Income Tax Act, 2023 · Part 5: Computation of income

Section 55 of the Income Tax Act 2023: Deduction not admissible in certain cases

আয়কর আইন, ২০২৩ — ধারা ৫৫: কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়া

Section 55 of the Income Tax Act 2023 of Bangladesh as it stands for FY 2026-27: the Bangla text, NBR's English text, and every change since 2023, year by year.

The text in Bangla FY 2026-27

কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়া

৫৫। এই অধ্যায়ে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত ক্ষেত্রে ১ব্যবসা বা পেশা হইতে আয় পরিগণনায় ধারা ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ এর শর্ত পরিপালন সত্ত্বেও নিম্নবর্ণিত বিয়োজনসমূহ অনুমোদনযোগ্য হইবে না, যথা:-

২

(খ) কোনো ফার্ম বা ব্যক্তিসংঘ কর্তৃক ফার্মের কোনো অংশীদার বা ব্যক্তিসংঘের কোনো সদস্যকে প্রদত্ত সুদ, বেতন, কমিশন বা পারিতোষিক;

(গ) কোনো কোম্পানি কর্তৃক ৩স্পন্সর শেয়ারহোল্ডার, ডিরেক্টর শেয়ারহোল্ডার বা প্লেসমেন্ট শেয়ারহোল্ডারকে কোনো কমিশন বা ডিসকাউন্ট প্রদান;

(ঘ) ধারা ৩২ এর ব্যাখ্যাতে সংজ্ঞায়িত পারকুইজিট বাবদ কোনো কর্মচারীকে প্রদত্ত ৪২৫ (পঁচিশ) লক্ষ টাকার অতিরিক্ত যেকোনো অঙ্ক:

তবে শর্ত থাকে যে, সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে গঠিত মজুরি বোর্ডের সুপারিশ বাস্তবায়নের জন্য কর্মচারীদের অর্থ প্রদানের ক্ষেত্রে এই ধারার কোনো কিছুই প্রযোজ্য হইবে না;

(ঙ) রয়্যালটি, লাইসেন্স ফি, কারিগরি সেবা ফি, কারিগরি কৌশল বাবদ ফি, কারিগরি সহায়তা ফি বা স্পর্শাতীত সম্পত্তি ব্যবহার বাবদ নির্বাহকৃত সমপ্রকৃতির অন্য যেকোনো ফি বাবদ মোট ব্যয়সমষ্টির ক্ষেত্রে আর্থিক বিবরণীতে প্রদর্শিত ৫ব্যবসায়িক টার্নওভার এর ৬% (ছয় শতাংশ) অথবা নীট ব্যবসায় মুনাফার ১৫% (পনের শতাংশ), যেটি কম, এর অতিরিক্ত ব্যয়;

(চ) বাংলাদেশে নিবন্ধিত নহে এইরূপ কোনো কোম্পানি কর্তৃক নির্বাহকৃত হেড অফিস অথবা ইন্ট্রা-গ্রুপ ব্যয়, তাহা যে নামেই অভিহিত হউক না কেন, এর ক্ষেত্রে আর্থিক বিবরণীতে প্রদর্শিত নীট ব্যবসায় মুনাফার ১০% (দশ শতাংশ) এর অতিরিক্ত ব্যয়;

(ছ) ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ ভ্রমণ সম্পর্কিত ব্যয়ের ক্ষেত্রে আর্থিক বিবরণীতে প্রদর্শিত ব্যবসায়িক টার্নওভারের ০.৫% (শূন্য দশমিক পাঁচ শতাংশ) এর অতিরিক্ত অঙ্ক:

তবে শর্ত থাকে যে, করদাতা সরকারকে কোনো সেবা প্রদানের কাজে বিদেশ ভ্রমণ করিলে সেইক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হইবে না:

আরও শর্ত থাকে যে, এই দফায় অধীন পরিগণিত অতিরিক্ত অঙ্কের সমর্থনে প্রমাণাদি উপস্থাপন করিলে এবং উহার বাণিজ্যিক যৌক্তিকতা প্রমাণিত হইলে এই দফায় প্রদত্ত সীমা প্রযোজ্য হইবে না;

৬(জ) আপ্যায়ন ব্যয় হিসাবে নিম্নবর্ণিত অঙ্কের অতিরিক্ত অঙ্ক-

(অ) আপ্যায়ন ব্যয় বিয়োজন ব্যতীত নিরূপিত ব্যবসায় আয়ের ৪% (চার শতাংশ); এবং

(আ) দাবিকৃত খরচ,

এর মধ্যে যাহা কম;

(ঝ) ফ্রি স্যাম্পল বিতরণে নিম্নবর্ণিত অঙ্কের অতিরিক্ত অঙ্ক-

৭(অ) ফার্মাসিউটিক্যাল শিল্পের ক্ষেত্রে-

(১) ব্যবসায়িক টার্নওভারের ১০ (দশ) কোটি টাকা পর্যন্ত ২% (দুই শতাংশ) হারে;

(২) ব্যবসায়িক টার্নওভার ১০ (দশ) কোটি টাকার অধিক, তবে ২০ (বিশ) কোটি টাকার অধিক নহে এইরূপ ক্ষেত্রে ১.৫% (এক দশমিক পাঁচ শতাংশ) হারে;

(৩) ব্যবসায়িক টার্নওভার ২০ (বিশ) কোটি টাকার অধিক এইরূপ ক্ষেত্রে ১% (এক শতাংশ) হারে;

