Income Tax Act, 2023 · Part 17: Agency, representation and related matters
Section 256 of the Income Tax Act 2023: Liability of partners, etc. for discontinued business of a firm, etc
আয়কর আইন, ২০২৩ — ধারা ২৫৬: ফার্ম, ইত্যাদির ব্যবসা বন্ধ হইবার ক্ষেত্রে অংশীদার, প্রমুখের দায়
Section 256 of the Income Tax Act 2023 of Bangladesh as it stands for FY 2026-27: the Bangla text, NBR's English text, and every change since 2023, year by year.
অংশ ১৭: এজেন্সি, প্রতিনিধিত্ব এবং সংশ্লিষ্ট বিষয়াদি
ফার্ম, ইত্যাদির ব্যবসা বন্ধ হইবার ক্ষেত্রে অংশীদার, প্রমুখের দায়
২৫৬। (১) যেইক্ষেত্রে কোনো ফার্ম বা ব্যক্তিসংঘ কর্তৃক পরিচালিত কোনো ব্যবসা বন্ধ হইয়া যায়, অথবা যেইক্ষেত্রে কোনো ফার্ম বা ব্যক্তিসংঘ ভাঙ্গিয়া যায়, সেইক্ষেত্রে উক্ত ফার্ম বা ব্যক্তিসংঘের মোট আয়ের কর নির্ধারণ এইরূপভাবে করা হইবে যেন কোনোরূপ বন্ধ বা অবসান বা ভাঙ্গন সংঘটিত হয় নাই, এবং সেই মোতাবেক এই আইনের বিধানাবলি, যতদূর সম্ভব, প্রযোজ্য হইবে।
(২) যেইক্ষেত্রে কোনো ফার্ম বা ব্যক্তিসংঘের প্রেক্ষিতে উপ-ধারা (১) এর অধীন কর নির্ধারণ সম্পন্ন হয়, সেইক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি যে ফার্ম বা ব্যক্তিসংঘের ব্যবসা বন্ধকালীন সময়ে, বা ফার্ম বা ব্যক্তিসংঘ ভাঙ্গিয়া যাওয়ার সময়, যাহা প্রযোজ্য, উক্ত ফার্মের অংশীদার বা ব্যক্তিসংঘের সদস্য ছিলেন, এবং তাহাদের কেহ মৃত্যুবরণ করিলে মৃত্যুবরণকারীর আইনগত প্রতিনিধি, উক্ত কর নির্ধারণের ফলশ্রুতিতে ফার্ম বা ব্যক্তিসংঘের দ্বারা প্রদেয় কর পরিশোধে যৌথভাবে এবং পৃথকভাবে দায়ী থাকিবেন এবং, জরিমানা ও অন্যান্য কোনো প্রদেয় অঙ্কসহ উক্ত কর পুনরুদ্ধারের উদ্দেশ্যপূরণকল্পে, করদাতা হিসাবে বিবেচিত হইবেন; এবং সেই মোতাবেক এই আইনের বিধানাবলি প্রযোজ্য হইবে।
১(৩) আরজেএসসি (Registrar of Joint Stock Companies And Firms) এ নিবন্ধিত কোনো অংশীদারি ফার্ম কর্তৃক উপকর কমিশনার ইস্যুকৃত ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট দাখিল সাপেক্ষে আরজেএসসি এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উক্ত ফার্মের বিলুপ্তি (dissolve) এর আদেশ প্রদান করিবেন।
১
উপ-ধারা (৩) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৩৫ ধারাবলে সংযোজিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
Sub-section (3) was added by section 135 of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.
Source: bdlaws.minlaw.gov.bd, the government's laws site, as of 22 November 2026. Footnotes in English are our translation.
The text in English NBR, amendments up to the Finance Act, 2024
NBR's English text predates the FY 2026-27 change to this section. The Bangla text above is current; the changes are summarised in English under Changes by year.
256. Liability of partners, etc. for discontinued business of a firm, etc
(1) Where any business or profession carried on by a firm or an association of persons has been discontinued, or where a firm or an association of persons is dissolved, assessment of the total income or the firm or association may be made as if no such discontinuance or dissolution had taken place; and all the provisions of this Act shall, so far as may be, apply accordingly.
