Income Tax Act, 2023 · Part 22: Offences and prosecution

Section 324 of the Income Tax Act 2023: Sanction for prosecution

আয়কর আইন, ২০২৩ — ধারা ৩২৪: মামলা পরিচালনার অনুমোদন

Section 324 of the Income Tax Act 2023 of Bangladesh as it stands for FY 2026-27: the Bangla text, NBR's English text, and every change since 2023, year by year.

The text in Bangla FY 2026-27

মামলা পরিচালনার অনুমোদন

৩২৪। কর কমিশনারের পূর্বানুমোদন ব্যতীত এই অংশের কোনো বিধানের অধীন শাস্তিযোগ্য অপরাধের জন্য কোনো মামলা দায়ের করা যাইবে না ১:

২তবে শর্ত থাকে যে, কেন্দ্রীয় গোয়েন্দা সেল অথবা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট কর্তৃক-

(ক) দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে এই আইনের অংশ ২২ এ উল্লিখিত ফৌজদারি অপরাধ ও বিচার সংক্রান্ত মামলার সুপারিশ থাকিলে এবং উক্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে উপকর কমিশনার কর্তৃক প্রণীত কর নির্ধারণ আদেশে এই আইনের অংশ ২২ এ উল্লিখিত কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হইয়াছে বলিয়া প্রমাণিত হইলে, সংশ্লিষ্ট উপকর কমিশনার এই ধারায় কর কমিশনারের অনুমোদনপূর্বক ফৌজদারি অপরাধ সংঘটন সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করিতে পারিবেন;

(খ) দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে উপকর কমিশনার কর্তৃক প্রণীত কর নির্ধারণ আদেশে এই আইনের অংশ ২২ এ উল্লিখিত কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হইয়াছে বলিয়া প্রমাণিত হইলে, এবং সংশ্লিষ্ট উপকর কমিশনার শর্ত (ক) এর আওতায় কার্যক্রম গ্রহণ না করিলে মহাপরিচালক, কেন্দ্রীয় গোয়েন্দা সেল অথবা কর কমিশনার, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট কর্তৃক এই ধারায় কার্যক্রম গ্রহণের প্রস্তাবনার অনুমোদন প্রদান করিতে পারিবেন।

  1. ১

    “:” চিহ্ন “।” চিহ্নের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৫০ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    The text “:” was substituted for “।” by section 150 of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

  2. ২

    শর্তাংশ অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৫০ ধারাবলে সংযোজিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    The proviso was added by section 150 of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

Source: bdlaws.minlaw.gov.bd, the government's laws site, as of 22 November 2026. Footnotes in English are our translation.

The text in English NBR, amendments up to the Finance Act, 2024

NBR's English text predates the FY 2026-27 change to this section. The Bangla text above is current; the changes are summarised in English under Changes by year.

324. Sanction for prosecution

No prosecution for an offence punishable under any provisions of this Part shall be instituted except with the prior approval of the commissioner of Taxes.

Source: National Board of Revenue, Authentic English Text of the Income Tax Act, 2023 (S.R.O. 404, 2025), page 220 of the PDF.

Changes by year

Each year's Finance Act (or Ordinance) that changed section 324, from the newest. The summary is in our words; the lines under it are the footnotes bdlaws gives, in English. Open “Show the text” to see that year's Bangla text with the change marked: removed, added.

FY 2026-27 amended by the Finance Act, 2026 (Act No. 96 of 2026)

  • The text “:” was substituted for “।” by section 150 of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (“:” চিহ্ন “।” চিহ্নের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৫০ ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
  • The proviso was added by section 150 of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (শর্তাংশ অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ১৫০ ধারাবলে সংযোজিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
Show the text with the FY 2026-27 change marked

মামলা পরিচালনার অনুমোদন

৩২৪। কর কমিশনারের পূর্বানুমোদন ব্যতীত এই অংশের কোনো বিধানের অধীন শাস্তিযোগ্য অপরাধের জন্য কোনো মামলা দায়ের করা যাইবে না। না ১:

২তবে শর্ত থাকে যে, কেন্দ্রীয় গোয়েন্দা সেল অথবা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট কর্তৃক-

(ক) দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে এই আইনের অংশ ২২ এ উল্লিখিত ফৌজদারি অপরাধ ও বিচার সংক্রান্ত মামলার সুপারিশ থাকিলে এবং উক্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে উপকর কমিশনার কর্তৃক প্রণীত কর নির্ধারণ আদেশে এই আইনের অংশ ২২ এ উল্লিখিত কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হইয়াছে বলিয়া প্রমাণিত হইলে, সংশ্লিষ্ট উপকর কমিশনার এই ধারায় কর কমিশনারের অনুমোদনপূর্বক ফৌজদারি অপরাধ সংঘটন সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করিতে পারিবেন;

(খ) দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে উপকর কমিশনার কর্তৃক প্রণীত কর নির্ধারণ আদেশে এই আইনের অংশ ২২ এ উল্লিখিত কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হইয়াছে বলিয়া প্রমাণিত হইলে, এবং সংশ্লিষ্ট উপকর কমিশনার শর্ত (ক) এর আওতায় কার্যক্রম গ্রহণ না করিলে মহাপরিচালক, কেন্দ্রীয় গোয়েন্দা সেল অথবা কর কমিশনার, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট কর্তৃক এই ধারায় কার্যক্রম গ্রহণের প্রস্তাবনার অনুমোদন প্রদান করিতে পারিবেন।

Section 324 in the PDFs

All sections of the Income Tax Act 2023

Official sources & further reading

অফিসিয়াল সূত্র ও আরও পড়া

All useful links

Unofficial compilation for study, not legal or tax advice. For legal use, rely on the Bangladesh Gazette and bdlaws.minlaw.gov.bd. Not affiliated with the National Board of Revenue or the Government of Bangladesh.