(৪) করদাতার দাবিকৃত ফ্রি স্যাম্পল বিতরণ খরচ,

এর মধ্যে যাহা কম;

(আ) খাদ্য, প্রসাধনী ও সুগন্ধি শিল্পের ক্ষেত্রে-

(১) ব্যবসায়িক টার্নওভারের ৫ (পাঁচ) কোটি টাকা পর্যন্ত ১% (এক শতাংশ) হারে;

(২) ব্যবসায়িক টার্নওভার ৫ (পাঁচ) কোটি টাকার অধিক, তবে ১০ (দশ) কোটি টাকার অধিক নহে এইরূপ ক্ষেত্রে ০.৫% (শূন্য দশমিক পাঁচ শতাংশ) হারে;

(৩) ব্যবসায়িক টার্নওভার ১০ (দশ) কোটি টাকার অধিক এইরূপ ক্ষেত্রে ০.২৫% (শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ) হারে;

(ই) অন্যান্য শিল্পের ক্ষেত্রে-

(১) ব্যবসায়িক টার্নওভারের ৫ (পাঁচ) কোটি টাকা পর্যন্ত ০.৫% (শূন্য দশমিক পাঁচ শতাংশ) হারে;

(২) ব্যবসায়িক টার্নওভার ৫ (পাঁচ) কোটি টাকার অধিক কিন্তু ১০ (দশ) কোটি টাকার অধিক নহে এইরূপ ক্ষেত্রে ০.২৫% (শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ) হারে;

(৩) ব্যবসায়িক টার্নওভার ১০ (দশ) কোটি টাকার অধিক এইরূপ ক্ষেত্রে ০.১% (শূন্য দশমিক এক শতাংশ) হারে;

(ঞ) বিজ্ঞাপন ব্যতীত অন্যান্য প্রচারণামূলক ব্যয়ের ক্ষেত্রে ব্যবসায়িক টার্নওভারের ৮১% (এক শতাংশ) এর অধিক অঙ্ক;

(ট) কর্মচারীর চাকরি হইতে আয় বলিয়া বিবেচিত এইরূপ কোনো অর্থ যদি ব্যাংকিং মাধ্যমে পরিশোধ না হইয়া অন্য কোনো মাধ্যমে পরিশোধ করা হয়;

(ঠ) কোনো পরিশোধ যাহা ভাড়া হইতে আয় বলিয়া বিবেচিত তাহা ব্যাংকিং মাধ্যমে পরিশোধ না হইয়া অন্য কোনো মাধ্যমে পরিশোধ হইয়া থাকিলে উক্ত পরিশোধিত অর্থ;

৯(ড) দফা (ট), (ঠ) এবং কাঁচামাল ব্যতীত অন্যান্য সকল প্রকার ব্যয় বাবদ মোট পরিশোধের ৫০% (পঞ্চাশ শতাংশ) এর অধিক ব্যাংকিং মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে পরিশোধিত হইয়া থাকিলে অন্য মাধ্যমে পরিশোধিত মোট অঙ্কের ২৫% (পঁচিশ শতাংশ);

১০

(ণ) ধারা ২৬৪ এর উপ-ধারা (৩) এর দফা ১১২৪, ২৬, ২৭, ৩৩, ৩৬ ও ৩৭ অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলে বাধ্য এইরূপ কোনো ব্যক্তিকে পরিশোধিত কোনো অঙ্ক, যদি অর্থ পরিশোধের সময় উক্ত ব্যক্তি রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলে ব্যর্থ হয় ১২:

১৩তবে শর্ত থাকে যে, ধারা ১৪২ এর বিধানাবলি পরিপালন সাপেক্ষে এই দফার বিধান প্রযোজ্য হইবে না।

(ত)মূলধনি প্রকৃতির কোনো ব্যয় কিংবা করদাতার ব্যক্তিগত কোনো ব্যয়;

(থ) ১৪কোনো বিয়োজন বা কোনো দায়ের বিপরীতে সৃষ্ট কোনো বিয়োজন যাহা সুস্পষ্টভাবে নিরূপিত নহে;

(দ) ব্যবসায়িক কর্মকান্ডের সহিত সম্পর্কিত নহে এইরূপ সকল প্রকার ব্যয়;

(ধ) International Financial Reporting Standard মোতাবেক কোনো পরিসম্পদের Right of Use বাবদ দাবিকৃত কোনো অবচয় ভাতা ও সুদ বিয়োজন:

তবে শর্ত থাকে যে, এই ক্ষেত্রে ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত ১৫পরিসম্পদের জন্য পরিশোধযোগ্য ভাড়া, উন্নয়ন ও সংরক্ষণ ব্যয় অনুমোদন করিতে হইবে;

(ন) ধারণাগত পরিসম্পদ অনিষ্টজনিত ১৬লোকসান (impairment loss);

১৭(প) এই আইনে অনুমোদন গ্রহণের বিধান রহিয়াছে কিন্তু অনুমোদন গ্রহণ করা হয় নাই এইরূপ কোনো তহবিলে প্রদত্ত অর্থ;

(ফ) নির্ধারিত পদ্ধতিতে হিসাবরক্ষণের বিধান পরিপালন না হইলে প্রমাণকহীন সকল খরচ।

ব্যাখ্যা।– এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে,-

(অ) “নীট ব্যবসায় মুনাফা” অর্থ কোনো সত্তা কর্তৃক সরাসরি পরিচালিত ব্যবসায়িক মুনাফা, তবে কোনো সাবসিডিয়ারি, অ্যাসোসিয়েট বা জয়েন্ট ভেঞ্চার হইতে অর্জিত মুনাফা ইহার অন্তর্ভুক্ত হইবে না;

