Income Tax Act, 2023 · Part 20: Revision, appeal and reference

Section 293 of the Income Tax Act 2023: Reference to the High Court Division

আয়কর আইন, ২০২৩ — ধারা ২৯৩: হাইকোর্ট বিভাগে রেফারেন্স

Section 293 of the Income Tax Act 2023 of Bangladesh as it stands for FY 2026-27: the Bangla text, NBR's English text, and every change since 2023, year by year.

The text in Bangla FY 2026-27

হাইকোর্ট বিভাগে রেফারেন্স

২৯৩। (১) ধারা ২৯২ এর অধীন করদাতা অথবা কমিশনার কর্তৃক আপিল ট্রাইব্যুনালের আদেশ প্রাপ্ত হইবার তারিখ হইতে পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে কমিশনার বা করদাতা এইরূপ আদেশ হইতে উদ্ভূত কোনো আইনি প্রশ্নে বিষয়টি হাইকোর্ট বিভাগে রেফারেন্স মামলার মাধ্যমে নিষ্পত্তি করিতে চাহিলে এই উদ্দেশ্যে নির্ধারিত ফরমে হাইকোর্ট বিভাগ বরাবর আবেদন করিতে পারিবেন:

তবে শর্ত থাকে যে, কর আপিল ট্রাইব্যুনালের কোনো আদেশের বিরুদ্ধে উপ-ধারা (১) এর অধীন কোনো রেফারেন্স মামলা দায়ের করা যাইবে না, যদি না করদাতা নিম্নবর্ণিত হারে ফি এবং কর পরিশোধ করেন, যথা:-

(ক) করদাতার ক্ষেত্রে আবেদনের সহিত ২ (দুই) হাজার টাকা ফি সংযুক্ত করা না হয়; এবং

১(খ) কর আপিল ট্রাইব্যুনালের আদেশের ভিত্তিতে নির্ধারিত কর এবং করদাতার স্বীকৃত করদায়ের মধ্যকার পার্থক্যের সমপরিমাণ অর্থের ১০% (দশ শতাংশ) করদাতা কর্তৃক পরিশোধ না করা হয়;

২

৩

(৩) উপ-ধারা (১) এর অধীন আবেদন ৩ (তিন) প্রস্থে করিতে হইবে এবং এর সহিত নিম্নবর্ণিত দলিলাদি সংযোজন করিতে হইবে, যথা:-

(ক) আপিল ট্রাইব্যুনালের যে আদেশে আইনগত প্রশ্নের উদ্ভব হইয়াছে, সেই আদেশের সত্যায়িত ৩ (তিন) টি অনুলিপি;

(খ) উপকর কমিশনার, পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার অথবা আপিল অতিরিক্ত বা যুগ্ম কমিশনার অথবা, ক্ষেত্রমত, কর কমিশনার (আপিল), এর যে আদেশ আপিল ট্রাইব্যুনালে আপিলের বিষয়বস্তু ছিল উহার সত্যায়িত ৩ (তিন) টি অনুলিপি, এবং

(গ) আবেদনপত্রের বিষয়বস্তু অনুসারে উদ্ভূত আইনগত প্রশ্ন সম্পর্কিত অন্য যেকোনো দলিলের ৩ (তিন) টি সত্যায়িত অনুলিপি, যাহা দফা (ক) বা (খ)-তে উল্লিখিত আদেশের সহিত সংশ্লিষ্ট মামলার কার্যক্রমে, উপকর কমিশনার, পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার অথবা কমিশনার (আপিল) অথবা ক্ষেত্রমত, আপিল ট্রাইব্যুনালে দাখিল করা হইয়াছিল।

(৪) যেইক্ষেত্রে করদাতা বাদী, সেইক্ষেত্রে কমিশনার বিবাদী এবং যেইক্ষেত্রে কমিশনার বাদী সেইক্ষেত্রে করদাতা বিবাদী হিসাবে গণ্য হইবেন:

তবে শর্ত থাকে যে, করদাতার মৃত্যু ঘটিলে বা অন্য কেহ তাহার স্থলাভিষিক্ত হইলে বা করদাতা একটি অবসায়িত কোম্পানি হইলে আবেদন বাতিলযোগ্য হইবে না, এবং করদাতা বাদী হইলে করদাতার নির্বাহক, প্রশাসক বা উত্তরাধিকারী বা অন্য আইনানুগ প্রতিনিধি কর্তৃক, অথবা করদাতা বিবাদী হইলে, পক্ষে বা বিপক্ষে, কিংবা ক্ষেত্রমত, অবসায়ক বা প্রাপকের দ্বারা আবেদনটি সক্রিয় থাকিবে।

