Income Tax Act, 2023 · Part 15: Prevention of tax avoidance

Section 233 of the Income Tax Act 2023: Definitions

আয়কর আইন, ২০২৩ — ধারা ২৩৩: সংজ্ঞা

Section 233 of the Income Tax Act 2023 of Bangladesh as it stands for FY 2026-27: the Bangla text, NBR's English text, and every change since 2023, year by year.

The text in Bangla FY 2026-27

সংজ্ঞা

২৩৩। এই অধ্যায়ের উদ্দেশ্যপূরণকল্পে,-

(১) “আর্মস লেংথ প্রাইস” অর্থ কোনো লেনদেনের মূল্য যাহার শর্তাদি (যেমন মূল্য, মার্জিন বা মুনাফার বিভাজন) তুলনীয় পরিস্থিতির অধীন স্বাধীন সত্ত্বাসমূহের মধ্যে পরিচালিত কোনো তুলনীয় অনিয়ন্ত্রিত লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান শর্তাদি হইতে ভিন্ন হয় নাই;

(২) “সহযোগী প্রতিষ্ঠান” অর্থ কোনো প্রতিষ্ঠান যাহা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে অথবা এক বা একাধিক মধ্যবর্তী সত্ত্বার মাধ্যমে অন্য কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণ বা মূলধনে অংশগ্রহণ দ্বারা সম্পর্কিত, এবং অন্য কোনো প্রতিষ্ঠানের সহিত নিম্নবর্ণিত সম্পর্কে আবদ্ধ থাকে, যথা:-

(ক) একই ব্যক্তি বা ব্যক্তিবর্গ (তাহার স্ত্রী/স্বামী, উত্তরসূরি বা পূর্বসূরিগণসহ), প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে বা এক) বা একাধিক মধ্যবর্তী সত্ত্বার মাধ্যমে, উভয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণ বা মূলধনে অংশগ্রহণ করে;

(খ) এক প্রতিষ্ঠান প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে অন্য প্রতিষ্ঠানের ২৫% (পঁচিশ শতাংশ) এর অধিক ভোটের ক্ষমতাসম্পন্ন শেয়ার ধারণ করে;

(গ) একই ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাহার স্ত্রী/স্বামী, উত্তরসূরি বা প্রতিষ্ঠানের ২৫% (পঁচিশ শতাংশ) এর অধিক ভোটের ক্ষমতাসম্পন্ন পূর্বসূরিগণসহ , প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে উভয় শেয়ার ধারণ করে;

(ঘ) এক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা গভর্নিং বোর্ডের মোট সদস্যের অর্ধেকের অধিক সদস্য অন্য প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন;

(ঙ) একটি প্রতিষ্ঠানের কোনো নির্বাহী পরিচালক বা গভর্নিং বোর্ডের নির্বাহী সদস্য অন্য প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগপ্রাপ্ত বা উভয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই ব্যক্তি হন;

(চ) উভয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বা গভর্নিং বোর্ডের মোট সদস্যের অর্ধেকের অধিক সদস্য একই ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন;

(ছ) উভয় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বা নির্বাহী সদস্য একই ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন;

(জ) একটি প্রতিষ্ঠানের অন্য প্রতিষ্ঠানের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করিবার কার্যকর ক্ষমতা থাকে;

(ঝ) উভয় প্রতিষ্ঠান একই প্যারেন্ট কোম্পানি বা গ্রুপের সদস্য, সাবসিডিয়ারি বা কনসার্ন;

(ঞ) উভয় প্রতিষ্ঠান বিধি দ্বারা নির্ধারিত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্কের ভিত্তিতে সম্বন্ধযুক্ত থাকে;

(ট) এক প্রতিষ্ঠানের নিকট হইতে অন্য প্রতিষ্ঠানের ক্রমযোজিত দায়ের পরিমাণ ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মোট সম্পদের বুক ভ্যালুর ৫০% (পঞ্চাশ শতাংশ) এর অধিক হয়; বা