(আ)“প্রচারণামূলক ব্যয়” অর্থ ব্যবসায়ের উদ্দেশ্যে কাউকে কোনো বস্তু, অর্থ বা অন্য কোনো প্রকারের সুবিধার প্রদানের বিপরীতে দাবিকৃত ব্যবসায়িক খরচ দাবি, তবে বিজ্ঞাপন ব্যয় ইহার অন্তর্ভুক্ত হইবে না।

  1. ১

    “ব্যবসা বা পেশা হইতে আয় পরিগণনায় ধারা ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ এর শর্ত পরিপালন সত্ত্বেও” শব্দগুলি, সংখ্যাগুলি ও কমাগুলি “ব্যবসা” হইতে আয় পরিগণনায়” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৮(ক) ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    The words “ব্যবসা বা পেশা হইতে আয় পরিগণনায় ধারা ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ এর শর্ত পরিপালন সত্ত্বেও” were substituted for “ব্যবসা” by section 48(a) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

  2. ২

    দফা (ক) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৮(খ) ধারাবলে বিলুপ্ত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    Clause (a) was omitted by section 48(b) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

  3. ৩

    “স্পন্সর শেয়ারহোল্ডার, ডিরেক্টর শেয়ারহোল্ডার বা প্লেসমেন্ট শেয়ারহোল্ডারকে” শব্দগুলি ও চিহ্ন “শেয়ারহোল্ডার পরিচালককে” শব্দগুলির পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর)আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৫০(ক) ধারাবলে প্রতিস্থাপিত।

    The words “স্পন্সর শেয়ারহোল্ডার, ডিরেক্টর শেয়ারহোল্ডার বা প্লেসমেন্ট শেয়ারহোল্ডারকে” were substituted for “শেয়ারহোল্ডার পরিচালককে” by section 50(a) of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026).

  4. ৪

    “২৫ (পঁচিশ)” সংখ্যা, বন্ধনী ও শব্দ “২০ (বিশ)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৮(গ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    The words “২৫ (পঁচিশ)” were substituted for “২০ (বিশ)” by section 48(c) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

  5. ৫

    “ব্যবসায়িক টার্নওভার এর ৬% (ছয় শতাংশ) অথবা নীট ব্যবসায় মুনাফার ১৫% (পনের শতাংশ), যেটি কম,” শব্দগুলি, সংখ্যাগুলি, ও বন্ধনীগুলি “নীট ব্যবসায় মুনাফার ১০% (দশ শতাংশ)” শব্দগুলি, সংখ্যাগুলি, চিহ্নগুলি ও বন্ধনীগুলির পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৫০(গ) ধারাবলে প্রতিস্থাপিত।

    The words “ব্যবসায়িক টার্নওভার এর ৬% (ছয় শতাংশ) অথবা নীট ব্যবসায় মুনাফার ১৫% (পনের শতাংশ), যেটি কম,” were substituted for “নীট ব্যবসায় মুনাফার ১০% (দশ শতাংশ)” by section 50(c) of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026).

  6. ৬

    দফা (জ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৮(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    Clause (h) was substituted by section 48(d) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

  7. ৭

    উপ-দফা (অ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৮(ঙ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    Sub-clause (i) was substituted by section 48(e) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

  8. ৮

    “১% (এক শতাংশ)” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি “০.৫% (শূন্য দশমিক পাঁচ শতাংশ)” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৮(চ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    The words “১% (এক শতাংশ)” were substituted for “০.৫% (শূন্য দশমিক পাঁচ শতাংশ)” by section 48(f) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

  9. ৯

    দফা (ড) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৫০(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত।

    Clause (m) was substituted by section 50(d) of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026).

  10. ১০

    দফা (ঢ) অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৫০(ঙ) ধারাবলে বিলুপ্ত।

    Clause (n) was omitted by section 50(e) of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026).

  11. ১১

    “২৪, ২৬, ২৭, ৩৩, ৩৬ ও ৩৭” সংখ্যাগুলি, চিহ্নগুলি ও শব্দ “২৫, ২৬, ২৮, ২৯, ৩৬, ৩৭, ৪২ ও ৪৩” সংখ্যাগুলি, চিহ্নগুলি ও শব্দের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৫০(চ) ধারাবলে প্রতিস্থাপিত।

    The words “২৪, ২৬, ২৭, ৩৩, ৩৬ ও ৩৭” were substituted for “২৫, ২৬, ২৮, ২৯, ৩৬, ৩৭, ৪২ ও ৪৩” by section 50(f) of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026).

  12. ১২

    “:” চিহ্ন “।” চিহ্নের পরিবর্তে অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৫০(চ) ধারাবলে প্রতিস্থাপিত।

    The text “:” was substituted for “।” by section 50(f) of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026).

  13. ১৩

    শর্তাংশ অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬ (২০২৬ সনের ৮৯ নং আইন) এর ৫০(চ) ধারাবলে সন্নিবেশিত।

    The proviso was inserted by section 50(f) of the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026).

  14. ১৪

    “কোনো বিয়োজন বা কোনো দায়ের বিপরীতে সৃষ্ট কোনো বিয়োজন” শব্দগুরি “যেকোনো দায়” শ্বদগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ২৫(ক) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।

    The words “কোনো বিয়োজন বা কোনো দায়ের বিপরীতে সৃষ্ট কোনো বিয়োজন” were substituted for “যেকোনো দায়” by section 25(a) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024.