(2) Where an assessment is made under sub-section (1) in respect or a firm or an association of persons, every person who was a partner of the firm or member of the association at the time of discontinuance of business, or as the case may be, dissolution of the firm or association, and the legal representative of any such person who is deceased, shall be jointly and severally liable for the said tax found payable by the firm or association upon such assessment and shall, for the purpose of recovery of such tax, including penalty and other sum payable, be deemed to be an assessee; and the provisions of this Act shall apply accordingly.
Source: National Board of Revenue, Authentic English Text of the Income Tax Act, 2023 (S.R.O. 404, 2025), page 183 of the PDF.
Changes by year
Each year's Finance Act (or Ordinance) that changed section 256, from the newest. The summary is in our words; the lines under it are the footnotes bdlaws gives, in English. Open “Show the text” to see that year's Bangla text with the change marked: removed, added.
FY 2026-27 amended by the Finance Act, 2026 (Act No. 96 of 2026)
Sub-section (3) was added by section 135 of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (উপ-ধারা (৩) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৩৫ ধারাবলে সংযোজিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
Show the text with the FY 2026-27 change marked
ফার্ম, ইত্যাদির ব্যবসা বন্ধ হইবার ক্ষেত্রে অংশীদার, প্রমুখের দায়
২৫৬। (১) যেইক্ষেত্রে কোনো ফার্ম বা ব্যক্তিসংঘ কর্তৃক পরিচালিত কোনো ব্যবসা বন্ধ হইয়া যায়, অথবা যেইক্ষেত্রে কোনো ফার্ম বা ব্যক্তিসংঘ ভাঙ্গিয়া যায়, সেইক্ষেত্রে উক্ত ফার্ম বা ব্যক্তিসংঘের মোট আয়ের কর নির্ধারণ এইরূপভাবে করা হইবে যেন কোনোরূপ বন্ধ বা অবসান বা ভাঙ্গন সংঘটিত হয় নাই, এবং সেই মোতাবেক এই আইনের বিধানাবলি, যতদূর সম্ভব, প্রযোজ্য হইবে।
(২) যেইক্ষেত্রে কোনো ফার্ম বা ব্যক্তিসংঘের প্রেক্ষিতে উপ-ধারা (১) এর অধীন কর নির্ধারণ সম্পন্ন হয়, সেইক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি যে ফার্ম বা ব্যক্তিসংঘের ব্যবসা বন্ধকালীন সময়ে, বা ফার্ম বা ব্যক্তিসংঘ ভাঙ্গিয়া যাওয়ার সময়, যাহা প্রযোজ্য, উক্ত ফার্মের অংশীদার বা ব্যক্তিসংঘের সদস্য ছিলেন, এবং তাহাদের কেহ মৃত্যুবরণ করিলে মৃত্যুবরণকারীর আইনগত প্রতিনিধি, উক্ত কর নির্ধারণের ফলশ্রুতিতে ফার্ম বা ব্যক্তিসংঘের দ্বারা প্রদেয় কর পরিশোধে যৌথভাবে এবং পৃথকভাবে দায়ী থাকিবেন এবং, জরিমানা ও অন্যান্য কোনো প্রদেয় অঙ্কসহ উক্ত কর পুনরুদ্ধারের উদ্দেশ্যপূরণকল্পে, করদাতা হিসাবে বিবেচিত হইবেন; এবং সেই মোতাবেক এই আইনের বিধানাবলি প্রযোজ্য হইবে।
১(৩) আরজেএসসি (Registrar of Joint Stock Companies And Firms) এ নিবন্ধিত কোনো অংশীদারি ফার্ম কর্তৃক উপকর কমিশনার ইস্যুকৃত ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট দাখিল সাপেক্ষে আরজেএসসি এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উক্ত ফার্মের বিলুপ্তি (dissolve) এর আদেশ প্রদান করিবেন।
Unofficial compilation for study, not legal or tax advice. For legal use, rely on the Bangladesh Gazette and bdlaws.minlaw.gov.bd. Not affiliated with the National Board of Revenue or the Government of Bangladesh.