Income Tax Act, 2023 · Part 2: Tax administration

Section 8 of the Income Tax Act 2023: Duties and functions and jurisdiction of income-tax authorities

আয়কর আইন, ২০২৩ — ধারা ৮: আয়কর কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি এবং অধিক্ষেত্র

Section 8 of the Income Tax Act 2023 of Bangladesh as it stands for FY 2026-27: the Bangla text, NBR's English text, and every change since 2023, year by year.

The text in Bangla FY 2026-27

আয়কর কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি এবং অধিক্ষেত্র

৮। (১) এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে, এই আইনের অধীন বোর্ড যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে, সদস্য (কর) সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে।

(২) মহাপরিচালক (পরিদর্শন) নিম্নবর্ণিত কার্য সম্পাদন করিবেন, যথা:-

(ক) এই আইনের অধীন কার্যধারার বাস্তবায়ন পরিদর্শন;

(খ) পরিদর্শনের উপর ভিত্তি করিয়া করনীতি সংস্কারের প্রস্তাব এবং কর প্রশাসন উন্নয়নের ক্ষেত্র শনাক্তকরণ;

(গ) বোর্ডের নিকট বোর্ড কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে মতামত এবং সুপারিশ অন্তর্ভুক্ত করিয়া প্রতিবেদন আকারে পেশকরণ; এবং

(ঘ) বোর্ড কর্তৃক নির্ধারিত অন্য কোনো কার্য।

(৩) মহাপরিচালক (কেন্দ্রীয় গোয়েন্দা সেল) নিম্নবর্ণিত কার্য সম্পাদন করিবেন, যথা:-

(ক) করদাতাদের তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা কার্য;

(খ) গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সংগৃহীত তথ্যের সহিত সংশ্লিষ্ট আয়কর রেকর্ড বিশ্লেষণ;

(গ) অংশ ১৩ এবং অংশ ১৫ এ উল্লিখিত কর পরিহার, গোপনকৃত আয় ও অনিয়ম শনাক্তকরণ;

(ঘ) কর ফাঁকি বা গোপনকৃত আয় উদঘাটন বা কর সংক্রান্ত অন্য কোনো অনিয়ম প্রমাণ করিবার জন্য এবং জরিমানা প্রদানপূর্বক কর পুনরুদ্ধারের জন্য কর জালিয়াতি বা কর জালিয়াতির পক্ষে প্রমাণ সংগ্রহ এবং প্রযোজ্যতা সাপেক্ষে, উপযুক্তরূপে মামলা পরিচালনার সুপারিশ প্রদানের জন্য তদন্ত পরিচালনা;

(ঙ) অন্য কোনো আইন দ্বারা অনুমোদিত বা বোর্ড কর্তৃক অর্পিত অন্য কোনো কার্য;

১(৩ক) কর কমিশনার (আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট) নিম্নবর্ণিত কার্য সম্পাদন করিবেন, যথা:-

(ক) কর ফাঁকি উদঘাটন বা উদঘাটনের কার্যক্রম গ্রহণ, কর ফাঁকি চিহ্নিতকরণে করদাতার তথ্য সংগ্রহ বা সংগ্রহের কার্যক্রম গ্রহণ, অভিযোগ সংগ্রহ বা গ্রহণ, গোয়েন্দা কার্যক্রম বা অভিযান পরিচালনা, তল্লাশি কার্যক্রম পরিচালনা বা জব্দকরণ;

(খ) ফাঁকিকৃত কর উদ্ধারে বিভিন্ন ব্যক্তি, দপ্তর ও সংস্থা হইতে তথ্য সংগ্রহ, তল্লাশি বা জব্দকরণ এবং সংগৃহীত বা জব্দকৃত তথ্য-দলিলাদি এবং সংশ্লিষ্ট রেকর্ড বিশ্লেষণ;