  15. ১৫

    “পরিসম্পদের” শব্দটি “ভূমি বা আঙ্গিনার” শ্বদগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ২৫(খ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।

    The words “পরিসম্পদের” were substituted for “ভূমি বা আঙ্গিনার” by section 25(b) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024.

  16. ১৬

    “লোকসান” শব্দ “ক্ষতি” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৮(ছ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    The words “লোকসান” were substituted for “ক্ষতি” by section 48(g) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

  17. ১৭

    দফা (প) অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ২৫(গ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।

    Clause (u) was substituted by section 25(c) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024.

Source: bdlaws.minlaw.gov.bd, the government's laws site, as of 22 November 2026. Footnotes in English are our translation.

The text in English NBR, amendments up to the Finance Act, 2024

NBR's English text predates the FY 2025-26 change, the FY 2026-27 change to this section. The Bangla text above is current; the changes are summarised in English under Changes by year.

55. Deduction not admissible in certain cases

Notwithstanding anything contained in this chapter, no deduction on account of allowance from income from business shall be admissible in respect of the following, namely:—

(a) any expenditure or payment in respect of which the provisions of Part 7 have not been duly complied with;

(b) interest, salary, commission or remuneration paid by any firm or an association of persons to any partner of the firm or to any member of the association of persons;

(c) any payment by way of commission paid or discount made to its shareholder director by a company;

(d) any amount in excess of Taka 10 (ten) lakh paid to an employee in respect of perquisites as defined in section 32:

Provided that the provision of this clause shall not be applicable to an employer where perquisites were paid to an employee in pursuance of any Government decision published in the official Gazette to implement the recommendation of a Wage Board constituted by the Government;

(e) any expenditure exceeding 10% (ten percent) of the net profit from business disclosed in the financial statements in relation to the total amount of expenses for royalties, license fees, technical service fees, technical know-how fees, technical assistance fees or any other fees of a similar nature incurred for the use of intangible assets;

(f) any expenditure exceeding 10% (ten percent) of the net profit disclosed in the statement of accounts by way of head office or intra-group expense, called by whatever name, by a company, not incorporated in Bangladesh;

(g) any expenditure by way of overseas traveling for business purposes exceeding 0.5% (zero-point five percent) of the disclosed business turnover:

Provided that the limit shall not apply to the overseas traveling expenses by an assessee engaged in providing any service to the Government:

Provided further that the limit provided in this clause shall not apply if evidence is produced in support of the additional expense computed under this clause and the commercial reasonableness thereof is proved;

(h) any sum in excess of the following amount as entertainment expenses—

(i) 4% (four percent) of the first Taka 10 (ten) lakh of the computed business income before deducting entertainment expenses;

(ii) 2% (two per cent), excluding the first Taka 10 (ten) lakh, of the computed business income before deduction of entertainment expenses;

(i) any excess amount to the following for distribution of free samples—

(i) in case of a pharmaceutical industry—

(1) for a turnover up to Taka 5 (five) crore, at the rate of 2% (two percent);

(2) for a turnover in excess of Taka 5 (five) crore but up to 10 (ten) crore, at the rate of 1% (one percent);

(3) for a turnover in excess of Taka 10 (ten) crore, at the rate of 0.5% (zero-point five percent);

(ii) in case of a food, cosmetics and toiletries industry—

(1) for a turnover up to Taka 5 (five) crore, at the rate of 1% (one percent);

(2) for a turnover in excess of Taka 5 (five) crore but upto 10 (ten) crore at the rate of 0.5% (zero-point five percent);

(3) for a turnover in excess of Taka 10 (ten) crore, at the rate of 0.25% (zero-point two five percent);

(iii) in case of any other industries—

(1) for a turnover up to Taka 5 (five) crore, at the rate of 0.5% (zero-point five percent);

(2) for a turnover in excess of Taka 5 (five) crore but up to 10 (ten) crore, at the rate of 0.25% (zero-point two five percent);

(3) for a turnover in excess of Taka 10 (ten) crore, at the rate of 0.1% (zero-point one percent);

(j) any promotional expense, other than advertising, exceeding 0.5% (zero-point five percent) of the business turnover;

(k) any payment made under the head income from employment by any means other than bank transfer;

(l) any payment made under the head income from rent by any means other than bank transfer;

(m) any sum exceeding Taka 5 (five) lakh, on account of purchase of raw materials, if paid by any means other than bank transfer;

(n) any sum exceeding Taka 50 (fifty) thousand, except clauses (k), (I) and (m), if paid by any means other than bank transfer;

(o) any sum paid to any such person liable to furnish proof of submission of return under clauses 25, 26, 28, 29, 36, 37, 42 and 43 of sub-section (3) of section 264, if at the time of payment such person fails to furnish proof of submission of return;

(p) any expenditure of a capital nature or any personal expenditure of the assessee;

(q) 1[any deduction or any deduction created against any liability] which is not clearly identified;

(r) all such expenses not related to business activities;

(s) any depreciation allowance or interest expense claimed on Right of Use assets recognized as per International Financial Reporting Standard:

Provided that in this case the rent, development and maintenance expenses payable for the 2[assets] used for business purposes shall be allowed;

(t) impairment loss;

3[(u) any contribution to any fund for which there is provision of approval under this Act but no such approval is obtained];

(v) all expenses not supported by evidence if the accounts are not maintained in the prescribed manner.