(ঠ) এক প্রতিষ্ঠান কর্তৃক অন্য প্রতিষ্ঠানের পক্ষে প্রদত্ত গ্যারান্টির ক্রমযোজিত পরিমাণ অন্য প্রতিষ্ঠানের মোট দেনার বুক ভ্যালুর ১০% (দশ শতাংশ) এর অধিক হয়;।

(৩) “প্রতিষ্ঠান” অর্থ কোনো ব্যক্তি বা যেকোনো প্রকারের উদ্যোগ (উক্ত ব্যক্তি বা উদ্যোগের স্থায়ী স্থাপনাসহ);

(৪) “স্বাধীন প্রতিষ্ঠান” অর্থ সহযোগী প্রতিষ্ঠান নহে এইরূপ প্রতিষ্ঠান;

১(৫) “আন্তর্জাতিক লেনদেন” অর্থ কোনো সহযোগী প্রতিষ্ঠানদ্বয়ের মধ্যে, যাহার কোনো একটি বা উভয়ই অনিবাসী, ট্যানজিবল (tangible) বা স্পর্শাতীত (intangible) সম্পত্তি ক্রয়, বিক্রয় বা লিজ বা বিনিময়, অথবা সেবা বা ট্যানজিবল বা স্পর্শাতীত সম্পত্তি ক্রয়, বিক্রয় বা লিজ অথবা সেবা বিনিময়, বা অর্থ ধার দেওয়া বা নেওয়ার মাধ্যমে সৃষ্ট কোনো লেনদেন, অথবা উক্ত প্রতিষ্ঠানদ্বয়ের মুনাফা, আয়, লোকসান, পরিসম্পদ, আর্থিক অবস্থান বা অর্থনৈতিক মূল্যের সহিত সম্পর্কিত অন্য কোনো লেনদেনকে বুঝাইবে, এবং এর অন্তর্ভুক্ত হইবে খ এর সহিত গ এর কোনো লেনদেন যদি উক্ত লেনদেনের উপর ক এর কর্তৃত্ব থাকে, যেইক্ষেত্রে-

(ক) ক ও খ সহযোগী প্রতিষ্ঠান; এবং

(খ) খ, গ এর সহযোগী প্রতিষ্ঠান নহে;

(৬) “সম্পত্তি” অর্থ পণ্য, আর্টিকেল, সামগ্রী বা আইটেম, পেটেন্ট, ইনভেনশন, ফর্মুলা, প্রসেস, নকশা, প্যাটার্ন, বাস্তবজ্ঞান, কপিরাইট, ট্রেডমার্ক, ট্রেড নাম, ব্রান্ড নাম, সাহিত্য, সংগীত বা শৈল্পিক কম্পোজিশন, ফ্রানসাইজি, লাইসেন্স বা চুক্তি, পদ্ধতি, প্রোগ্রাম, সফটওয়ার, ডাটাবেজ, সিস্টেম, কার্যপ্রণালি, প্রচারাভিযান, জরিপ, সমীক্ষা, পূর্বাভাস, প্রাক্কলন, ক্রেতা তালিকা, কারিগরি উপাত্ত, যেকোনো দৃষ্টিভঙ্গি বা বিজ্ঞাপন বা বিপণন, কোনো আইটেম যাহার প্রকৃত মূল্য রহিয়াছে বা যেকোনো স্পর্শাতীত সম্পত্তিও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(৭) “রেকর্ড” অর্থ ইলেকট্রনিক পদ্ধতিতে ধারণকৃত তথ্য, দলিল এবং রেকর্ড ও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(৮) “ট্রান্সফার প্রাইসিং কর্মকর্তা” অর্থ ট্রান্সফার প্রাইসিং কর্মকর্তা হিসাবে বোর্ড কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো আয়কর কর্তৃপক্ষ;

(৯) ”লেনদেন” অর্থে দুই বা ততোধিক পক্ষের মধ্যকার কোনো ব্যবস্থা, সমঝোতা বা কার্য অন্তর্ভুক্ত হইবে, তাহা আনুষ্ঠানিক বা লিখিত হউক বা না হউক বা যাহা কোনো আইনি কার্যধারার মাধ্যমে বলবৎযোগ্য করিবার ইচ্ছা থাকুক বা না থাকুক;

(১০) “অনিয়ন্ত্রিত লেনদেন” অর্থ সহযোগী প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানের মধ্যে সংঘটিত কোনো লেনদেন।

  1. ১

    দফা (৫) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৩০ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    Clause (5) was substituted by section 130 of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

Source: bdlaws.minlaw.gov.bd, the government's laws site, as of 22 November 2026. Footnotes in English are our translation.