(গ) উদঘাটিত কর ফাঁকির বিষয়ে করদাতার জবানবন্দি গ্রহণ, কর ফাঁকি সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুতপূর্বক সংশ্লিষ্ট কর অঞ্চলে প্রেরণ ও ফাঁকিকৃত কর আদায়ে সহায়তা প্রদান;

(ঘ) কোনো ব্যক্তির আয়, ব্যয়, বিনিয়োগ বা তাহার আওতাধীন সম্পদ তল্লাশি বা জব্দকরণের জন্য এয়ারপোর্ট, বন্দরসহ যেকোনো স্থানে অভিযান পরিচালনা;

(ঙ) অন্য কোনো আইন দ্বারা অনুমোদিত বা বোর্ড কর্তৃক অর্পিত অন্য কোনো কার্য সম্পাদন।

(৪) বোর্ড, আদেশ দ্বারা, আয়কর কর্তৃপক্ষের অধিক্ষেত্র নির্ধারণ করিতে পারিবে, এবং প্রয়োজনে, আয়কর কর্তৃপক্ষের অধিক্ষেত্র পুনঃনির্ধারণ করিতে পারিবে বা কার্যাবলি পরিবর্তন করিতে পারিবে বা এক আয়কর কর্তৃপক্ষের কার্যাবলি ও ক্ষমতা অন্য কোনো আয়কর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করিতে পারিবে।

(৫) উপ-ধারা (৪) এ উল্লিখিত এইরূপ হস্তান্তর স্বাভাবিক কার্যধারার যেকোনো পর্যায়ে করা যাইবে এবং যে পর্যায়ে হস্তান্তর হইয়াছিল সেই পর্যায় হইতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা যাইবে।

(৬) বোর্ড, আদেশ দ্বারা, করদাতাগণের কর নির্ধারণের স্থান নির্ধারণ করিতে পারিবে।

  1. ১

    উপ-ধারা (৩ক) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ২৫ ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।

    Sub-section (3A) was inserted by section 25 of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026.

Source: bdlaws.minlaw.gov.bd, the government's laws site, as of 22 November 2026. Footnotes in English are our translation.

The text in English NBR, amendments up to the Finance Act, 2024

NBR's English text predates the FY 2026-27 change to this section. The Bangla text above is current; the changes are summarised in English under Changes by year.

8. Duties and functions and jurisdiction of income-tax authorities

(1) Subject to other provisions of this Act, the Member (Tax) may exercise all the powers and perform functions which the Board may exercise and perform under this Act.

(2) The Director General (Inspection) shall perform the following functions, namely:—

(a) to inspect the execution of proceedings under this Act;

(b) to propose tax policy reforms and identify areas for tax administration improvement on the basis of the inspection;

(c) to submit to the Board, in such a manner as may be directed by the Board, reports incorporating opinions and recommendations; and

(d) to perform such other functions as may be determined by the Board.

(3) The Director General (Central Intelligence Cell) shall perform the following functions, namely:—

(a) to carry out intelligence work for collecting information on assessees;

(b) to analyse information gathered through intelligence work vis-a-vis concerned income tax records;

(c) to detect tax evasions, concealments of income and irregularities referred to in Part 13 and 15;

(d) to carry out investigations to prove tax evasion or concealment of income or any other irregularity relating to taxes and to collect evidence in favour of tax evasion or for recovery of tax with payment of penalty and, subject to applicability, to make recommendations for appropriate prosecution;

(e) to carry out any other function authorized by any other law or assigned by the Board.

(4) The Board may, by order, determine the jurisdiction of the income-tax authority, and, if necessary, re-determine the jurisdiction or change the functions of the income-tax authority or transfer them to any other income-tax authority.

(5) Such transfer as referred to in sub-section (4) shall be made at any stage of normal proceedings and further proceedings shall be taken from the stage at which the transfer was made.

(6) The Board may, by an order, determine the place of tax assessment of assessees.

Source: National Board of Revenue, Authentic English Text of the Income Tax Act, 2023 (S.R.O. 404, 2025), page 26 of the PDF.