Explanation.— For the purposes of this section,—

(i) “net business profit” means the direct business profits of an entity, but does not include profits derived from any subsidiary, associate or joint venture;

(ii) “promotional expense” means any business expense claimed against any benefit in kind or cash or in any other form given to any person for the purpose of business but does not include any advertisement expense.

  1. 1

    The words “any deduction or any deduction created against any liability” were substituted for the words “any liability” by section 25(a) of the Finance Act, 2024 (Act No. V of 2024) with effect from 1st July 2024.

  2. 2

    The word “assets” was substituted for the words “land or premises” by section 25(b) of the Finance Act, 2024 (Act No. V of 2024) with effect from 1st July 2024.

  3. 3

    Clause (u) was substituted by section 25(c) of the Finance Act, 2024 (Act No. V of 2024) with effect from 1st July 2024.

Source: National Board of Revenue, Authentic English Text of the Income Tax Act, 2023 (S.R.O. 404, 2025), page 55 of the PDF.

Changes by year

Each year's Finance Act (or Ordinance) that changed section 55, from the newest. The summary is in our words; the lines under it are the footnotes bdlaws gives, in English. Open “Show the text” to see that year's Bangla text with the change marked: removed, added.

FY 2026-27 amended by the Finance Act, 2026 (Act No. 96 of 2026)

  • The words “ব্যবসা বা পেশা হইতে আয় পরিগণনায় ধারা ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ এর শর্ত পরিপালন সত্ত্বেও” were substituted for “ব্যবসা” by section 48(a) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (“ব্যবসা বা পেশা হইতে আয় পরিগণনায় ধারা ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ এর শর্ত পরিপালন সত্ত্বেও” শব্দগুলি, সংখ্যাগুলি ও কমাগুলি “ব্যবসা” হইতে আয় পরিগণনায়” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৮(ক) ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
  • Clause (a) was omitted by section 48(b) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (দফা (ক) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৮(খ) ধারাবলে বিলুপ্ত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
  • The words “২৫ (পঁচিশ)” were substituted for “২০ (বিশ)” by section 48(c) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (“২৫ (পঁচিশ)” সংখ্যা, বন্ধনী ও শব্দ “২০ (বিশ)” সংখ্যা, বন্ধনী ও শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৮(গ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
  • Clause (h) was substituted by section 48(d) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (দফা (জ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৮(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
  • Sub-clause (i) was substituted by section 48(e) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (উপ-দফা (অ) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৮(ঙ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
  • The words “১% (এক শতাংশ)” were substituted for “০.৫% (শূন্য দশমিক পাঁচ শতাংশ)” by section 48(f) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (“১% (এক শতাংশ)” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি “০.৫% (শূন্য দশমিক পাঁচ শতাংশ)” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৮(চ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
  • The words “লোকসান” were substituted for “ক্ষতি” by section 48(g) of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (“লোকসান” শব্দ “ক্ষতি” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ৪৮(ছ) ধারাবলে প্রতিস্থাপিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
Show the text with the FY 2026-27 change marked

কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়া

৫৫। এই অধ্যায়ে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত ক্ষেত্রে ১ব্যবসা বা পেশা হইতে আয় পরিগণনায় ধারা ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ এর শর্ত পরিপালন সত্ত্বেও নিম্নবর্ণিত বিয়োজনসমূহ অনুমোদনযোগ্য হইবে না, যথা:-

২(ক) যেকোনো প্রকারের ব্যয় বা পরিশোধ যাহার ক্ষেত্রে অংশ ৭ এর বিধানাবলি যথাযথভাবে পরিপালন করা হয় নাই;

(খ) কোনো ফার্ম বা ব্যক্তিসংঘ কর্তৃক ফার্মের কোনো অংশীদার বা ব্যক্তিসংঘের কোনো সদস্যকে প্রদত্ত সুদ, বেতন, কমিশন বা পারিতোষিক;

(গ) কোনো কোম্পানি কর্তৃক স্পন্সর শেয়ারহোল্ডার, ডিরেক্টর শেয়ারহোল্ডার বা প্লেসমেন্ট শেয়ারহোল্ডারকে কোনো কমিশন বা ডিসকাউন্ট প্রদান;

(ঘ) ধারা ৩২ এর ব্যাখ্যাতে সংজ্ঞায়িত পারকুইজিট বাবদ কোনো কর্মচারীকে প্রদত্ত ৩২০ (বিশ) ২৫ (পঁচিশ) লক্ষ টাকার অতিরিক্ত যেকোনো অঙ্ক:

তবে শর্ত থাকে যে, সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে গঠিত মজুরি বোর্ডের সুপারিশ বাস্তবায়নের জন্য কর্মচারীদের অর্থ প্রদানের ক্ষেত্রে এই ধারার কোনো কিছুই প্রযোজ্য হইবে না;

… 5 unchanged paragraphs …

৪(জ) আপ্যায়ন ব্যয় হিসাবে নিম্নবর্ণিত অঙ্কের অতিরিক্ত অঙ্ক-

(অ) আপ্যায়ন ব্যয় বিয়োজন ব্যতীত নিরূপিত ব্যবসায় আয়ের প্রথম ১০ (দশ) লক্ষ টাকার ৪% (চার শতাংশ); এবং

(আ) আপ্যায়ন ব্যয় বিয়োজন ব্যতীত নিরূপিত ব্যবসায় আয়ের প্রথম ১০ (দশ) লক্ষ টাকা বাদে পরবর্তী অঙ্কের ২% (দুই শতাংশ); দাবিকৃত খরচ,