(৫) আবেদনটির শুনানির তারিখ ধার্য সংক্রান্ত নোটিশ প্রাপ্তির পর বিবাদী কর্তৃক শুনানির অন্যূন ৭ (সাত) দিন পূর্বে উক্ত আবেদন সংক্রান্ত একটি লিখিত জবাব দাখিল করিতে হইবে; এবং আপিল ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট আদেশের সূত্রে বাদী কর্তৃক আইনগত প্রশ্ন সত্যিই উত্থাপিত হইয়াছিল কিনা তাহা স্পষ্টরূপে উক্ত জবাবে বর্ণনা স্বীকার বা অস্বীকার করিতে হইবে।

(৬) বাদী কর্তৃক উত্থাপিত প্রশ্নটি বিবাদীর মতানুসারে ত্রুটিপূর্ণ মর্মে গণ্য হইলে, যে প্রেক্ষাপটে তাহা ত্রুটিপূর্ণ হইতে পারে, তাহা উপর্যুক্ত জবাবে বর্ণনা করিতে হইবে এবং সংশ্লিষ্ট আদেশে কোনো আইনগত প্রশ্ন নিহিত থাকিলে প্রশ্নটি প্রকৃত অর্থে কী হইতে পারে তাহা সেই জবাবে উল্লেখ করিতে হইবে; এবং জবাবটি ৩ (তিন) প্রস্থে দাখিল করিতে হইবে এবং আবেদনপত্রের সহিত উত্থাপিত প্রশ্নটির সহিত সম্পৃক্ত যাবতীয় দলিলপত্র সংযুক্ত করিতে হইবে যাহা উপ-ধারা (২) এর দফা (ক) অথবা (খ)-তে বর্ণিত কোনো আদেশের সহিত সম্পৃক্ত কার্যক্রমের প্রয়োজনে উপকর কমিশনার, পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার, অতিরিক্ত কর কমিশনার (আপিল), কমিশনার (আপিল) অথবা, ক্ষেত্রমত, আপিল ট্রাইব্যুনালের বরাবর সরবরাহ করা হইয়াছিল।

(৭) উপ-ধারা (১) এর অধীন আবেদনের ক্ষেত্রে Limitation Act, 1908 (Act No. IX of 1908) এর section 5 প্রযোজ্য হইবে।

  1. ১

    দফা (খ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৪৫(ক) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    Clause (b) was substituted by section 145(a) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

  2. ২

    দফা (গ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৪৫(খ) ধারাবলে বিলুপ্ত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    Clause (c) was omitted by section 145(b) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

  3. ৩

    উপ-ধারা (২) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৪৫(গ) ধারাবলে বিলুপ্ত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    Sub-section (2) was omitted by section 145(c) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

Source: bdlaws.minlaw.gov.bd, the government's laws site, as of 22 November 2026. Footnotes in English are our translation.

The text in English NBR, amendments up to the Finance Act, 2024

NBR's English text predates the FY 2026-27 change to this section. The Bangla text above is current; the changes are summarised in English under Changes by year.

293. Reference to the High Court Division

(1) The assessee or the Commissioner may, within 90 (ninety) days from the date of receipt of the order of the Appellate Tribunal communicated to him under section 292, by an application in the prescribed form, refer to the High Court Division any question of law arising out of such order:

Provided that no reference under sub-section (1) shall lie against an order of the Taxes Appellate Tribunal, unless the assessee has paid the tax and fee at the following rate, namely:—

(a) in the case of a assessee, a fee of Taka 2000 (two thousand) along with the application; and

(b) 15% (fifteen percent) of the difference between the tax as determined on the basis of the order of the Taxes Appellate Tribunal and the 1[admitted tax liability] where tax demand does not exceed Taka 10 (ten) lakh;

(c) 25% (twenty-five percent) of the difference between the tax as determined on the basis of the order of the Taxes Appellate Tribunal and 2[admitted tax liability] where tax demand exceeds Taka 10 (ten) lakh.

(2) The Board may, on an application made in this behalf, modify or waive, in any case, the requirement of such payment except the fees under sub-section

(1).

(3) An application under sub-section (1) shall be in triplicate and shall be accompanied by the following documents, namely:—

(a) certified copy, in triplicate, of the order of the Appellate Tribunal out of which the question of law has arisen;

(b) certified copy, in triplicate, of the order of the Deputy Commissioner of Taxes, the Inspecting Additional Commissioner of Taxes or the Appellate Additional or Joint Commissioner of Taxes or the Commissioner (Appeals), as the case may be, which was the subject-matter of appeal before the Appellate Tribunal; and

(c) certified copy, in triplicate, of any other document the contents of which are relevant to the question of law formulated in the application and which was produced before the Deputy Commissioner of Taxes, the Inspecting Additional Commissioner of Taxes or the Commissioner (Appeals), as the case may be, in the course of any proceedings relating to any order referred to in clause

(a) or (b).