Changes by year

Each year's Finance Act (or Ordinance) that changed section 8, from the newest. The summary is in our words; the lines under it are the footnotes bdlaws gives, in English. Open “Show the text” to see that year's Bangla text with the change marked: removed, added.

FY 2026-27 amended by the Finance Act, 2026 (Act No. 96 of 2026)

  • Sub-section (3A) was inserted by section 25 of the Finance Act, 2026 (Act No. 96 of 2026), with effect from 1 July 2026. (উপ-ধারা (৩ক) অর্থ আইন, ২০২৬ (২০২৬ সনের ৯৬ নং আইন) এর ২৫ ধারাবলে সন্নিবেশিত (১ জুলাই, ২০২৬ তারিখ হইতে কার্যকর)।)
Show the text with the FY 2026-27 change marked

আয়কর কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি এবং অধিক্ষেত্র

৮। (১) এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে, এই আইনের অধীন বোর্ড যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে, সদস্য (কর) সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে।

… 10 unchanged paragraphs …

(ঙ) অন্য কোনো আইন দ্বারা অনুমোদিত বা বোর্ড কর্তৃক অর্পিত অন্য কোনো কার্য;

১(৩ক) কর কমিশনার (আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট) নিম্নবর্ণিত কার্য সম্পাদন করিবেন, যথা:-

(ক) কর ফাঁকি উদঘাটন বা উদঘাটনের কার্যক্রম গ্রহণ, কর ফাঁকি চিহ্নিতকরণে করদাতার তথ্য সংগ্রহ বা সংগ্রহের কার্যক্রম গ্রহণ, অভিযোগ সংগ্রহ বা গ্রহণ, গোয়েন্দা কার্যক্রম বা অভিযান পরিচালনা, তল্লাশি কার্যক্রম পরিচালনা বা জব্দকরণ;

(খ) ফাঁকিকৃত কর উদ্ধারে বিভিন্ন ব্যক্তি, দপ্তর ও সংস্থা হইতে তথ্য সংগ্রহ, তল্লাশি বা জব্দকরণ এবং সংগৃহীত বা জব্দকৃত তথ্য-দলিলাদি এবং সংশ্লিষ্ট রেকর্ড বিশ্লেষণ;

(গ) উদঘাটিত কর ফাঁকির বিষয়ে করদাতার জবানবন্দি গ্রহণ, কর ফাঁকি সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুতপূর্বক সংশ্লিষ্ট কর অঞ্চলে প্রেরণ ও ফাঁকিকৃত কর আদায়ে সহায়তা প্রদান;

(ঘ) কোনো ব্যক্তির আয়, ব্যয়, বিনিয়োগ বা তাহার আওতাধীন সম্পদ তল্লাশি বা জব্দকরণের জন্য এয়ারপোর্ট, বন্দরসহ যেকোনো স্থানে অভিযান পরিচালনা;

(ঙ) অন্য কোনো আইন দ্বারা অনুমোদিত বা বোর্ড কর্তৃক অর্পিত অন্য কোনো কার্য সম্পাদন।

(৪) বোর্ড, আদেশ দ্বারা, আয়কর কর্তৃপক্ষের অধিক্ষেত্র নির্ধারণ করিতে পারিবে, এবং প্রয়োজনে, আয়কর কর্তৃপক্ষের অধিক্ষেত্র পুনঃনির্ধারণ করিতে পারিবে বা কার্যাবলি পরিবর্তন করিতে পারিবে বা এক আয়কর কর্তৃপক্ষের কার্যাবলি ও ক্ষমতা অন্য কোনো আয়কর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করিতে পারিবে।

… 2 unchanged paragraphs …

Section 8 in the PDFs

All sections of the Income Tax Act 2023

Official sources & further reading

অফিসিয়াল সূত্র ও আরও পড়া

All useful links

Unofficial compilation for study, not legal or tax advice. For legal use, rely on the Bangladesh Gazette and bdlaws.minlaw.gov.bd. Not affiliated with the National Board of Revenue or the Government of Bangladesh.