এর মধ্যে যাহা কম;

(ঝ) ফ্রি স্যাম্পল বিতরণে নিম্নবর্ণিত অঙ্কের অতিরিক্ত অঙ্ক-

৫(অ) ফার্মাসিউটিক্যাল শিল্পের ক্ষেত্রে-

(১) ব্যবসায়িক টার্নওভারের ৫ (পাঁচ) ১০ (দশ) কোটি টাকা পর্যন্ত ২% (দুই শতাংশ) হারে;

(২) ব্যবসায়িক টার্নওভার ৫ (পাঁচ) ১০ (দশ) কোটি টাকার অধিক, তবে ১০ (দশ) ২০ (বিশ) কোটি টাকার অধিক নহে এইরূপ ক্ষেত্রে ১.৫% (এক দশমিক পাঁচ শতাংশ) হারে;

(৩) ব্যবসায়িক টার্নওভার ২০ (বিশ) কোটি টাকার অধিক এইরূপ ক্ষেত্রে ১% (এক শতাংশ) হারে;

(৩) ব্যবসায়িক টার্নওভার ১০ (দশ) কোটি টাকার অধিক এইরূপ ক্ষেত্রে ০.৫% (শূন্য দশমিক পাঁচ শতাংশ) হারে; (৪) করদাতার দাবিকৃত ফ্রি স্যাম্পল বিতরণ খরচ,

এর মধ্যে যাহা কম;

(আ) খাদ্য, প্রসাধনী ও সুগন্ধি শিল্পের ক্ষেত্রে-

… 6 unchanged paragraphs …

(৩) ব্যবসায়িক টার্নওভার ১০ (দশ) কোটি টাকার অধিক এইরূপ ক্ষেত্রে ০.১% (শূন্য দশমিক এক শতাংশ) হারে;

(ঞ) বিজ্ঞাপন ব্যতীত অন্যান্য প্রচারণামূলক ব্যয়ের ক্ষেত্রে ব্যবসায়িক টার্নওভারের ৬০.৫% (শূন্য দশমিক পাঁচ ১% (এক শতাংশ) এর অধিক অঙ্ক;

(ট) কর্মচারীর চাকরি হইতে আয় বলিয়া বিবেচিত এইরূপ কোনো অর্থ যদি ব্যাংকিং মাধ্যমে পরিশোধ না হইয়া অন্য কোনো মাধ্যমে পরিশোধ করা হয়;

… 8 unchanged paragraphs …

তবে শর্ত থাকে যে, এই ক্ষেত্রে ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত পরিসম্পদের জন্য পরিশোধযোগ্য ভাড়া, উন্নয়ন ও সংরক্ষণ ব্যয় অনুমোদন করিতে হইবে;

(ন) ধারণাগত পরিসম্পদ অনিষ্টজনিত ৭ক্ষতি লোকসান (impairment loss);

(প) এই আইনে অনুমোদন গ্রহণের বিধান রহিয়াছে কিন্তু অনুমোদন গ্রহণ করা হয় নাই এইরূপ কোনো তহবিলে প্রদত্ত অর্থ;

… 4 unchanged paragraphs …

FY 2025-26 amended by the Finance (2025-2026 Financial Year) Act, 2026 (Act No. 89 of 2026), which re-enacted the Finance Ordinance, 2025 (Ordinance No. 28 of 2025) and its amending Ordinances No. 33 and 52 of 2025

A limit in this section changed from 10% of net business profit to 6% of business turnover or 15% of net business profit, whichever is lower.

