1).

(3) The Income-tax authority referred to in sub-section (1) may, subject to the approval of the Board, extend the said period:

Provided that the period of extension shall in no case exceed 1 (one) year in total.

(4) In computing the period referred to in sub-sections (2) and (3), if the order made under sub-section (1) is stayed by the Court for any period, such period, if any, shall be excluded.

Source: National Board of Revenue, Authentic English Text of the Income Tax Act, 2023 (S.R.O. 404, 2025), page 163 of the PDF.

Changes by year

Each year's Finance Act (or Ordinance) that changed section 223, from the newest. The summary is in our words; the lines under it are the footnotes bdlaws gives, in English. Open “Show the text” to see that year's Bangla text with the change marked: removed, added.

FY 2025-26 amended by the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026), which re-enacted the Finance Ordinance, 2025 (Ordinance No. 28 of 2025) and its amending Ordinances No. 33 and 52 of 2025

  • The words “বা এই আইনের ধারা ২১২ এ উল্লিখিত কোনো অঙ্কের পরিশোধ এড়াইয়া গিয়াছেন” were inserted after “তথ্যাদি গোপন করিয়াছেন” by section 117 of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026). (“বা এই আইনের ধারা ২১২ এ উল্লিখিত কোনো অঙ্কের পরিশোধ এড়াইয়া গিয়াছেন” সংখ্যাগুলি ও শব্দগুলি “তথ্যাদি গোপন করিয়াছেন” শব্দগুলির পরে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ১১৭ ধারাবলে সন্নিবেশিত।)
Show the text with the FY 2025-26 change marked

সম্পত্তির অন্তর্বর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোক

২২৩। (১) এই আইনের অধীন কার্যসম্পাদনকালে, যেইক্ষেত্রে মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল) বা কমিশনারের নিকট এই মর্মে সুনির্দিষ্ট তথ্য থাকে যে, কোনো ব্যক্তি তাহার আয় বা বিনিয়োগ সংক্রান্ত তথ্যাদি গোপন করিয়াছেন, করিয়াছেন ১বা এই আইনের ধারা ২১২ এ উল্লিখিত কোনো অঙ্কের পরিশোধ এড়াইয়া গিয়াছেন , সেইক্ষেত্রে তিনি, লিখিত আদেশ দ্বারা, কোনো ব্যক্তি, যাহার অধিকারে এই মুহূর্তে কোনো অর্থ, বুলিয়ান, অলংকার, আর্থিক দলিল, আর্থিক পরিসম্পদ, মূল্যবান দ্রব্য বা অন্য কোনো সম্পত্তি রহিয়াছে তাহাকে আদেশ প্রদানকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে তাহা অপসারণ, হস্তান্তর বা অন্য কোনোভাবে বিলিব্যবস্থা না করিবার নির্দেশ প্রদান করিতে পারিবেন।

(২) উপ-ধারা (১) এর অধীন আদেশ প্রদানের তারিখ হইতে এক বৎসর উত্তীর্ণ হইবার পর এইরূপ আদেশের কোনো কার্যকারিতা থাকিবে না।

… 3 unchanged paragraphs …

Section 223 in the PDFs

All sections of the Income Tax Act 2023

Official sources & further reading

অফিসিয়াল সূত্র ও আরও পড়া

All useful links

Unofficial compilation for study, not legal or tax advice. For legal use, rely on the Bangladesh Gazette and bdlaws.minlaw.gov.bd. Not affiliated with the National Board of Revenue or the Government of Bangladesh.