The text in English NBR, amendments up to the Finance Act, 2024

NBR's English text predates the FY 2026-27 change to this section. The Bangla text above is current; the changes are summarised in English under Changes by year.

233. Definitions

For the purposes of this Chapter,—

(1) “arm's length price” means a price in a transaction, the conditions (e.g. price, margin or profit split) which do not differ from the conditions that would have prevailed in a comparable uncontrolled transaction between independent entities carried out under comparable circumstances;

(2) “associated enterprise” means any enterprise, directly or indirectly or through 1 (one) or more intermediate entities, participates in the management or control or capital of the other enterprise, and is bound by the following relationship with any other enterprise, namely:—

(a) the same person or persons (including his/her spouse, successors or predecessors), directly or indirectly or through 1 (one) or more intermediary entities, participates in the management or control or capital of both enterprise;

(b) one enterprise holds, directly or indirectly, shares carrying more than twenty-five percent of the voting power in the other enterprise;

(c) the same person or persons, [including his/her spouse, successors or predecessors) carrying more than 25% (twenty-five percent of the voting power] holds, directly or indirectly, both shares;

(d) more than half of the Board of directors or members of the governing Board of one enterprise are appointed by the other enterprise;

(e) any executive director or executive member of the governing Board of one enterprise is appointed by, or is in common with the other enterprise;

(f) the same person or persons appoint more than half of the Board of directors or member in both enterprises;

(g) the same person or persons appoint any executive director or executive member in both enterprises;

(h) one enterprise has the practical ability to control the decision of the other enterprise;

(i) both organizations are members, subsidiaries or concerns of the same parent company or group;

(j) the two enterprises are bounded by such relationship of mutual interest as may be prescribed;

(k) the cumulative amount of borrowings of one enterprise from the other enterprise constitutes more than 50% (fifty percent) of the book value of the total assets of that other enterprise; or

(l) the cumulative amount of guarantees provided by one enterprise in favour of the other enterprise constitutes more than 10% (ten percent) of the book value of the total borrowings of the other enterprise.

(3) “enterprise” means a person or a venture of any nature (including a permanent establishment of such person or venture);

(4) “independent enterprise” means an enterprise that is not an associated enterprise;

(5) “international transaction” means any transaction between any associated enterprise, either or both of which is non-resident, by way of purchase, sale or lease of property, tangible or intangible, or provision of services, or lending or borrowing of money, or any other transaction bearing on the profit, income, loss, means any other transaction relating to assets, financial position or economic value, and includes any transaction of C with B if A has control over such transaction, in which case—

(a) B and A are associated enterprise; and

(b) C is not an associated enterprise of B;

(6) “property” includes goods, articles, things or items, patent, invention, formula, process, design, pattern, know-how, copyright, trademark, trade name, brand name, literary, musical, or artistic composition., franchise, license or contract, method, program, software, database, system, procedure, campaign, survey, study, forecast, estimate, customer list, technical data, any aspects of advertising and marketing, any item which has substantial value, or any other intangible property;

(7) “record” includes electronically held information, documents and records;

(8) “Transfer Pricing Officer” means any income tax authority authorized by the Board to perform the function of a Transfer Pricing Officer;

(9) “transaction” includes an arrangement, understanding or action between two or more parties, whether or not such arrangement, understanding or action is final or in writing; or whether or not it is intended to be enforceable by legal proceeding;

(10) “uncontrolled transaction” means a transaction undertaken between enterprises not being the associated enterprises.