  • The words “স্পন্সর শেয়ারহোল্ডার, ডিরেক্টর শেয়ারহোল্ডার বা প্লেসমেন্ট শেয়ারহোল্ডারকে” were substituted for “শেয়ারহোল্ডার পরিচালককে” by section 49(a) of the Finance Ordinance, 2025 (Ordinance No. 28 of 2025), with effect from 1 July 2025. (“স্পন্সর শেয়ারহোল্ডার, ডিরেক্টর শেয়ারহোল্ডার বা প্লেসমেন্ট শেয়ারহোল্ডারকে” শব্দগুলি ও চিহ্ন “শেয়ারহোল্ডার পরিচালককে” শব্দগুলির পরিবর্তে অর্থ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ) এর ৪৯(ক) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
  • The words “২০ (বিশ)” were substituted for “১০ (দশ)” by section 49(b) of the Finance Ordinance, 2025 (Ordinance No. 28 of 2025), with effect from 1 July 2025. (“২০ (বিশ)” সংখ্যা, শব্দ ও বন্ধনী “১০ (দশ)” সংখ্যা, শব্দ ও বন্ধনীর পরিবর্তে অর্থ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ) এর ৪৯(খ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
  • The words “ব্যবসায়িক টার্নওভার এর ৬% (ছয় শতাংশ) অথবা নীট ব্যবসায় মুনাফার ১৫% (পনের শতাংশ), যেটি কম,” were substituted for “নীট ব্যবসায় মুনাফার ১০% (দশ শতাংশ)” by section 49(c) of the Finance Ordinance, 2025 (Ordinance No. 28 of 2025), with effect from 1 July 2025. (“ব্যবসায়িক টার্নওভার এর ৬% (ছয় শতাংশ) অথবা নীট ব্যবসায় মুনাফার ১৫% (পনের শতাংশ), যেটি কম,” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীগুলি “নীট ব্যবসায় মুনাফার ১০% (দশ শতাংশ)” শব্দগুলি, সংখ্যাগুলি, চিহ্নগুলি ও বন্ধনীগুলির পরিবর্তে অর্থ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ) এর ৪৯(গ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
  • Clause (m) was substituted by section 49(d) of the Finance Ordinance, 2025 (Ordinance No. 28 of 2025), with effect from 1 July 2025. (দফা (ড) অর্থ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ) এর ৪৯(ঘ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
  • Clause (n) was omitted by section 49(e) of the Finance Ordinance, 2025 (Ordinance No. 28 of 2025), with effect from 1 July 2025. (দফা (ঢ) অর্থ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ) এর ৪৯(ঙ) ধারাবলে বিলুপ্ত যাহা ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
  • The words “২৪, ২৬, ২৭, ৩৩, ৩৬ ও ৩৭” were substituted for “২৫, ২৬, ২৮, ২৯, ৩৬, ৩৭, ৪২ ও ৪৩” by section 49(f) of the Finance Ordinance, 2025 (Ordinance No. 28 of 2025), with effect from 1 July 2025. (“২৪, ২৬, ২৭, ৩৩, ৩৬ ও ৩৭” সংখ্যাগুলি, চিহ্নগুলি ও শব্দ “২৫, ২৬, ২৮, ২৯, ৩৬, ৩৭, ৪২ ও ৪৩” সংখ্যাগুলি, চিহ্নগুলি ও শব্দের পরিবর্তে অর্থ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ) এর ৪৯(চ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
  • The text “:” was substituted for “;” by section 49(f) of the Finance Ordinance, 2025 (Ordinance No. 28 of 2025), with effect from 1 July 2025. (“:” চিহ্ন “;” চিহ্নের পরিবর্তে অর্থ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ) এর ৪৯(চ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
  • The proviso was inserted by section 49(f) of the Finance Ordinance, 2025 (Ordinance No. 28 of 2025), with effect from 1 July 2025. (শর্তাংশ অর্থ অধ্যাদেশ, ২০২৫ (২০২৫ সনের ২৮ নং অধ্যাদেশ) এর ৪৯(চ) ধারাবলে সন্নিবেশিত যাহা ২০২৫ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
Show the text with the FY 2025-26 change marked

কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়া

৫৫। এই অধ্যায়ে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত ক্ষেত্রে ব্যবসা হইতে আয় পরিগণনায় নিম্নবর্ণিত বিয়োজনসমূহ অনুমোদনযোগ্য হইবে না, যথা:-

(ক) যেকোনো প্রকারের ব্যয় বা পরিশোধ যাহার ক্ষেত্রে অংশ ৭ এর বিধানাবলি যথাযথভাবে পরিপালন করা হয় নাই;

(খ) কোনো ফার্ম বা ব্যক্তিসংঘ কর্তৃক ফার্মের কোনো অংশীদার বা ব্যক্তিসংঘের কোনো সদস্যকে প্রদত্ত সুদ, বেতন, কমিশন বা পারিতোষিক;

(গ) কোনো কোম্পানি কর্তৃক ১স্পন্সর শেয়ারহোল্ডার, ডিরেক্টর শেয়ারহোল্ডার পরিচালককে বা প্লেসমেন্ট শেয়ারহোল্ডারকে কোনো কমিশন বা ডিসকাউন্ট প্রদান;

(ঘ) ধারা ৩২ এর ব্যাখ্যাতে সংজ্ঞায়িত পারকুইজিট বাবদ কোনো কর্মচারীকে প্রদত্ত ২১০ (দশ) ২০ (বিশ) লক্ষ টাকার অতিরিক্ত যেকোনো অঙ্ক:

তবে শর্ত থাকে যে, সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে গঠিত মজুরি বোর্ডের সুপারিশ বাস্তবায়নের জন্য কর্মচারীদের অর্থ প্রদানের ক্ষেত্রে এই ধারার কোনো কিছুই প্রযোজ্য হইবে না;

(ঙ) রয়্যালটি, লাইসেন্স ফি, কারিগরি সেবা ফি, কারিগরি কৌশল বাবদ ফি, কারিগরি সহায়তা ফি বা স্পর্শাতীত সম্পত্তি ব্যবহার বাবদ নির্বাহকৃত সমপ্রকৃতির অন্য যেকোনো ফি বাবদ মোট ব্যয়সমষ্টির ক্ষেত্রে আর্থিক বিবরণীতে প্রদর্শিত ৩ব্যবসায়িক টার্নওভার এর ৬% (ছয় শতাংশ) অথবা নীট ব্যবসায় মুনাফার ১০% (দশ শতাংশ) ১৫% (পনের শতাংশ), যেটি কম, এর অতিরিক্ত ব্যয়;

(চ) বাংলাদেশে নিবন্ধিত নহে এইরূপ কোনো কোম্পানি কর্তৃক নির্বাহকৃত হেড অফিস অথবা ইন্ট্রা-গ্রুপ ব্যয়, তাহা যে নামেই অভিহিত হউক না কেন, এর ক্ষেত্রে আর্থিক বিবরণীতে প্রদর্শিত নীট ব্যবসায় মুনাফার ১০% (দশ শতাংশ) এর অতিরিক্ত ব্যয়;

… 21 unchanged paragraphs …

(ঠ) কোনো পরিশোধ যাহা ভাড়া হইতে আয় বলিয়া বিবেচিত তাহা ব্যাংকিং মাধ্যমে পরিশোধ না হইয়া অন্য কোনো মাধ্যমে পরিশোধ হইয়া থাকিলে উক্ত পরিশোধিত অর্থ;

