Income Tax Act, 2023 · Part 5: Computation of income
Section 52 of the Income Tax Act 2023: Special deduction computation for interest or profit
আয়কর আইন, ২০২৩ — ধারা ৫২: সুদ বা মুনাফার বিশেষ বিয়োজন পরিগণনা
Section 52 of the Income Tax Act 2023 of Bangladesh as it stands for FY 2026-27: the Bangla text, NBR's English text, and every change since 2023, year by year.
৫২। (১) ব্যবসায়ের উদ্দেশ্যে ধারকৃত কোনো মূলধনের উপর কোনো সুদ পরিশোধ বা, ক্ষেত্রমত, কোনো মুনাফা ভাগের অর্থ ১পরিশোধিত বা প্রদেয় হইলে তাহা ব্যবসায়িক ব্যয় হিসাবে অনুমোদিত হইবে।
(২) যদি দেখা যায় যে, ধারকৃত অর্থের কোনো অংশ ব্যবসায়ের বাহিরে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হইয়াছে বা ধারকৃত অর্থে অর্জিত সম্পদের কোনো অংশ ব্যবসায়ের বাহিরে অন্য কোথাও স্থানান্তর করা হইয়াছে যেখানে অর্থলগ্নী করা স্থানান্তরকারীর ব্যবসা নহে, তাহা হইলে উক্ত অর্থ বা সম্পদের যে অংশ ব্যবসায়ের কাজে ব্যবহার করা হইয়াছে সেই অংশের আনুপাতিক হারে সুদ বা মুনাফা ব্যয় অনুমোদিত হইবে ২:
৩তবে শর্ত থাকে যে, ধারা ৪৬ এর উপ-ধারা (১১ক) এর প্রযোজ্যতা সাপেক্ষে, ব্যবসায়ের উদ্দেশ্যে ধারকৃত অর্থের কোনো অংশ কোনো সহযোগী প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করা হইলে ধারকৃত অর্থের সেই অংশের সুদ বা মুনাফা ব্যয়, ব্যবসায়িক ব্যয় হিসাবে অনুমোদিত হইবে।
১
“পরিশোধিত বা প্রদেয়” শব্দগুলি “পরিশোধ করা” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৫(ক) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
The words “পরিশোধিত বা প্রদেয়” were substituted for “পরিশোধ করা” by section 45(a) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.
The text “:” was substituted for “।” by section 45(b) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.
৩
শর্তাংশ অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৫(খ) ধারাবলে সংযোজিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।
The proviso was added by section 45(b) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.
Source: bdlaws.minlaw.gov.bd, the government's laws site, as of 22 November 2026. Footnotes in English are our translation.
The text in English NBR, amendments up to the Finance Act, 2024
NBR's English text predates the FY 2026-27 change to this section. The Bangla text above is current; the changes are summarised in English under Changes by year.
52. Special deduction computation for interest or profit
(1) Any payment of interest or, as the case may be, payment of any share of profit, on any capital borrowed for the purpose of business shall be allowable as business expenditure.
(2) If it is found that any part of the money borrowed has been used for purposes other than the business or any part of the assets acquired by the money borrowed has been transferred elsewhere outside the business wherein investment is not the business of the transferor, in such cases, the interest or share of profit expense shall be allowed at the proportional rate of the portion of the said money or asset used in the business.
Source: National Board of Revenue, Authentic English Text of the Income Tax Act, 2023 (S.R.O. 404, 2025), page 54 of the PDF.
Changes by year
Each year's Finance Act (or Ordinance) that changed section 52, from the newest. The summary is in our words; the lines under it are the footnotes bdlaws gives, in English. Open “Show the text” to see that year's Bangla text with the change marked: removed, added.
FY 2026-27 amended by the Finance Act, 2026 (Act No. 96 of 2026)
The words “পরিশোধিত বা প্রদেয়” were substituted for “পরিশোধ করা” by section 45(a) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (“পরিশোধিত বা প্রদেয়” শব্দগুলি “পরিশোধ করা” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৫(ক) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
The text “:” was substituted for “।” by section 45(b) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (“:” কোলন চিহ্ন “।” দাঁড়ি চিহ্নের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৫(খ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
The proviso was added by section 45(b) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (শর্তাংশ অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৫(খ) ধারাবলে সংযোজিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
Show the text with the FY 2026-27 change marked
সুদ বা মুনাফার বিশেষ বিয়োজন পরিগণনা
৫২। (১) ব্যবসায়ের উদ্দেশ্যে ধারকৃত কোনো মূলধনের উপর কোনো সুদ পরিশোধ বা, ক্ষেত্রমত, কোনো মুনাফা ভাগের অর্থ ১পরিশোধ করা পরিশোধিত বা প্রদেয় হইলে তাহা ব্যবসায়িক ব্যয় হিসাবে অনুমোদিত হইবে।
(২) যদি দেখা যায় যে, ধারকৃত অর্থের কোনো অংশ ব্যবসায়ের বাহিরে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হইয়াছে বা ধারকৃত অর্থে অর্জিত সম্পদের কোনো অংশ ব্যবসায়ের বাহিরে অন্য কোথাও স্থানান্তর করা হইয়াছে যেখানে অর্থলগ্নী করা স্থানান্তরকারীর ব্যবসা নহে, তাহা হইলে উক্ত অর্থ বা সম্পদের যে অংশ ব্যবসায়ের কাজে ব্যবহার করা হইয়াছে সেই অংশের আনুপাতিক হারে সুদ বা মুনাফা ব্যয় অনুমোদিত হইবে ২:
৩তবে শর্ত থাকে যে, ধারা ৪৬ এর উপ-ধারা (১১ক) এর প্রযোজ্যতা সাপেক্ষে, ব্যবসায়ের উদ্দেশ্যে ধারকৃত অর্থের কোনো অংশ কোনো সহযোগী প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করা হইলে ধারকৃত অর্থের সেই অংশের সুদ বা মুনাফা ব্যয়, ব্যবসায়িক ব্যয় হিসাবে অনুমোদিত হইবে।
Unofficial compilation for study, not legal or tax advice. For legal use, rely on the Bangladesh Gazette and bdlaws.minlaw.gov.bd. Not affiliated with the National Board of Revenue or the Government of Bangladesh.