(4) Where the assessee is the applicant, the Commissioner shall be a respondent and where the Commissioner is the applicant the assessee shall be deemed to be a respondent:

Provided that where an assessee dies or is succeeded by another person or is a company which is being wound up, the application shall not abate and may, if the assessee was the applicant, be continued by, and if he was the respondent, be continued against, the executor, administrator or successor or other legal representative of the assessee, or by or against the liquidator or receiver, as the case may be.

(5) On receipt of the notice of the date of hearing of the application, the respondent shall, at least 7 (seven) days before the date of hearing submit in writing a reply to the application; and he shall therein specifically admit or deny whether the question of law formulated by the applicant arises out of the order of the Appellate Tribunal.

(6) If the question formulated by the applicant is, in the opinion of the respondent, defective, the reply shall state in what particular the question is defective and what is the exact question of law, if any, which arises out of the said order; and the reply shall be in triplicate and be accompanied by any documents which are relevant to the question of law formulated in the application and which were produced before the Deputy Commissioner of Taxes, the Inspecting Additional Commissioner of Taxes, the Additional Commissioner of Taxes (Appeals), or the Commissioner (Appeals) or the Appellate Tribunal, as the case may be, in the course of any proceedings relating to any order referred to in clauses (a) or (b) of sub-section (2).

(7) Section 5 of the Limitation Act, 1908 (Act No. IX of 1908) shall apply to an application under sub-section (1).

  1. 1

    The words “admitted tax liability” were substituted for the words and figure “tax payable under section 173” by section 78 of the Finance Act, 2024 (Act No. V of 2024) with effect from 1st July 2024.

  2. 2

    The words “admitted tax liability” were substituted for the words and figure “tax payable under section 173” by section 79 of the Finance Act, 2024 (Act No. V of 2024) with effect from 1st July 2024.

Source: National Board of Revenue, Authentic English Text of the Income Tax Act, 2023 (S.R.O. 404, 2025), page 206 of the PDF.

Changes by year

Each year's Finance Act (or Ordinance) that changed section 293, from the newest. The summary is in our words; the lines under it are the footnotes bdlaws gives, in English. Open “Show the text” to see that year's Bangla text with the change marked: removed, added.

FY 2026-27 amended by the Finance Act, 2026 (Act No. 96 of 2026)

  • Clause (b) was substituted by section 145(a) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (দফা (খ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৪৫(ক) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
  • Clause (c) was omitted by section 145(b) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (দফা (গ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৪৫(খ) ধারাবলে বিলুপ্ত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
  • Sub-section (2) was omitted by section 145(c) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (উপ-ধারা (২) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৪৫(গ) ধারাবলে বিলুপ্ত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
Show the text with the FY 2026-27 change marked

হাইকোর্ট বিভাগে রেফারেন্স

২৯৩। (১) ধারা ২৯২ এর অধীন করদাতা অথবা কমিশনার কর্তৃক আপিল ট্রাইব্যুনালের আদেশ প্রাপ্ত হইবার তারিখ হইতে পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে কমিশনার বা করদাতা এইরূপ আদেশ হইতে উদ্ভূত কোনো আইনি প্রশ্নে বিষয়টি হাইকোর্ট বিভাগে রেফারেন্স মামলার মাধ্যমে নিষ্পত্তি করিতে চাহিলে এই উদ্দেশ্যে নির্ধারিত ফরমে হাইকোর্ট বিভাগ বরাবর আবেদন করিতে পারিবেন:

তবে শর্ত থাকে যে, কর আপিল ট্রাইব্যুনালের কোনো আদেশের বিরুদ্ধে উপ-ধারা (১) এর অধীন কোনো রেফারেন্স মামলা দায়ের করা যাইবে না, যদি না করদাতা নিম্নবর্ণিত হারে ফি এবং কর পরিশোধ করেন, যথা:-

(ক) করদাতার ক্ষেত্রে আবেদনের সহিত ২ (দুই) হাজার টাকা ফি সংযুক্ত করা না হয়; এবং

১(খ) যেইক্ষেত্রে করদাবি ১০ (দশ) লক্ষ টাকা অতিক্রম না করে, সেইক্ষেত্রে যদি কর আপিল ট্রাইব্যুনলের ট্রাইব্যুনালের আদেশের ভিত্তিতে নির্ধারিত কর এবং করদাতার স্বীকৃত করদায়ের মধ্যকার পার্থক্যের সমপরিমাণ অর্থের ১৫% (পনেরো ১০% (দশ শতাংশ) করদাতা কর্তৃক পরিশোধ না করা হয়;

২(গ) যেইক্ষেত্রে করদাবি ১০ (দশ) লক্ষ টাকা অতিক্রম করে, সেইক্ষেত্রে যদি আপিল ট্রাইব্যুনলের আদেশের ভিত্তিতে নির্ধারিত কর এবং স্বীকৃত করদায়ের মধ্যকার পার্থক্যের সমপরিমাণ অর্থের ২৫% (পঁচিশ শতাংশ) করদাতা কর্তৃক পরিশোধ না করা হয়।