৪(ড) দফা (ট), (ঠ) এবং কাঁচামাল ব্যতীত অন্যান্য সকল প্রকার ব্যয় বাবদ যেকোনো অঙ্কের পরিশোধ মোট পরিশোধের ৫০% (পঞ্চাশ শতাংশ) এর অধিক ব্যাংকিং মাধ্যমে পরিশোধিত না হইয়া মাধ্যম ব্যতীত অন্য কোনো মাধ্যমে পরিশোধিত হইয়া থাকিলে ৫ (পাঁচ) লক্ষ টাকার অতিরিক্ত অন্য মাধ্যমে পরিশোধিত অঙ্ক; মোট অঙ্কের ২৫% (পঁচিশ শতাংশ);

৫(ঢ) দফা (ট), (ঠ) ও (ড) ব্যতীত অন্যান্য সকল প্রকার ব্যয়ের ক্ষেত্রে ৫০ (পঞ্চাশ) হাজার টাকার অতিরিক্ত অঙ্ক ব্যাংকিং মাধ্যমে পরিশোধ না হইয়া অন্য কোনো মাধ্যমে পরিশোধ হইয়া থাকিলে উক্ত পরিশোধিত অর্থ;

(ণ) ধারা ২৬৪ এর উপ-ধারা (৩) এর দফা ৬২৫, ২৪, ২৬, ২৮, ২৯, ৩৬, ৩৭, ৪২ ২৭, ৩৩, ৩৬ ও ৪৩ ৩৭ অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলে বাধ্য এইরূপ কোনো ব্যক্তিকে পরিশোধিত কোনো অঙ্ক, যদি অর্থ পরিশোধের সময় উক্ত ব্যক্তি রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলে ব্যর্থ হয়; হয় ৭:

৮তবে শর্ত থাকে যে, ধারা ১৪২ এর বিধানাবলি পরিপালন সাপেক্ষে এই দফার বিধান প্রযোজ্য হইবে না।

(ত)মূলধনি প্রকৃতির কোনো ব্যয় কিংবা করদাতার ব্যক্তিগত কোনো ব্যয়;

… 10 unchanged paragraphs …

FY 2024-25 amended by the Finance Act, 2024 (Act No. 5 of 2024)

  • The words “কোনো বিয়োজন বা কোনো দায়ের বিপরীতে সৃষ্ট কোনো বিয়োজন” were substituted for “যেকোনো দায়” by section 25(a) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024. (“কোনো বিয়োজন বা কোনো দায়ের বিপরীতে সৃষ্ট কোনো বিয়োজন” শব্দগুলি “যেকোনো দায়” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ২৫(ক) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
  • The words “পরিসম্পদের” were substituted for “ভূমি বা আঙ্গিনার” by section 25(b) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024. (“পরিসম্পদের” শব্দটি “ভূমি বা আঙ্গিনার” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ২৫(খ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
  • Clause (u) was substituted by section 25(c) of the Finance Act, 2024 (Act No. 5 of 2024), with effect from 1 July 2024. (দফা (প) অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ২৫(গ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।)
Show the text with the FY 2024-25 change marked

কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়া

৫৫। এই অধ্যায়ে যাহা কিছুই থাকুক না কেন, নিম্নবর্ণিত ক্ষেত্রে ব্যবসা হইতে আয় পরিগণনায় নিম্নবর্ণিত বিয়োজনসমূহ অনুমোদনযোগ্য হইবে না, যথা:-

… 32 unchanged paragraphs …

(ত)মূলধনি প্রকৃতির কোনো ব্যয় কিংবা করদাতার ব্যক্তিগত কোনো ব্যয়;

(থ) ১যেকোনো দায় কোনো বিয়োজন বা কোনো দায়ের বিপরীতে সৃষ্ট কোনো বিয়োজন যাহা সুস্পষ্টভাবে নিরূপিত নহে;

(দ) ব্যবসায়িক কর্মকান্ডের সহিত সম্পর্কিত নহে এইরূপ সকল প্রকার ব্যয়;

(ধ) International Financial Reporting Standard মোতাবেক কোনো পরিসম্পদের Right of Use বাবদ দাবিকৃত কোনো অবচয় ভাতা ও সুদ বিয়োজন:

তবে শর্ত থাকে যে, এই ক্ষেত্রে ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত ২ভূমি বা আঙ্গিনার পরিসম্পদের জন্য পরিশোধযোগ্য ভাড়া, উন্নয়ন ও সংরক্ষণ ব্যয় অনুমোদন করিতে হইবে;

(ন) ধারণাগত পরিসম্পদ অনিষ্টজনিত ক্ষতি (impairment loss);

৩(প) বোর্ড কর্তৃক অননুমোদিত এই আইনে অনুমোদন গ্রহণের বিধান রহিয়াছে কিন্তু অনুমোদন গ্রহণ করা হয় নাই এইরূপ কোনো তহবিলে প্রদত্ত অর্থ;

(ফ) নির্ধারিত পদ্ধতিতে হিসাবরক্ষণের বিধান পরিপালন না হইলে প্রমাণকহীন সকল খরচ।

… 3 unchanged paragraphs …

Section 55 in the PDFs

All sections of the Income Tax Act 2023

Official sources & further reading

অফিসিয়াল সূত্র ও আরও পড়া

All useful links

Unofficial compilation for study, not legal or tax advice. For legal use, rely on the Bangladesh Gazette and bdlaws.minlaw.gov.bd. Not affiliated with the National Board of Revenue or the Government of Bangladesh.