Source: National Board of Revenue, Authentic English Text of the Income Tax Act, 2023 (S.R.O. 404, 2025), page 167 of the PDF.

Changes by year

Each year's Finance Act (or Ordinance) that changed section 233, from the newest. The summary is in our words; the lines under it are the footnotes bdlaws gives, in English. Open “Show the text” to see that year's Bangla text with the change marked: removed, added.

FY 2026-27 amended by the Finance Act, 2026 (Act No. 96 of 2026)

  • Clause (5) was substituted by section 130 of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (দফা (৫) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৩০ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
Show the text with the FY 2026-27 change marked

সংজ্ঞা

২৩৩। এই অধ্যায়ের উদ্দেশ্যপূরণকল্পে,-

… 15 unchanged paragraphs …

(৪) “স্বাধীন প্রতিষ্ঠান” অর্থ সহযোগী প্রতিষ্ঠান নহে এইরূপ প্রতিষ্ঠান;

১(৫) “আন্তর্জাতিক লেনদেন” অর্থ কোনো সহযোগী প্রতিষ্ঠানদ্বয়ের মধ্যে, যাহার কোনো একটি বা উভয়ই অনিবাসী, ট্যানজিবল (tangible) বা স্পর্শাতীত (intangible) সম্পত্তি ক্রয়, বিক্রয় বা লিজ বা বিনিময়, অথবা সেবা বা ট্যানজিবল বা স্পর্শাতীত সম্পত্তি ক্রয়, বিক্রয় বা লিজ অথবা সেবা বিনিময়, বা অর্থ ধার দেওয়া বা নেওয়ার মাধ্যমে সৃষ্ট কোনো লেনদেন, অথবা উক্ত প্রতিষ্ঠানদ্বয়ের মুনাফা, আয়, ক্ষতি, লোকসান, পরিসম্পদ, আর্থিক অবস্থান বা অর্থনৈতিক মূল্যের সহিত সম্পর্কিত অন্য কোনো লেনদেনকে বুঝাইবে, এবং এর অন্তর্ভুক্ত হইবে খ এর সহিত গ এর কোনো লেনদেন যদি উক্ত লেনদেনের উপর ক এর কর্তৃত্ব থাকে, যেইক্ষেত্রে-

(ক) ক ও খ ও ক সহযোগী প্রতিষ্ঠান; এবং

(খ) গ, খ খ, গ এর সহযোগী প্রতিষ্ঠান নহে;

(৬) “সম্পত্তি” অর্থ পণ্য, আর্টিকেল, সামগ্রী বা আইটেম, পেটেন্ট, ইনভেনশন, ফর্মুলা, প্রসেস, নকশা, প্যাটার্ন, বাস্তবজ্ঞান, কপিরাইট, ট্রেডমার্ক, ট্রেড নাম, ব্রান্ড নাম, সাহিত্য, সংগীত বা শৈল্পিক কম্পোজিশন, ফ্রানসাইজি, লাইসেন্স বা চুক্তি, পদ্ধতি, প্রোগ্রাম, সফটওয়ার, ডাটাবেজ, সিস্টেম, কার্যপ্রণালি, প্রচারাভিযান, জরিপ, সমীক্ষা, পূর্বাভাস, প্রাক্কলন, ক্রেতা তালিকা, কারিগরি উপাত্ত, যেকোনো দৃষ্টিভঙ্গি বা বিজ্ঞাপন বা বিপণন, কোনো আইটেম যাহার প্রকৃত মূল্য রহিয়াছে বা যেকোনো স্পর্শাতীত সম্পত্তিও ইহার অন্তর্ভুক্ত হইবে;

… 4 unchanged paragraphs …

Section 233 in the PDFs

All sections of the Income Tax Act 2023

Official sources & further reading

অফিসিয়াল সূত্র ও আরও পড়া

All useful links

Unofficial compilation for study, not legal or tax advice. For legal use, rely on the Bangladesh Gazette and bdlaws.minlaw.gov.bd. Not affiliated with the National Board of Revenue or the Government of Bangladesh.