৩(২) বোর্ড, করদাতার আবেদনের প্রেক্ষিতে, উপ-ধারা (১) এর অধীন ফি ব্যতীত এইরূপ পরিশোধের পরিমাণ হ্রাস বা মওকুফ করিতে পারিবে।

(৩) উপ-ধারা (১) এর অধীন আবেদন ৩ (তিন) প্রস্থে করিতে হইবে এবং এর সহিত নিম্নবর্ণিত দলিলাদি সংযোজন করিতে হইবে, যথা:-

… 8 unchanged paragraphs …

FY 2024-25 amended by the Finance Act, 2024 (Act No. 5 of 2024)

  • The words “স্বীকৃত করদায়ের” were substituted for “ধারা ১৭৩ এর অধীন পরিশোধযোগ্য করের” by section 79(a) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024. (“স্বীকৃত করদায়ের” শব্দগুলি “ধারা ১৭৩ এর অধীন পরিশোধযোগ্য করের” শব্দগুলি ও সংখ্যার পরিবর্তে অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৭৯(ক) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
  • The words “স্বীকৃত করদায়ের” were substituted for “ধারা ১৭৩ এর অধীন পরিশোধ্য করের” by section 79(b) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024. (“স্বীকৃত করদায়ের” শব্দগুলি “ধারা ১৭৩ এর অধীন পরিশোধ্য করের” শব্দগুলি ও সংখ্যার পরিবর্তে অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ৭৯(খ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
Show the text with the FY 2024-25 change marked

হাইকোর্ট বিভাগে রেফারেন্স

২৯৩। (১) ধারা ২৯২ এর অধীন করদাতা অথবা কমিশনার কর্তৃক আপিল ট্রাইব্যুনালের আদেশ প্রাপ্ত হইবার তারিখ হইতে পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে কমিশনার বা করদাতা এইরূপ আদেশ হইতে উদ্ভূত কোনো আইনি প্রশ্নে বিষয়টি হাইকোর্ট বিভাগে রেফারেন্স মামলার মাধ্যমে নিষ্পত্তি করিতে চাহিলে এই উদ্দেশ্যে নির্ধারিত ফরমে হাইকোর্ট বিভাগ বরাবর আবেদন করিতে পারিবেন:

তবে শর্ত থাকে যে, কর আপিল ট্রাইব্যুনালের কোনো আদেশের বিরুদ্ধে উপ-ধারা (১) এর অধীন কোনো রেফারেন্স মামলা দায়ের করা যাইবে না, যদি না করদাতা নিম্নবর্ণিত হারে ফি এবং কর পরিশোধ করেন, যথা:-

(ক) করদাতার ক্ষেত্রে আবেদনের সহিত ২ (দুই) হাজার টাকা ফি সংযুক্ত করা না হয়; এবং

(খ) যেইক্ষেত্রে করদাবি ১০ (দশ) লক্ষ টাকা অতিক্রম না করে, সেইক্ষেত্রে যদি আপিল ট্রাইব্যুনলের আদেশের ভিত্তিতে নির্ধারিত কর এবং ১ধারা ১৭৩ এর অধীন পরিশোধযোগ্য করের স্বীকৃত করদায়ের মধ্যকার পার্থক্যের সমপরিমাণ অর্থের ১৫% (পনেরো শতাংশ) করদাতা কর্তৃক পরিশোধ না করা হয়;

(গ) যেইক্ষেত্রে করদাবি ১০ (দশ) লক্ষ টাকা অতিক্রম করে, সেইক্ষেত্রে যদি আপিল ট্রাইব্যুনলের আদেশের ভিত্তিতে নির্ধারিত কর এবং ২ধারা ১৭৩ এর অধীন পরিশোধ্য করের স্বীকৃত করদায়ের মধ্যকার পার্থক্যের সমপরিমাণ অর্থের ২৫% (পঁচিশ শতাংশ) করদাতা কর্তৃক পরিশোধ না করা হয়।

(২) বোর্ড, করদাতার আবেদনের প্রেক্ষিতে, উপ-ধারা (১) এর অধীন ফি ব্যতীত এইরূপ পরিশোধের পরিমাণ হ্রাস বা মওকুফ করিতে পারিবে।

… 9 unchanged paragraphs …

Section 293 in the PDFs

All sections of the Income Tax Act 2023

Official sources & further reading

অফিসিয়াল সূত্র ও আরও পড়া

All useful links

Unofficial compilation for study, not legal or tax advice. For legal use, rely on the Bangladesh Gazette and bdlaws.minlaw.gov.bd. Not affiliated with the National Board of Revenue or the Government of Bangladesh.